সপ্তম অধ্যায়
ভগবানুৰাচ
ময্যাসক্তমনাঃ পার্থ যােগং যুঞ্জন্মদাশ্রয়ঃ ।
অসংশয়ং সমগ্রং মাং যথা জ্ঞাস্যসি ভঙ্ণু ॥১॥
অনুবাদ—শ্রীভগবান্ বলিলেন। হে পার্থ ! আমাতে আসক্ত-চিত্ত ও আমার শরণাগত হইয়া, ভক্তিযােগ অনুষ্ঠান করিতে করিতে নিঃসংশয়রূপে সম্পূর্ণভাবে আমাকে যে প্রকারে জানিতে পারিবে, তাহা শ্রবণ কর। ১ |
জ্ঞানং তেহহং সবিজ্ঞানমিদং বক্ষ্যাম্যশেষতঃ।
যজজ্ঞাত্ব নেহ ভূয়ােহস্যজ জ্ঞাতব্যমবশিষ্যতে ॥২॥
অনুবাদ—আমি তােমাকে বিজ্ঞানসমন্বিত এই জ্ঞানের কথা সম্পূর্ণরূপে বলিব যাহা অবগত হইলে জগতে পুনরায় অন্য কিছু জানিতে অবশেষ থাকে ॥ ২ ||
মনুষ্যাণাং সহস্রেষু কশ্চিদ্ যততি সিদ্ধয়ে।
যােমপি সিদ্ধানাং কশ্চিন্মাং বেত্তি তত্ত্বতঃ ॥ ৩।
অনুবাদ-সহস্র সহস্র মানবগণের মধ্যে কেহ কেহ শ্রেয়েলাভের জন্য যত্ন করেন ; সেই বহুযত্নপরায়ণ সিদ্ধদিগের মধ্যেও কেহ আমার শ্যামসুন্দর-আকার স্বরূপকে তত্ত্বতঃ জানিতে পারেন ॥ ৩।
ভূমিরাপােহনলাে বায়ুঃ খং মনন বুদ্ধিরেব চ।
অহঙ্কার ইতীয়ং মে ভিন্ন প্রকৃতিরষ্টাে॥৪॥
অনুবাদ—আমার বহিরঙ্গা প্রকৃতি, ক্ষিতি, জল, অগ্নি, বায়ু, আকাশ, মন, বুদ্ধি এবং অহঙ্কার—এই আট ভাগে বিভক্ত। ৪।
অপরেয়মিতস্তন্যাং প্রকৃতিং বিদ্ধি মে পরা।
জীবভুতাং মহাবাহাে যয়েদং ধাৰ্যতে জগৎ । ৫।
অনুবাদ—হে মহাবাহাে! পূর্বোক্ত আট প্রকার প্রকৃতি কিন্তু নিকৃষ্টা, ইহা হইতে শ্রেষ্ঠ জীবম্বরূপা আমার আর একটি প্রকৃতি আছে জানিবে, যাহার দ্বারা এই জগৎ ধৃত বা রক্ষিত হইতেছে | ৫||
এতদ্যােনীনি ভূতানি সর্বাণীত্যুপধারয়।
অহং কৃৎস্য জগতঃ প্রভবঃ প্রলয়স্তথা ॥৬॥
অনুবাদ—সমস্ত ভূতগণ পূর্বোক্ত প্রকৃতিদ্বয় হইতে নিঃসৃত জানিবে, সুতরাং আমিই সকল জগতের উৎপত্তি ও বিনাশের একমাত্র কারণস্বরূপ ॥৬||
মত্তঃ পরতরং নাৎ কিঞ্চিদস্তি ধনঞ্জয়।
ময়ি সর্বমিদং প্রােতং সূত্রে মণিগণা ইব ॥৭॥
অনুবাদ—হে ধনঞ্জয় ! আমা অপেক্ষা শ্রেষ্ঠ আর কিছুই নাই ; সুতায় যেরূপ মণিগণ গ্রথিত থাকে, সেইরূপ আমাতেই এই সমগ্র বিশ্ব গ্রথিত আছে, অর্থাৎ ওতঃপ্রােতভাবে সংলগ্ন রহিয়াছে ॥৭॥
রসােহম, কৌন্তেয় প্রভাস্মি শশিসূৰ্য্যয়াের
প্রণবঃ সর্ববেদেষু শব্দঃ খে পৌরুষং নৃ॥৮॥
অনুবাদ—হে কৌন্তেয় ! আমিই জলের রস, চন্দ্র-সূর্যের প্রভা, সকল বেদের মূলভূত প্রণব, আকাশের শব্দ এবং মনুষগণের পুরুষাকার ॥ ৮ |
পুণ্যো গন্ধঃ পৃথিব্যাঞ্চ তেজশ্চাস্মি বিভাবসো।
জীবনং সর্বভূতেষু তপশ্চাশ্মি তপস্বি॥৯॥
অনুবাদ—আমি পৃথিবীর পবিত্র গন্ধস্বরূপ, অগ্নির তেজঃস্বরূপ, যাবতীয় ভূতের জীবনস্বরূপ এবং তপস্বিগণের তপস্বরূপ ॥ ৯ |
বীজং মাং সর্বভূতানাং বিদ্ধি পার্থ সনাতন।
বুদ্ধিবুদ্ধিমতামস্মি তেজস্তেজস্বিনামহম্ ॥ ১০ |
অনুবাদ—হে পার্থ ! আমাকে সর্বভূতের নিত্য কারণ বলিয়া জানিবে, আমি বুদ্ধিমানগণের বুদ্ধি এবং তেজস্বিগণের তেজঃস্বরূপ ॥ ১০ |
বলং বলবতাং চাহং কামরাগবিবর্জিত।
ধৰ্ম্মাবিরুদ্ধো ভূতেষু কামােহস্মি ভরতভ ॥১১।
অনুবাদ—হে ভরত ! আমি বলবান্ পুরুষদিগের কাম ও রাগশূন্য বল এবং সর্ব প্রাণিগণে পুত্রোৎপত্তিমাত্রাপযােগী কামস্বরূপ। ১১।
যে চৈব সাত্ত্বিক ভাবা রাজসাস্যামসাশ্চ যে।
মত্ত এবেতি তান্ বিদ্ধি ন ত্বহং তেষু তে ময়ি ॥ ১২৷৷
অনুবাদ—যাবতীয় সাত্ত্বিক, রাজসিক ও তামসিক ভাবসমূহ আমার প্রকৃতির গুণকাৰ্য বলিয়া জানিবে, আমি সে সকলের অধীন নহি কিন্তু তাহারা আমার শক্তির অধীন ১২ |
ত্রিভিগুণময়ৈর্ভাবৈরেভিঃ সর্বমিদং জগৎ।
মােহিতং নাভিজানাতি মামেভ্যঃ পরমব্যয়ম্ ॥১৩।
অনুবাদ—পূর্বোক্ত সত্ত্ব, রজ, ও তমাে-গুণের দ্বারা এই সমস্ত জগৎ মােহিত, ঐ সমস্ত গুণ হইতে অতীত অব্যয়স্বরূপ আমাকে লােকে জানিতে পারে না । ১৩ ||
দৈবী হে গুণময়ী মম মায়া দুরত্যয়।
মামেব যে প্রপদ্যন্তে মায়ামমতাং তরন্তি তে ॥১৪৷৷
অনুবাদ—এই অলৌকিকী গুণময়ী আমার বহিরঙ্গাশক্তি মায়া নিশ্চয় দুরতিক্ৰমণীয়া, তথাপি যাহারা একমাত্র আমাকেই আশ্রয় করেন, তাহারা এই দুরত্যয়া মায়া অতিক্রম করিতে পারেন ॥১৪ |
ন মাং দুস্কৃতিনাে মূঢ়াঃ প্রপদ্যন্তে নরাধমাঃ।
মায়য়াপহৃতজ্ঞনা আসুরং ভাবমাশ্রিতাঃ ॥ ১৫।
অনুবাদ—দুন্ধতিসম্পন্ন ব্যক্তিগণ—মূঢ়, নরাধম, মায়ার দ্বারা অপহৃতজ্ঞান এবং অসুর-ভাবাপন্ন ; তাহারা আমাকে আশ্রয় করে না, অর্থাৎ আমার শরণাগত হয় না ॥ ১৫ |
চতুর্বিধা ভজন্তে মাং জনাঃ সুকৃতিনােহৰ্জ্জুন।
আর্তো জিজ্ঞাসুরথার্থী জ্ঞানী চ ভরতভ। ১৬।
অনুবাদ—হে ভরতভ! আর্ত, জিজ্ঞাসু, অর্থার্থী এবং জ্ঞানী, এই চারি-প্রকার সুকৃতিশীল ব্যক্তি আমাকে ভজনা করেন । ১৬ |
তেষাং জ্ঞানী নিত্যযুক্ত একভক্তিৰিশিষ্যতে।
প্রিয়াে হি জ্ঞানিনােইত্যর্থমহং স চ মম প্রিয়ঃ ॥১৭।
অনুবাদ—তাহাদের মধ্যে নিত্য মদগতচিত্ত একান্ত মদনুরক্ত তত্ত্ববিং জ্ঞানী ব্যক্তি শ্রেষ্ঠ, যেহেতু আমি তত্ত্বজ্ঞানীব্যক্তির অতিশয় প্রিয় এবং তিনিও আমার প্রিয় ॥১৭ |
উদারাঃ সর্ব এবৈতে জ্ঞানী ব্যায়ৈব মে মত।
আস্থিতঃ স হি যুক্তাত্মা মামেবানুত্তমাং গতিম্ ॥ ১৮।
অনুবাদ—ইহারা সকলেই মহৎ, কিন্তু জ্ঞানী ব্যক্তি আমার আত্মস্বরূপ—ইহাই আমার অভিমত, যেহেতু তিনি মদতচিত্ত হইয়া সৰ্বোত্তমা গতিস্বরূপ ॥ ১৮।
বহুনাং জম্মনামন্তে জ্ঞানবান মাং প্রপদ্যতে।
বাসুদেবঃ সর্বমিতি স মহাত্মা সুদুল্লতঃ ॥ ১৯।
অনুবাদ—বহুজন্মের পর সর্বত্র বাসুদেবদর্শী জ্ঞানবান্ ব্যক্তি আমাতেই প্ৰপত্তি লাভ করেন, সেইরূপ মহাত্মা নিতা দুর ভ॥ ১৯ |
কামৈস্তৈস্তৈতজ্ঞানাঃ প্রপদ্যন্তেন্যদেবতাঃ।
জ তং নিয়মমাস্থায় প্রকৃত্যা নিয়ঃ স্বয়া ॥২০ |
অনুবাদ—সেই সেই কামনাদ্বারা হতজ্ঞান ব্যক্তিসকল সেই সেই দেব-আরাধনােপযােগ নিয়ম অবলম্বন পূৰ্ব্বক স্বপ্রকৃতি-অনুযায়ী অন্য দেবতাসমূহকে ভজন করিয়া থাকে। ২০।
যাে যাে যাং যাং তনুং ভক্তঃ শ্ৰদ্ধয়াচিঁতুমিচ্ছতি
তস্য তস্যাচলাং শ্রদ্ধাং তামে বিদধাম্যহম। ২১।
অনুবাদ—যে যে ভক্ত মবিভূতিরূপা যে যে দেবতামূর্তিকে অর্চনা করিতে ইচ্ছা করে, অন্তর্যামীরূপে আমি সেই সেই ভক্তের, তাহাতেই অচলা শ্রদ্ধা বিধান করিয়া থাকি । ২১।
স তয়া শ্ৰদ্ধয়া যুক্তস্তস্যারাধনমীহতে।
লভতে চ ততঃ কামান্ ময়ৈব বিহি হি । ২২।
অনুবাদ—সেই ব্যক্তি শ্রদ্ধাযুক্ত হইয়া সেই দেবমূর্তির আরাধনা করেন এবং অন্তর্যামী আমাকর্তৃক বিহিত সেই কাম্যবিষয়সমূহকে তঁাহা হইতে অবশ্য লাভ করিয়া থাকেন ॥ ২২ |
অন্তবস্তু ফলং তেষাং তদ্ভবত্যল্পমেধসাম্।
দেবান্ দেব্যজো যান্তি মক্তা যান্তি মামপি। ২৩।
অনুবাদ—কিন্তু অল্পবুদ্ধিজনগণের সেই ফল নশ্বর। দেবপূজকগণ দেবতা-গণকে প্রাপ্ত হন আর আমার ভক্তগণ আমাকেই প্রাপ্ত হন ॥ ২৩।
অব্যক্তং ব্যক্তিমাপম্নং মন্তে মামবুদ্ধয়ঃ।
পরং ভাবমজানতো মমব্যয়মনুত্তমম্ ॥ ২৪।
অনুবাদ—নির্বোধ ব্যক্তিগণ আমার সর্বোত্তম, সর্বশ্রেষ্ঠ, অব্যয়, অপ্রাকৃত স্বরূপ ও জন্ম-লীলাদি অবগত না হইয়া, প্রপঞ্চাতীত আমাকে প্রাকৃত মনুষ্যাদি। শরীর প্রাপ্ত বলিয়া মনে করে। ২৪ |
নাহং প্রকাশঃ সর্বস্ত যােগায়ালমাবৃতঃ।
মূঢ়োহয়ং নাতিজালাতি লােকো মামজমব্যয়ম্ ॥২৫।
অনুবাদ—আমি যােগমায়া-সমাবৃত বলিয়া সকলের সমক্ষে প্রকট নহি, এইজন্য মূঢ় এই মানব-জগৎ আমার ভাজ ও নিত্যস্বরূপকে পরিজ্ঞাত হইতে পারে না | ২৫ ||
বেদাহং সমতীতানি বর্তমানানি চার্জুন।
ভবিস্তানি চ ভূতানি মান্তু বেদ ন কশ্চল ॥ ২৬।
অনুবাদ—হে অর্জুন! আমি ভূত, বর্তমান ও ভবিষ্যৎ স্থাবর-জঙ্গমাদি ভূতসমূহকে জানি, কিন্তু কেহই আমাকে জানে না। ২৬ ॥
ইচ্ছাদ্বেষসমুখেন দ্বন্দ্বমােহেন ভারত।
সর্বভূতানি সম্মােহং সর্গে যান্তি পরপ। ২৭
অনুবাদ—হে পরন্তপ ! হে ভারত অৰ্জ্জুন! সৃষ্টি আরম্ভকালে যাবতীয় জীব ইচ্ছা ও দ্বেষজনিত সুখ-দুঃখাদি-দ্বন্দ্ব বিষয়ে সম্যক্ মােহ প্রাপ্ত হইয়া থাকে ॥২৭||
যেষান্তগতং পাপং জনানাং পুণ্যকর্মণা।
তে দ্বন্দ্বমােহনিমুক্তা ভজন্তে মাং দৃঢ়তাঃ ॥২৮।
অনুবাদ—কিন্তু যে সকল পুণ্যানুষ্ঠানকারী জনগণের পাপ ক্ষয়প্রাপ্ত হইয়াছে, তাহারা সুখ-দুঃখাদির মােহ পরিশূন্য হইয়া অবিচলিত চিত্তে আমাকে ভজন করিয়া থাকেন। ২৮ |
জরামরণমােক্ষায় মামাশ্রিভ্য যতন্তি যে।
তে ব্রহ্ম তদ্বিদুঃ কৃৎস্নমধ্যাত্মং কর্ম চালিম্ ॥ ২৯।
অনুবাদ—জরা ও মরণ নাশের নিমিত্ত আমাকে আশ্রয় করিয়া, যাহার যত্ন করেন তাহারা সেই পরব্রহ্মকে, শুদ্ধ-জীবাত্মস্বরূপকে এবং সংসার-বন্ধনরূপ সমুদয় কৰ্ম্মকে অবগত হন ॥ ২৯ |
সাধিভূতাধিদৈবং মাং সাধিযজ্ঞঞ্চ যে বিদুঃ।
প্রয়াণকালেহপি চ মাং তে বিদ্যুযুক্তচেতসঃ ॥ ৩০।
অনুবাদ—যে সকল ব্যক্তি আমাকে অধিভূত, অধিদৈব ও অধিযজ্ঞের সহিত জানেন, তাহারা আমাতে আসক্তচিত্ত, অন্তকালেও আমাকে জানেন, অর্থাৎ বিস্মৃত হন না ॥ ৩০ |
0 comments:
Post a Comment