শ্রীভগবান্ উবাচ
অনাশ্রিত কৰ্ম্মফলং কাৰ্যং কৰ্ম্ম করােতি যঃ।
স সন্ন্যাসী চ যােগী চ ন নিরপ্পির্ন চাক্রিয়ঃ ॥১॥
অনুবাদ—শ্রীভগবান্ বলিলেন, যিনি কৰ্ম্মফল-নিরপেক্ষ হইয়া কর্তব্য কৰ্ম্ম সম্পাদন করেন, তিনিই সন্ন্যাসী ও যােগী, আর অগ্নিহােত্রাদি-কৰ্মত্যাগী-মাত্র সন্ন্যাসী নহেন এবং দৈহিক-চেষ্টাশূন্য হইলেই যােগী নহেন ॥ ১।
যং সন্ন্যাসমিতি প্ৰাহুর্যোগং তং বিদ্ধি পাণ্ডব।
ন সংস্তসংঙ্কল্লো যােগী ভবতি কশ্চন। ২।
অনুবাদ—হে পাণ্ডব ! পণ্ডিতগণ যাহাকে সন্ন্যাস বলেন, তাহাকেই যােগ বলিয়া জানিবে, কারণ যিনি কাম-সঙ্কল্প পরিত্যাগ করিতে পারেন নাই, তাহাকে যােগী বলা যায় না। ২।
আরুরুক্ষোমুনেৰ্যোগং কর্ম কারণমুচ্যতে।
যােগারূঢ়স্য তস্যৈব শমঃ কারণমুচ্যতে ॥ ৩৷৷
অনুবাদ—নিশ্চল-ধ্যানযােগে আরােহণ করিতে ইচ্ছুক মুনির কৰ্ম্মই ধ্যানযােগলাভের সাধনস্বরূপ, আবার তিনিই যােগারূঢ় হইলে বিক্ষেপক-কৰ্মত্যাগই তঁাহার সাধন বলিয়া কথিত হয় ॥ ৩॥
যদা হি নেন্দ্ৰিয়ার্থে ন কনুষজ্জতে।
সর্বসঙ্কল্পসম্ন্যাসী যােগারূঢ়যুদোচ্যতে ॥৪॥
অনুবাদ—যখন ইন্দ্রিয়ভােগ্য-বিষয়ে এবং তৎসাধনভূত কর্মে আসক্তি থাকে না তখনই সৰ্বসঙ্কল্পবর্জিত তিনি যােগারূঢ় বলিয়া কথিত হন ॥ ৪।
উদ্ধরোত্মনাত্মানং নাত্মানমবসাদয়েৎ।
আত্মৈব হাত্মনাে বন্ধুরাত্মৈব রিপুরাত্মনঃ ॥ ৫॥
অনুবাদ—অনাসক্ত-মনের দ্বারা আত্মাকে সংসার হইতে উদ্ধার করিবে, নিজ আত্মাকে কখনই সংসারে অধঃপাতিত করিবে না। কারণ আত্মা অর্থাৎ মনই নিজের বন্ধু, এবং মনই নিজের শত্রু। ৫।
বন্ধুরাত্মাত্মনস্তস্য যেনৈবাত্মাত্মনা জিতঃ।
অনাত্মনস্তু শত্রুত্বে বৰ্তেতাত্মৈব শক্রবৎ ॥ ৬।
অনুবাদ—যিনি আত্মার দ্বারা মনকে বশীভূত করিয়াছেন, তাঁহার মনই তাঁহার বন্ধু, কিন্তু যিনি অজিতেন্দ্রিয়, তাহার মন শত্রুর ন্যায় অপকারী হইয়া থাকে। ৬ ||
জিতাত্মনঃ প্রশান্ত পরমাত্মা সমাহিতঃ ।
শীতােষ্ণসুখদুঃখেযু তথা মানাপমানয়ােঃ ॥৭॥
অনুবাদ—যিনি জিতেন্দ্রিয় এবং প্রশান্তচিত্ত কেবল তাঁহারই আত্মা শীত, উষ্ণ, সুখ, দুঃখ এবং মান ও অপমানে সহিষ্ণু হইয়া, আত্মনিষ্ঠভাবে অবস্থান করে। ৭।
জ্ঞানবিজ্ঞানতৃপ্তাত্মা কুটছাে বিজিতেন্দ্রিয়ঃ ।
যুক্ত ইত্যুচ্যতে যােগী সমলােষ্ট্ৰাশ্মকাঞ্চনঃ ॥৮॥
অনুবাদ—জ্ঞান ও বিজ্ঞান-দ্বারা যাঁহার চিত্ত পরিতৃপ্ত এবং যিনি নির্বিকার, জিতেন্দ্রিয় এবং মৃত্তিকা, পাষাণ ও স্বর্ণে সমদৃষ্টিসম্পন্ন, তিনি যােগারূঢ় যােগী বলিয়া কথিত হন ॥ ৮ |
সুহৃন্মিত্ৰাৰ্যদাসীনমধ্যস্থদ্বেষবন্ধু।
সাধুধপি চ পাপেষু সমবুদ্ধিৰ্বিশিষ্যতে।| ৯॥
অনুবাদ—যিনি সুহৃৎ, মিত্র, শত্রু, উদাসীন, মধ্যস্থ, দ্বেষ ও বন্ধুজনে এবং সাধু ও পাপীসকলে সমদৃষ্টিসম্পন্ন, তিনিই শ্রেষ্ঠ ॥ ৯যােগী যুঞ্জীত সতভমাত্মানং রহসি স্থিতঃ।
একাকী যতচিত্তাত্মা নিরাশীরপরিগ্রহঃ ॥১০।
অনুবাদ—যােগীব্যক্তি একাকী সতত নির্জনে অবস্থান করিয়া, দেহ ও চিত্তকে সংযম পূৰ্ব্বক আকাঙ্ক্ষা ও পরিগ্রহ রহিত হইয়া মনকে সমাধিযুক্ত করিবেন। ১০ |
শুচৌ দেশে প্রতিষ্ঠাপ্য স্থিরমাসলমাত্মনঃ।
নাত্যুচ্ছিতং নাতিনীচং চৈলাজিনকুশােত্তরম্ ॥ ১১।
তত্রৈকাগ্রং মনঃ কৃত্বা যতচিত্তেন্দ্রিয়ক্রিয়ঃ ।
উপবিশ্যাসনে যুঞ্জাযােগমাত্মবিশুদ্ধয়ে। ১২
অনুবাদ—পবিত্র স্থানে অতি উচ্চ নয় ও অতি নিম্ন নয়, কুশাসনের উপর মৃগচৰ্মাসন এবং তদুপরি বস্ত্ৰাসন আবৃত করিয়া নিজের নিশ্চল আসন স্থাপনপূর্বক সেই আসনে উপবেশন করিয়া মনকে একাগ্র করতঃ চিত্ত, ইন্দ্রিয় ও তৎকাৰ্য্য সংযমপূৰ্ব্বক অন্তঃকরণ শুদ্ধির নিমিত্ত যােগ অভ্যাস করিবেন॥১১-১২।
সমং কায়শিয়ােগ্রীবং ধারয়ম্নচলং স্থিরঃ।
সংক্ষ্যে নাসিকাগ্রং স্বং দিশশ্চানবলােকয়॥১৩।
প্রশান্তাত্মা বিগতভীব্রহ্মচারিতে স্থিত।
মনঃ সংযম্য মচ্চিত্রে যুক্ত আসীত মৎপরঃ ॥ ১৪।
অনুবাদ—শরীরের মধ্যভাগ, মস্তক ও গ্রীবাদেশ অব এবং নিশ্চল রাখিয়া নিজ নাসিকার অগ্রভাগে দৃষ্টি নিক্ষেপপূৰ্ব্বক অন্য কোন দিকে না তাকাইয়া প্রশান্তচিত্তে, নির্ভয়ে, ব্রহ্মচৰ্যব্রতে অবস্থানপূর্বক মনকে সংযত করিয়া মচ্চিত্ত ও মৎপরায়ণ অর্থাৎ ভগবানেই সমাহিতচিত্ত হইয়া যুক্তভাবে অবস্থান করিবে। ১৩-১৪ |
যুঞ্জয়েবং সদাত্মানং যােগী নিয়তমানস।
শান্তিং নির্বাণপরমাং মৎসংস্থামধিগচ্ছতি ॥১৫।
অনুবাদ—পূর্বোক্ত প্রকারে মনকে সর্বদা ধ্যানযােগযুক্ত করিতে করিতে সংযতচিত্ত যােগী মৎস্বরূপে সম্যক্স্থিতিরূপা নির্ধাণমােক্ষরূপ শান্তি লাভ করেন। ১৫ |
নাত্যশ্নতন্তু যােগােহস্তি ন চৈকামনতঃ।
ন চাতিস্বপ্নশীল জাগ্ৰতত নৈব চাৰ্জ্জুন। ১৬ ॥
অনুবাদ—হে অর্জুন! অতিশয় ভােজনকারী ব্যক্তির যােগ হয় না, আবার একান্ত অনাহারীরও যােগ হয় না, অত্যন্ত নিদ্ৰাশীল অথবা অতিশয় জাগরণশীল ব্যক্তিরও যােগ হয় না । ১৬।
যুক্তাহারবিহারস্য যুক্তচেষ্ট কর্মসু।
যুক্তস্বপ্নাববােধ যােগে ভতি দুঃখহা॥১৭।
অনুবাদ—যে ব্যক্তি যুক্ত-আহার ও যুক্ত-বিহারশীল, কৰ্মসমূহে যিনি পরিমিত চেষ্টাযুক্ত, যিনি পরিমিতরূপে নিদ্রিত ও জাগরিত থাকেন, তাহার যােগ সংসার-ক্লেশনাশক হয় ॥ ১৭ |
যদা বিনিয়তং চিত্তমাত্মবােবতিষ্ঠতে।
নিস্পৃহঃ সর্বকামেভ্যো যুক্ত ইত্যুচ্যতে তদা । ১৮।
অনুবাদ—যখন চিত্ত সম্পূর্ণরূপে নিরুদ্ধ হইয়া আত্মাতেই নিশ্চলভাবে অবস্থিত হয়, তখন সর্বপ্রকার ভােগবাসনায় স্পৃহাশূন্য ব্যক্তি যােগযুক্ত বলিয়া কথিত হন। ১৮ ।
যথা দীপাে নিবাস্থাে নেঙ্গতে সােপম স্মৃতা।
যােগিনাে যতচিত্তস্য যুঞ্জত যােগমাত্মনঃ ॥ ১৯৷৷
অনুবাদ—যে প্রকার বায়ুশূন্য স্থানে দীপ বিচলিত হয় না, সেই প্রকার আত্ম-বিষয়ে যােগাভ্যাসকারী সংযতচিত্ত যােগীর তাহা উপমাস্বরূপ ১৯ |
যত্ৰোপমতে চিত্তং নিরুদ্ধং যােগসেবয়া।
যত্র চৈবাত্মনাত্মানং পশ্যম্নত্মনি তুষ্যতি৷৷ ২০ |
সুখমাত্যন্তিকং যত্তবুদ্ধিগ্রাহমতীন্দ্রিয়ম্।
বেত্তি যত্র ন চৈবায়ং স্থিতক্ষলতি তত্ত্বতঃ ॥২১৷৷
যং লব্ধ। চাপরং লাভং মন্থতে নাধিকং ততঃ।
যস্মিন্ স্থিতাে ন দুঃখেন গুরুণাপি বিচাল্যতে ॥২২৷৷
তং বিদ্যাদুঃখসংযােগবিয়ােগং যােগসংজ্ঞত৷৷ ২৩৷৷
অনুবাদ—যে অবস্থায় যােগাভ্যাস-প্রভাবে চিত্ত নিরুদ্ধ হইয়া উপশম প্রাপ্ত হয়, যে অবস্থায় বিশুদ্ধ চিত্তদ্বারা আত্মাকে দর্শন করিতে করিতে আত্মাতেই পরিতুষ্টি লাভ করা যায়, এবং যে অবস্থায় যােগী ব্যক্তি কেবল বুদ্ধির দ্বারা গ্রহণীয়, অতীন্দ্রিয় নিত্য সুখ অনুভব করেন, যে অবস্থায় স্থিত হইয়া আত্মস্বরূপ হইতে ভ্রষ্ট হন না, এবং যে আত্মসুখ লাভ করিয়া অন্য লাভকে তাহা হইতে অধিক মনে করেন না এবং যে অবস্থায় অবস্থিত হইয়া গুরুতর দুঃখেও অভিভূত হন না, সেইরূপ অবস্থাকে সুখদুঃখ-সম্পৰ্কশূন্য যােগ বলিয়া জানিবে । ২০-২৩।
স নিশ্চয়েন যােক্তব্যো যােগােইনির্বিচেতলা।
সংকল্পপ্রভবা কামাংস্ত্যক্ত। সৰ্বানশেষতঃ।
মনলৈবেন্দ্রিয়গ্রামং বিনিয়ম সমন্ততঃ ॥ ২৪।
অনুবাদ—সেই যােগ ধৈৰ্য্যযুক্ত চিত্তদ্বারা সংকল্পসস্তৃত সমস্ত বিষয়-বাসনাকে নিঃশেষরূপে পরিত্যাগ করিয়া, মনের দ্বারা সৰ্বদিক হইতেইন্দ্রিয়সমূহকে প্রত্যাহার করতঃ সাধুশাস্ত্র উপদেশের দ্বারা নিশ্চয়পূৰ্ব্বক অভ্যাস করিবে। ২৪ |
শনৈঃ শনৈরুপমেদ বুদ্ধা স্মৃতিগৃহীতয়া।
আত্মসংস্থং মনঃ কৃত্বা ন কিঞ্চিদপি চিন্তয়েৎ ॥ ২৫।
অনুবাদ—ধারণাযুক্ত বুদ্ধির দ্বারা মনকে আত্মাতে সংস্থাপন পূৰ্ব্বক ধীরে ধীরে বিরাগ অভ্যাস করিবে, অন্য কিছুমাত্র চিন্তা করিবে না। ২৫।
যতাে যত নিশ্চলতি মনশ্চঞ্চলমস্থির।
ততস্তত নিয়মৈতদাত্মম্ভেব বশং নয়েৎ ॥ ২৬।
অনুবাদ—চঞ্চল ও অস্থির মন যে যে বিষয়ের প্রতি ধাবিত হয়, তাহা হইতে ইহাকে প্রত্যাহার পূর্বক আত্মার অধীনে স্থিরভাবে রাখিবে ॥ ২৬ |
প্রশান্তমনসং হেনং যােগিনং সুখমুত্তমম্।
উপৈতি শান্তরজসং ব্রহ্মভুতমকাষম্ ॥ ২৭।
অনুবাদ—যাহার হৃদয় হইতে রজোগুণ নিবৃত্ত হইয়া চিত্ত প্রশান্ত, নিস্পাপ এবং ব্রহ্মভাবাপন্ন হইয়াছে, সেই যােগীকে (সমাধিজনিত) শ্রেষ্ঠ সুখ নিশ্চয় আশ্রয় করে। ২৭ |
যুঞ্জম্নেবং সদাত্মানং যােগী বিগতকল্মষ।
সুখেন ব্রহ্মসংস্পর্শমত্যন্তং সুখমশ্নতে। ২৮
অনুবাদ—পূর্বোক্ত প্রকারে মনকে সর্বদা যােগনিষ্ঠ করিলে নিস্পাপ যােগী। অনায়াসে ব্ৰহ্মসাক্ষাৎকাররূপ পরম সুখ প্রাপ্ত হন অর্থাৎ জীবন্মুক্ত হন। ২৮।
সর্বভুতস্থমাত্মানং সর্বভূতানি চাত্মনি।
ঈক্ষতে যােগযুক্তাত্মা সর্বত্র সমদর্শনঃ ॥২৯।
অনুবাদ—যােগের দ্বারা সমাহিতচিত্ত সৰ্বত্ৰ ব্ৰহ্মদশী যােগী আত্মাকে সৰ্ব্বভূতে এবং সৰ্ব্বভূতকে আত্মাতে দর্শন করিয়া থাকেন। ২৯।
যাে মাং পশ্যতি সর্বত্র সর্ববঞ্চ ময়ি পশ্যতি ।
তস্যাহং ন প্রণশ্যামি স চ মে ন প্রণশ্যতি ॥ ৩ |
অনুবাদ—যিনি আমাকে সর্বভূতে দেখেন এবং সৰ্ব্বভূতকে আমাতে দেখেন, আমি তাহার নিকট অদৃশ্য হই না এবং তিনিও আমার নিকট অদৃশ্য হন না । ৩০।
সর্বভুতস্থিতং যাে মাং ভজত্যেকত্বমাস্থিত।
সর্বথা বর্তমানােহপি স যােগী ময়ি বৰ্ত্ততে৷৷ ৩১৷৷
অনুবাদ—যিনি সৰ্ব্বভূতে-স্থিত আমাকে একত্ববুদ্ধিতে আশ্রয় করিয়া ভজন করেন, তিনি সৰ্ব্ব-অবস্থায় অবস্থিত হইয়াও আমাতেই অবস্থিত থাকেন ॥ ৩১ ॥
আত্মোপম্যেন সর্বত্র সমং পশ্যতি যােহৰ্জ্জুন।
সুখং বা যদি বা দুঃখং স যােগী পরমাে মতঃ ৷৷ ৩২।
অনুবাদ—হে অর্জুন! যিনি সর্বভূতে নিজের অনুরূপ [ সকলের ] সুখ বা দুঃখকে সমান ভাবে দেখেন সেই যােগী সর্বোৎকৃষ্ট, ইহাই আমার অভিমত ॥ ৩২।
অৰ্জ্জুন উবাচ
যােইয়ং যােগয়া প্রােক্তঃ সাম্যেন মধুসূদন।
এতস্যাহং ন পশ্যামি চঞ্চলত্বাৎ স্থিতিং স্থিরা৷৷ ৩৩।
অনুবাদ—অর্জুন বলিলেন-হে মধুসূদন ! তুমি সর্বত্র সমদর্শনরূপ যে যােগের কথা বলিয়াছ, মন স্বভাবতঃ চঞ্চল বলিয়া ইহার দীর্ঘকালস্থায়িত্ব আমি দেখিতেছি না । ৩৩।চঞ্চলং হি মনঃ কৃষ্ণ প্রমাথি বলব।
তস্যাহং নিগ্রহং মধ্যে বায়ােরিব সুদুষ্কর। ৩৪।
অনুবাদ—হে কৃষ্ণ! মন স্বভাবতঃ চঞ্চল, দেহেন্দ্রিয়-মথনকারী, বলবান্ ও দৃঢ় সুতরাং তাহার নিবােধ বায়ুর ন্যায় অত্যন্ত দুষ্কর বলিয়া আমি মনে করি ॥ ৩৪ |
শ্রীভগবানুবাচ
অসংশয়ং মহাবাহাে মনন দুর্নিগ্রহং চল।
অভ্যাসেন তু কৌন্তেয় বৈরাগ্যেণ চ গৃহতে৷৷ ৩৫ ৷৷
অনুবাদ—শ্রীভগবান্ বলিলেন, হে মহাবাহাে অর্জুন! মন দুর্নিগ্রহ ও চঞ্চল, ইহাতে কোন সংশয় নাই, কিন্তু হে কুন্তীনন্দন! অভ্যাস ও বৈরাগ্যের দ্বারা উহা নিগৃহীত হয় ॥ ৩৫ |
অসংযতাত্মনা যােগে দুস্পাপ ইতি মে মতিঃ।
বশ্যাত্মনা তু যততা শক্যোহবাপ্ত মুপায়তঃ ॥ ৩৬।
অনুবাদ—অসংযতচিত্ত ব্যক্তির দ্বারা যােগ দুষ্প্রাপ্য, ইহা আমার অভিমত, কিন্তু সংযতচিত্ত-ব্যক্তি সাধনভূত উপায়ের দ্বারা যত্ন করিতে করিতে যােগ লাভ করিতে সমর্থ হয় ॥ ৩৬ |
অৰ্জ্জুনুবাচ
অতিঃ শ্ৰদ্ধয়ােপেতে যােগাচ্চলিতমানসঃ।
অপ্রাপ্য যােগসংসিদ্ধিং কাং গতিং কৃষ্ণ গচ্ছতি। ৩৭।
অনুবাদ--অর্জুন বলিলেন,—প্রথমে শ্রদ্ধাসহকারে প্রবৃত্ত হইয়া পরে অভ্যাসের শৈথিল্যহেতু যােগ হইতে বিচলিত-চিত্ত ব্যক্তি যােগসিদ্ধি লাভ করিতে না পারিয়া কীদৃশী গতি লাভ করিয়া থাকেন? ৩৭।
কচ্চিস্লোভয়বিভ্রষ্টচ্ছিন্নভ্রমিব নশ্যতি।
অপ্রতিষ্ঠো মহাবাহাে বিমূঢ়ো ব্ৰহ্মণঃ পথি॥ ৩৮ |
অনুবাদ—হে মহাবাহে ! কৰ্ম্ম ও যােগমার্গ হইতে ভ্রষ্ট ব্যক্তি ব্ৰহ্ম-প্রাপ্তির উপায়-পথে বিক্ষিপ্ত হইয়া, সাধনরূপ আশ্রয়বিহীন হওযায়, চ্ছিন্ন-মেঘের ন্যায় বিনাশ প্রাপ্ত হন না কি? ॥ ৩৮ |
এতন্মে সংশয়ং কৃষ্ণ ছেমহশেষতঃ।
ত্বদস্যঃ সংশয়স্তা ছেত্তা ন হু্যপপদ্যতে ॥ ৩৯ ৷
অনুবাদ—হে কৃষ্ণ! আমার এই সংশয় নিঃশেষরূপে ছেদন করিতে তুমিই সমর্থ, তােমা ব্যতীত অন্য কেহ এই সংশয় ছেদনের যােগ্য থাকিতে পারে না। ৩৯ |
শ্রীভগবানুবাচ
পার্থ নৈবেহ নামুত্র বিনাশস্তন্য বিদ্যতে।
ন হি কল্যাণকৃৎ কশ্চিদ্ দুর্গতিং তাত গচ্ছতি৷৷ ৪০।
অনুবাদ—শ্রীভগবান্ বলিলেন—হে পার্থ ! তাদৃশ যােগভ্রষ্ট ব্যক্তির ইহলােকে বা পরলােকে বিনাশ নাই, হে বৎস, যেহেতু কল্যাণপ্রাপক-যােগের অনুষ্ঠানকারী কোন ব্যক্তিই দুর্গতি লাভ করে না ॥ ৪০ |
প্রাপ্য পুণ্যকৃতাং লােকালুষিত্বা শাশ্বতীঃ সমাঃ।
শুচীনাং শ্ৰীমতাং গেহে যােগভ্রষ্টোইভিজায়তে৷৷ ৪১।
অনুবাদ—যােগভ্রষ্ট-ব্যক্তি পুণ্যকর্মপরায়ণ-ব্যক্তিগণের ঘােগ্য লােকসমূহ লাভ করিয়া তথায় বহু সংবৎসর বাস-সুখ অনুভবকরত সদাচারসম্পন্ন ধনবান-গণের গৃহে জন্মগ্রহণ করিয়া থাকেন । ৪১।
অথবা যােগিনামেব কুলে ভবতি ধীমতাম্।
এতদ্ধি দুর্লভতরং লােকে জন্ম যদীদৃশম্ ৷৷ ৪২ ৷৷
অনুবাদ—অথবা তত্ত্বজ্ঞাননিষ্ঠ যােগিগণের বংশে জন্মগ্রহণ করিয়া থাকেন। এইরূপ জন্ম ইহলােকে নিরতিশয় দুর্লভ ॥ ৪২ |
তত্র তং বুদ্ধিসংযােগং লভতে পৌর্বদৈহিকম্।
যততে চ তত ভূয়ঃ সংসিদ্ধৌ কুরুনন্দন। ৪৩ ৷
অনুবাদ—হে কুরুনন্দন। পূর্বোক্ত উভয় প্রকার জন্মেই পূৰ্ব্বদেহজাত সেই পরমাত্মনিষ্ঠ বুদ্ধিযােগ লাভ করিয়া থাকেন ; তদনন্তর সিদ্ধিলাভার্থ অধিকতর যত্ন করেন ॥ ৪৩ |
পূর্বাভ্যাসেন তেনৈব হ্রিয়তে হবশােহপি সঃ।
জিজ্ঞাসুরপি যােগন্য শব্দব্রহ্মাতিবৰ্ত্ততে৷ ৪৪।
অনুবাদ—কোন অন্তরায়-হেতু মােক্ষসাধন-বিষয়ে অনিচ্ছুক হইলেও পূৰ্ব্ব-দেহার্জিত সংস্কার-প্রভাবেই তিনি মােক্ষপথে আকৃষ্ট হন, তিনি যােগ-বিষয়-জিজ্ঞাসুমাত্র হইলেও বেদোক্ত কৰ্ম্মমার্গ অতিক্রম করিয়া অবস্থান করেন ( অর্থাৎ তৎপ্রাপ্য ফল হইতে উৎকৃষ্টতর ফল প্রাপ্ত হন)। ৪৪ ॥
প্রত্নাদ্যতমানস্তু যােগী সংশুদ্ধকিষিঃ।
অনেকজন্মসংসিদ্ধস্ততাে যাতি পরাং গতি৷ ৪৫।
অনুবাদ—কিন্তু যত্নসহকারে অধিকতর যত্নশীল যােগী ক্রমশঃ নিস্পাপ এবং বহুজার্জিত যােগাভ্যাস-দ্বারা সিদ্ধ হইয়া শ্রেষ্ঠা গতি লাভ করেন। ৪৫।
তপস্বিভ্যোধিকো যােগী জ্ঞানিত্যোহপি মতােহধিক।
কর্মিভ্যশ্চাধিকো যােগী তস্মাদ্যােগী ভবাৰ্জ্জুন ৷৷ ৪৬।
অনুবাদ—( আমাকর্তৃক বর্ণিত) যােগী তপস্বিগণের অপেক্ষা শ্রেষ্ঠ, জ্ঞানি-গণের অপেক্ষা শ্রেষ্ঠ এবং কর্মিগুণ অপেক্ষাও শ্রেষ্ঠ—ইহা আমার অভিমত ; অতএব হে অর্জুন! তুমি (সেইরূপ ) যােগী হও ৷ ৪৬ |
যােগিনামপি সর্বেষাং মদগতেনান্তরাত্মনা।
শ্রদ্ধাবান্ ভজতে যাে মাং স মে যুক্ততমাে মতঃ ॥ ৪৭।
অনুবাদ—মদগতযুক্তচিত্তে শ্রদ্ধাবান্ হইয়া যিনি আমাকে ভজনা করেন, তিনি যাবতীয় যােগিগণ মধ্যেও সর্বশ্রেষ্ঠ, ইহাই আমার অভিমত । ৪৭ |
0 comments:
Post a Comment