[কৃষ্ণভাবনামৃতের বাণী প্রচার করার জন্য ১৯৬৫ সালে শ্রীল ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ যখন 'জলদূত' নামক জাহাজে করে আমেরিকায় যাচ্ছিলেন, তখন তিনি এই কবিতাটি রচনা করেন।]
কৃষ্ণ তব পুণ্য হবে ভাই ।
এ পুণ্য করিবে যবে, রাধারাণী খুশী হবে,
ধ্রুব অতি বলি তোমা তাই ॥
শ্রীসিদ্ধান্ত সরস্বতী, শচী-সুত প্রিয় অতি,
কৃষ্ণ-সেবায় যাঁর তুল্য নাই ।
সেই সে মোহান্ত-গুরু, জগতের মধ্যে ঊরু,
কৃষ্ণভক্তি দেয় ঠাঁই ঠাঁই॥
তাঁর ইচ্ছা বলবান, পাশ্চাত্যেতে ঠান্ঠান্,
হয় যাতে গৌরাঙ্গের নাম ।
পৃথিবীতে নগরাদি , আসমুদ্র নদনদী,
সকলেই লয় কৃষ্ণ-নাম ॥
তাহলে আনন্দ হয়, তবে হয় দিগ্বিজয়,
চৈতন্যের কৃপা অতিশয় ।
মায়াদুষ্ট যত দুঃখী, জগতে সবাই সুখী,
বৈষ্ণবের ইচ্ছা পূর্ণ হয় "
সে কার্য যে করিবারে, আজ্ঞা যদি দিলে মোরে,
যোগ্য নহি অতি দীন হীন ।
তাই সে তোমার কৃপা, জাগিতেছে অনুরূপা,
আজি তুমি সবার প্রবীণ ॥
0 comments:
Post a Comment