অর্জুন উবাচ
এবং সততযুক্ত যে ভক্তান্ত্বাং পর্যােসতে।
যে চাপ্যক্ষরমব্যক্তং তেষাং কে যােগবিমাঃ ॥১॥
অনুবাদ—অর্জুন বলিলেন,—তােমার পূর্বোক্ত উপদেশানুসারে নিরন্তর নিষ্ঠাযুক্ত যে সকল ভক্ত তােমার শ্যামসুন্দর আকারের উপাসনা করেন এবং যাহারা শ্রুত্যুক্ত নিৰ্বিশেষ অক্ষর-ব্রহ্মের উপাসনা করেন, এতদুভয়ের মধ্যে কাহারা শ্রেষ্ঠ যােগবিৎ॥ ১॥
শ্রীভগবানুবাচ
ময্যাবেশ মনন যে মাং নিত্যযুক্তা উপিসতে।
শ্ৰদ্ধয়া পরয়ােপেতাক্টে মে যুক্ততমা মতাঃ ॥২॥
-অনুবাদ—শ্রীভগবান্ কহিলেন,—যাহারা নিগুণ শ্রদ্ধার সহিত আমার শ্যামসুন্দর-আকারে মনােনিবেশ পূৰ্ব্বক সতত অনন্যভক্তিসহকারে আমাকে উপাসনা করেন, তাহারা শ্রেষ্ঠ যােগবিৎ, ইহাই আমার অভিমত ॥ ২॥
যে বৃক্ষরমনিৰ্দেশ্যমব্যক্তং পর্যােসতে।
সর্বত্রগমচিন্ত্যঞ্চ কূটচ্ছমচলং ধ্রুবম্ ॥ ৩॥
সংনিয়মেন্দ্রিয়গ্রামং সর্বত্র সমবুদ্ধয়ঃ ।
তে প্রাপ্ত বন্তি মামেব সর্বভুতহিতে রতাঃ ॥ ৪॥
অনুবাদ—কিন্তু যাহারা ইন্দ্রিয়-সকলকে নিয়মিত করিয়া, সর্বত্র সমদর্শন পূৰ্ব্বক সৰ্ব্বভূতের হিতসাধনে রত হইয়া, অনিৰ্দেশ্য, অব্যক্ত, সৰ্বত্ৰগ, অচিন্ত্য, কূটস্থ, অচল, ধ্রুব ও মদীয় নিৰ্বিশেষ অক্ষর ব্রহ্মস্বরূপকে উপাসনা করেন, তঁাহারা আমাকেই প্রাপ্ত হন ॥ ৩-৪ ॥
ক্লেশােহধিকতরস্তেষামব্যাসক্তচেতসাম্।
অব্যক্তা হি গতিদুঃখং দেহবভিবাপ্যতে ॥ ৫।
অনুবাদ—নিৰ্বিশেষ ব্ৰহ্মস্বরূপে আসক্ত-চিত্ত ব্যক্তিগণের ক্লেশ অধিকতর, কারণ নিৰ্বিশেষ গতি দুঃখেই দেহধারী জীবগণ-কর্তৃক লভ্য হয় ॥ ৫॥
যে তু সর্বাণি কর্মাণি ময়ি সংস্য মৎপরাঃ।
অনন্যেনৈব যােগেন মাং ধ্যায় উপিসতে৷৷ ৬ ৷
তেষামহং সমুদ্ধর্তা মৃত্যুসংসারসাগরা।
ভবামি ন চিরাৎ পার্থ ময্যাবেশিতচেতসাম্॥৭॥
অনুবাদ—কিন্তু যাহারা সমস্ত কৰ্ম্ম আমাতে ত্যাগপূৰ্ব্বক মৎপরায়ণ হইয়া, অনন্যভক্তিযােগের দ্বারা আমাকে ধ্যানকরতঃ উপাসনা করেন, হে পার্থ! আমাতে আবিষ্ট-চিত্ত সেই সকল ভক্তগণকে আমি অচিরে মৃত্যুরূপ সংসার সাগর হইতে উদ্ধার করিয়া থাকি ॥ ৬-৭॥
ময্যেব মন আধৎস্ব ময়ি বুদ্ধিং নিবেশয়।
নিবসিষ্যসি ময্যেব অত উৰ্দ্ধং ন সংশয়ঃ ॥ ৮ ॥
অনুবাদ—আমার শ্যামসুন্দর-আকারেই মন স্থির করিয়া স্মরণ কর, আমাতেই বুদ্ধিবৃত্তি নিযুক্ত কর, তাহা হইলে এই দেহান্তে আমার নিকটেই অবস্থান করিতে পারিবে, ইহাতে সন্দেহ নাই ॥ ৮ ॥
অথ চিত্তং সমাধাতুং ন শক্লোষি ময়ি স্থির।
অভ্যাসযােগেন তত মামিচ্ছাপ্তং ধনঞ্জয়। ৯।
অনুবাদ—হে ধনঞ্জয় ! আর যদি চিত্তকে আমাতে স্থিরভাবে সমাহিত করিতে না সমর্থ হও, তাহা হইলে অভ্যাস-যােগের দ্বারা আমাকে লাভ করিতে যত্ন কর ॥ ৯ |
অভ্যাসেইপ্যসমর্থোইসি মৎকর্মপরমম ভব।
মর্থমপি কৰ্ম্মাণি কুর্ব সিদ্ধিমবাপসসি ॥১০॥
অনুবাদ—যদি অভ্যাসেও অসমর্থ হও, তাহা হইলে মদর্পিত কৰ্ম্মপরায়ণ হও। আমার প্রীতির নিমিত্ত কৰ্ম্ম করিয়াও সিদ্ধি লাভ করিতে পারিবে ॥ ১০ |
অথৈভদপ্যশক্তোহসি কর্ল্ডং মদ্যােগমাতিঃ।
সর্বকৰ্ম্মফলত্যাগং ততঃ কুরু যত্মবান্ ॥১১॥
অনুবাদ—আর যদি এরূপ কৰ্ম্মও করিতে অশক্ত হও, তাহা হইলে আমার শরণাগতিরূপ ভক্তিযােগ-আশ্রয়পূর্বক, সংযত চিত্ত হইয়া সৰ্বকৰ্ম্ম ফল ত্যাগ কর ॥ ১১॥
শ্রেয়াে হি জ্ঞানমভ্যাসাজ, জ্ঞানাঙ্ক্যানং বিশিষ্যতে।
ধ্যানাৎ কৰ্ম্মফলত্যাগস্ত্যাগাচ্ছান্তিরমন্তরম্ ॥ ১২॥
অনুবাদ—অভ্যাসযােগ অপেক্ষা আমাতে বুদ্ধিনিবেশরূপ-জ্ঞান শ্রেষ্ঠ, জ্ঞান অপেক্ষা আমার স্মরণরূপ ধ্যান শ্রেষ্ঠ, ধ্যান হইতে কর্মফল-ত্যাগ, এবং ত্যাগের পর শাস্তি লভ্য হয় । ১২।অদ্বেষ্টা সর্বভূতানাং মৈত্রঃ করুণ এব চ।
নির্মমম নিরহঙ্কারঃ সমদুঃখসুখঃ ক্ষমী ॥ ১৩ ॥
সন্তুষ্টঃ সততং যােগী যত্মা দৃঢ়নিশ্চয়ঃ ।
ময্যর্পিতমনােবুদ্ধিৰ্যো মদ্ভক্তঃ স মে প্রিয়ঃ ॥ ১৪ ॥
অনুবাদ—আমার ভক্ত যিনি সর্বভূতের প্রতি দ্বেষশূন্য, মিত্রভাবাপন্ন, কৃপালু, পুত্ৰকলত্রাদিতে মমতাশূন্য ও জড়ীয় দেহাদিতে অহঙ্কাররহিত, মুখ ও দুঃখে সমভাবাপন্ন, ক্ষমাশীল, সর্বদা প্রসন্নচিত্ত, ভক্তিযােগ যুক্ত, সংযতেন্দ্রিয়, দৃঢ়সঙ্কল্প এবং আমাতে মনবুদ্ধিসমর্পণকারী—তিনি আমার প্রিয় ॥ ১৩-১৪ ॥
যম্মাগ্লোদ্বিজতে লােকো লােকাস্লেজিতে চ যঃ।
হর্ষামর্ষভয়য়াছেগৈম্মুক্তো যঃ স চ মে প্রিয়ঃ ॥১৫৷৷
অনুবাদ—যাহা হইতে কোন লােক উদ্বেগ প্রাপ্ত হয় না এবং যিনি কোন লােকের নিকট হইতে উদ্বেগ প্রাপ্ত হন না এবং যিনি হর্ষ, ক্রোধ, ভয় ও উদ্বেগ হইতে পরিমুক্ত, তিনি আমার প্রিয় ॥১৫||
অনপেক্ষঃ শুচিদক্ষ উদাসীননা গতব্যথঃ ।
সবারপরিত্যাগী যাে মক্তঃ স মে প্রিয়ঃ ॥ ১৬॥
অনুবাদ—আমার ভক্ত যিনি ব্যবহারিক কাৰ্যাপেক্ষাশূন্য, পবিত্র, নিপুণ, উদাসীন, উদ্বেগশূন্য এবং সর্পকর্মের ফলাকাঙ্কারহিত, তিনি আমার প্রিয় ॥ ১৬ |
যাে ন হৃষতি ন দ্বেষ্টি ন শােচতি ন কাঙক্ষতি।
শুভাশুভপরিত্যাগী ভক্তিমান্ যঃ স মে প্রিয়ঃ ॥১৭॥
অনুবাদ—যিনি লৌকিক প্রিয়বস্তু প্রাপ্তিতে হৃষ্ট হন না, এবং অপ্রিয় বস্তু প্রাপ্তিতে দ্বেষ করেন না, যিনি প্রিয়বস্তুর বিচ্ছেদে শােক করেন না, যাহার প্রাকৃত বস্তুলাভে আকাঙ্ক্ষা নাই, যিনি পাপ ও পুণ্য উভয় কৰ্মত্যাগী এবং যিনি আমার প্রতি ভক্তিমান, সে ভক্তই আমার প্রিয় ॥১৭॥
সমঃ শত্রী চ মিত্রে চ তথা মানাপমানয়াের।
শীতােষ্ণসুখদুঃখেমু সমঃ সঙ্গবিবর্জিতঃ ॥১৮॥
তুল্যনিন্দাস্ততির্মেীনী সন্তুষ্টো যেন কেনচিৎ।
অনিকেতঃ স্থিরমতিভক্তিমান্ মে প্রিয়াে নরঃ ॥ ১৯॥
অনুবাদ—যে ভক্তিমান্ মানব শত্রু-মিত্রে, মান-অপমানে, শীত-উষ্ণে, সুখ ও দুঃখে সমভাবাপন্ন, আসক্তিশূন্য, নিন্দাস্তুতিতে তুল্যজ্ঞান বিশিষ্ট, মোনী, যাহা কিছু-লাভে সন্তুষ্ট, অনিকেত, স্থির-বুদ্ধি, তিনি আমার প্রিয় ॥ ১৮-১৯॥
যে তু ধৰ্ম্মামৃতমিদং যথােক্তং পর্যােসতে।
থানা মৎপরমা ভক্তাস্তেহতীব মে প্রিয়াঃ ॥ ২০॥
অনুবাদ—আর যাহারা মৎবর্ণিত আনুপূৰ্বিক এই ধৰ্ম্মামৃতের উপাসনা করেন, সেই সকল শ্রদ্ধাবান্ মৎপরায়ণ ভক্তগণ আমার অত্যন্ত প্রিয় ॥ ২০॥
0 comments:
Post a Comment