শ্রীশ্রীসীতানাথের করুণা
জয় জয় অদ্বৈত আচার্য্য দয়াময় ।
যাঁর হুহুঙ্কারে গৌর অবতার হয়। ।
প্রেমদাতা সীতানাথ করুণা সাগর ।
যাঁ'র প্রেমরসে আইলা গৌরসুন্দর।।
যাহারে করুণা করি কৃপাদিতে চায়।
প্রেমাবেশে সে-জন চৈতন্য গুণ গায়।।
তাঁহার চরণে যেবা লইলা শরণ ৷
সে-জন পাইলা গৌর-প্রেম মহাধন।।
এমন দয়ার নিধি কেনে না ভজিলু ।
লোচন বলে নিজ মাথে বজর পাড়িলঁ ।।
0 comments:
Post a Comment