শ্রীমদ্ভগবদ গীতা নবম অধ্যায় মূল শ্লোক ও বাংলা অনুবাদ







ভগবানুবচ,
ইদ তে গুহ্যতমং প্রবক্ষ্যাম্যনসূয়বে।
জ্ঞানং বিজ্ঞানসহিতং যজজ্ঞাত্বা মােক্ষ্যসেইশুভাৎ ॥১॥
অনুবাদ—শ্রীভগবান্ বলিলেন—এই সৰ্ব্বাপেক্ষা গােপনীয় বিজ্ঞানসহিত কেবল-শুদ্ধভক্তি-লক্ষণযুক্ত জ্ঞান মৎসরতারহিত তােমাকে বলিতেছি, যাহা অবগত হইলে সংসাররূপ অশুভ হইতে মুক্তি লাভ করিবে ॥১॥
রাজবিদ্যা রাজগুহং পবিত্ৰমিদমুত্তমম্।
প্রত্যক্ষাবগমং ধৰ্মং সুসুখং কর্তৃমব্যয়ম্ ॥ ২॥
অনুবাদ—এই জ্ঞান সৰ্ববিদ্যাশ্রেষ্ঠ, গুহ্যবিষয়ের মধ্যে শ্রেষ্ঠ, অতীব পবিত্র, সাক্ষাৎ অনুভব স্বরূপ, সৰ্ব্বধৰ্ম্ম-সাধক, সুখসাধ্য এবং অক্ষয় অর্থাৎ নিগুণ-ফলপ্রদ | ২ ||
অশ্রদ্দনাঃ পুরুষ ধর্মস্যাস্ত পরন্তপ ।
অপ্রাপ্য মাং নিবৰ্ত্তন্তে মৃত্যুসংসারবক্স নি॥ ৩॥
অনুবাদ—হে পরন্তপ ! এই ধর্মের অনুষ্ঠানে শ্রদ্ধাশূন্য পুরুষগণ আমাকে প্রাপ্ত না হইয়া মৃত্যুপূর্ণসংসার-মার্গে পরিভ্রমণ করে। ৩ |
ময়া ততমিদং সর্বং জগদব্যক্তমূৰ্ত্তিনা।
মৎস্থানি সর্বভূতানি ন চাহং ভেঘবস্থিতঃ ॥ ৪।
অনুবাদ—এই সমগ্র জগৎ অতীন্দ্রিয়মূর্তি আমাকর্তৃক ব্যাপ্ত, সমুদয় ভূত আমাতে অবস্থিত, কিন্তু আমি তৎসমূহে অবস্থিত নহি ॥ ৪ |
ন চমৎস্থানি ভূতানি পশ্য মে যােগমৈশ্বর।
ভূতভৃন্ন চ ভূতজাে মমাত্মা ভূতভাবনঃ ॥ ৫।
অনুবাদ—ভূতসমূহও আমাতে অবস্থিত নহে, আমার অঘটনঘটন চাতুর্যময় অসাধারণ যােগেশ্বৰ্য্য দর্শন কর, আমার আত্মা ভূতগণের ধারক এবং ভূতগণের পালক হইলেও ভূতগণে স্থিত নহে। ৫।
যথাকাশস্থিততা নিত্যং বায়ুঃ সর্বত্রগাে মহাম্।
তথা সৰ্বাণি ভূতানি মৎস্থানীপধারয় ॥ ৬।
অনুবাদ-যেরূপ বায়ু সৰ্বব্যাপী ও অপরিসীম হইলেও নিরন্তর আকাশে অবস্থিত থাকে, কিন্তু তাহাতে আকাশের সঙ্গ হয় না), সেইরূপ যাবতীয় ভূতগণ আমাতে অবস্থান করে, (তথাপি আমি তাহাতে অবস্থিত নহি ), ইহা অবগত হও || ৬ ||
সর্বভূতানি কৌন্তেয় প্রকৃতিং যাক্তি মামিকা।
কল্পক্ষয়ে পুনস্তানি কল্পাদৌ বিসৃজাম্যহম্ ৷৷ ৭।
অনুবাদ--হে কৌন্তেয় ! প্রলয়কালে ভূতসমূহ মদীয়া প্রকৃতি মায়াতে লীন হয়, পুনরায় সৃষ্টিকালে তাহাদিগকে আমি বিশেষভাবে সৃজন করি। ৭।
প্রকৃতিং স্বামবঙভ্য বিজামি পুনঃ পুনঃ।
ভুতগ্রামমিমং কৃৎক্সমবশং প্রকৃতের্বশাৎ ॥৮॥
অনুবাদ—স্বীয় প্রকৃতিতে অধিষ্ঠিত হইয়া প্রাচীন কৰ্ম্মনিমিত্ত প্রকৃতির বশহেতু কৰ্ম্মপরতন্ত্র এই সমগ্র ভূতসমূহকে আমি পুনঃ পুনঃ সৃজন করি। ৮।
ন চ মাং তানি কৰ্ম্মাণি নিবন্তি ধনঞ্জয়।
উদাসীনবদাসীনমসক্তং তেষু ক॥৯॥
অনুবাদ—হে ধনঞ্জয় ! সেই সৃষ্ট্যাদি-কার্যে অনাসক্ত ও উদাসীনের ন্যায় অবস্থিত আমাকে, সেই সকল কর্ম বন্ধন করিতে পারে না ॥ ৯ |
মােধ্যক্ষেণ প্রকৃতিঃ সূয়তে সচরাচরম্।
হেতুনানেন কৌন্তেয় জগদ্বিপরিবর্ততে । ১০।
অবজানন্তি মাং মূঢ়া মানুষীং তমাশ্রিত।
পরং ভাবমজানতো মম ভূতমহেশ্বর। ১১।
অনুবাদ—সৰ্ব্বভূতের মহেশ্বর আমার পরমতত্ত্ব অবগত হইতে না পারিয়া মুখগণ আমাকে মনুষ্যশরীরধারী বলিয়া অবজ্ঞা করে অর্থাৎ প্রাকৃত মনে করে । ১১।
মােঘাশা মােঘকৰ্মাণে মােঘজ্ঞানা বিচেতসঃ ।
রাক্ষসীমাসুরীঞ্চৈব প্রকৃতিং মােহিনীং শ্রিতাঃ ॥ ১২ ।
অনুবাদ—তাহারা বিফল আশা-সম্পন্ন, নিস্ফল-কৰ্ম্মা, বৃথাজ্ঞানী ও বিক্ষিপ্ত-চিত্ত হইয়া বুদ্ধিমােহকরী তামসী ও রাজসী প্রকৃতিকেই আশ্রয় করে । ১২।
মহাত্মানস্ত মাং পার্থ দৈবীং প্রকৃতিমাশ্রিতাঃ।
ভজ্যনন্যমনসাে জ্ঞাত্বা ভূতাদিমব্যয়ম্ ॥১৩।
হে পার্থ! মোহমুক্ত মহাত্মাগণ আমার দৈবী প্রকৃতিকে আশ্রয় করেন। তাঁরা আমাকে সর্বভূতের আদি ও অব্যয় জেনে অনন্যচিত্তে আমার ভজনা করেন। ॥১৩।
সততং কীৰ্ত্তয়ন্তো মাং যতন্তশ্চ দৃঢ়ব্রতাঃ।
নমস্যন্তশ্চ মাং ভক্ত্যা নিত্যযুক্তা উপিসতে ॥১৪।
অনুবাদ—তাহারা সতত আমার কীৰ্ত্তন করিতে করিতে এবং দৃঢ়ত হইয়া যত্ন করিতে করিতে ও ভক্তিসহকারে প্রণাম করিতে করিতে, নিত্যযুক্ত-ভাবে আমাকে ভজন করেন ॥ ১৪ ||
জ্ঞানযজ্ঞেন চাপ্যঙ্গে যজন্তো মামুপাসতে।
একজন পৃথকৃত্বেন বহুধা বিশ্বততামুখ৷ ১৫।
অনুবাদ—অন্য কেহ কেহ জ্ঞানযজ্ঞের দ্বারা যজন করিতে করিতে, কেহ অভেদভাবে, কেহ পৃথভাবে, কেহ নানাদেবতারূপে, কেহ বা সর্বাত্মকভাবে আমাকে উপাসনা করেন । ১৫ |
অহং ক্রতুরহং যজ্ঞঃ স্বধাহমহমৌষধ।
মন্ত্রোহিমহমেবাজ্যমহমগ্নিরহং হুতম্ ॥ ১৬।
পিতাহমস্য জগতে। মাতা ধাতা পিতামহঃ।
বেদ্যং পবিত্রমােঙ্কার ঋক্ সাম যজুরের চ ৷৷ ১৭।
গতিৰ্ভৰ্ত্তা প্রভুঃ সাক্ষী নিবাসঃ শরণং সুহৃৎ।
প্রভবঃ প্রলয়ঃ স্থানং নিধানং বীজমব্যয়ম্ ৷৷ ১৮ |
তপাম্যহমহং ৰং নিগৃহ্বমুৎস্যজামি চ।
অমৃতঞ্চৈব মৃত্যুশ্চ সদসচ্চাহমৰ্জ্জুন ৷৷ ১৯৷৷-
অনুবাদ—হে অর্জুন! আমি অগ্নিষ্টোমাদি শ্রোত এবং বৈশ্বদেবাদি স্মার্ত যজ্ঞ, আমি শ্রাদ্ধীয় অন্ন, আমি ঔষধ, আমি মন্ত্র, আমি ঘৃত, আমি অগ্নি, আমি হােম, আমি এই জগতের পিতা, মাতা, ধাতা ও পিতামহ, আমি জ্ঞেয়-বস্তু, আমি শােধক, আমি ও কার, এবং আমিই ঋক, সাম, যজুৰ্বেদ, আমি সকলের কর্মফলরূপ গতি, ভর্তা, প্রভু, সাক্ষী, নিবাস, শরণ, সুহৃং, সৃষ্টি-স্থিতি-লয়ক্রিয়া, আমি আধার এবং অব্যয় বীজ, আমিই তাপ প্রদান করি, বারি বর্ষণ করি এবং উহা আকর্ষণ করি, আমি অমৃত, আমি মৃত্যু, আমিই স্কুল-সূক্ষ্ম যাবতীয় বস্তু ॥ ১৬-১৯।
ত্রৈবিদ্যা মাং সোমপাঃ পূতপাপা
যজ্ঞৈরি। স্বর্গতিং প্রার্থয়ন্তে।
তে পুণ্যমাসাঙ্গ সুরেন্দ্রলােক-
মশ্নন্তি দিব্যা দিবি দেবভােগ৷ ২০।
অনুবাদ—বেদত্রয়ােক্ত কৰ্ম্মপরায়ণগণ বিবিধ যজ্ঞানুষ্ঠান দ্বারা আমাকে পূজা করিয়া, যজ্ঞাবশিষ্ট সােমরস পান পূর্বক নিস্পাপ হইয়া স্বর্গ-গমন প্রার্থনা করে, তাহারা পুণ্যফল-স্বরূপ ইন্দ্রলােক প্রাপ্ত হইয়া স্বর্গপুরে দিব্য দেবভােগ্য ভােগসমূহ উপভােগ করে ॥ ২০ |
তে তং ভুক্ত। স্বর্গলােকং বিশালং
ক্ষীণে পুণ্যে মর্ত্যলােকং বিশক্তি।
এবং ত্রয়ীধর্মমনুপ্রপল্লা
গতাগতং কামকামা লভন্তে।২১।
অনুবাদ—তাহারা সেই বিপুল স্বর্গসুখ উপভােগ করিয়া পুণ্যক্ষয়ে মর্ত্য-লােকে জন্মগ্রহণ করিয়া থাকে। এইরূপে বেদত্রয়ােক্তধর্মের অনুসরণকারী। কামকামিগণ পুনঃ পুনঃ সংসারে জন্মমৃত্যু লাভ করিয়া থাকে । ২১।
অনন্যাশ্চিন্তয়তো মাং যে জনাঃ পর্যােসতে
তেষাং নিত্যাভিযুক্তানাং যােগক্ষেমং বহুম্যহম্ ॥২২।
অনুবাদ—অন্য দেবােপাসনারহিত যে ব্যক্তিগণ আমাকে নিরন্তর স্মরণ পূৰ্ব্বক পরিপূর্ণরূপে আরাধনা করেন, আমি সেই সকল নিত্য মদেকনিষ্ঠ জনগণের অপ্রাপ্ত-বস্তুর প্রাপ্তি এবং প্রাপ্ত-বস্তুর সংরক্ষণ-ভার স্বেচ্ছায় বহন করি । ২২।
যেইপ্যন্যদেবতাভক্ত যজন্তে শ্রদ্ধয়ান্বিতাঃ।
তেহপি মামেব কৌন্তেয় যজ্যবিধিপূর্বক ॥ ২৩।
অনুবাদ—হে কোন্তেয় ! যে সকল অন্যদেবভক্তও শ্রদ্ধাসহকারে উপাসনা করে, তাহারাও আমাকেই উপাসনা করিয়া থাকে কিন্তু মংপ্রাপক বিধি-রহিত ভাবে || ২৩ ||
অহং হি সর্বজ্ঞানাং ভােক্তা চ প্রভূরেব চ।
ন তু মামভিজানন্তি তত্ত্বেনাশ্চবন্তি তে ৷৷ ২৪।
অনুবাদ—( যেহেতু) আমিই সৰ্ব্বযজ্ঞের ভােক্তা ও প্রভু; কিন্তু তাহারা আমাকে স্বরূপতঃ জানে না, সুতরাং পুনরাবর্তন করে । ২৪।
যান্তি দেবব্রতা দেবান্ পিতৃন্ যান্তি পিতৃব্রতাঃ।
ভূতানি যান্তি ভুতেজ্যা যান্তি ম্যাজিনােহপি মাম্ ॥ ২৫।
অনুবাদ—দেবােপাসকগণ দেবলােক প্রাপ্ত হন, পিতৃপূজকগণ পিতৃলােক লাভ করেন, ভূতপূজকগণ ভূতলােক প্রাপ্ত হন ও আমার পূজাপরায়ণগণ আমাকেই পাইয়া থাকেন । ২৫ পত্রং পুষ্পং ফলং তােয়ং যাে মে ভক্ত্যা প্রচ্ছতি।
তদহং ভক্তপহৃতমশ্নামি প্রতাত্মনঃ॥ ২৬।
অনুবাদ—যিনি ভক্তিযুক্তচিত্তে আমাকে পত্র, পুষ্প, ফল, জল প্রদান করিয়া থাকেন, আমি শুদ্ধচিত্ত সেই ভক্তের ভক্তিপূর্বক প্রদত্ত সেই সমস্তই গ্রহণ করিয়া থাকি । ২৬ ||
যৎ করােষি যদশ্নাসি যজ্জ্বহােষি দাসি যৎ।
যত্তপস্যসি কৌন্তেয় তৎকুরুষ মদর্পণম্ ॥ ২৭।
অনুবাদ—হে কৌন্তেয় ! তুমি যে কিছু কৰ্ম্ম কর, যে কিছু দ্রব্য ভােজন কর, যাহা হােম কর, যাহা দান কর, যে কিছু তপস্যা কর, সে সকলই আমাতে সমর্পণ কর ॥ ২৭ ||
শুভাশুভফলৈরেবং মােক্ষ্যসে কৰ্ম্মবন্ধনৈঃ।
সন্ন্যাসযােগযুক্তাত্মা বিমুক্তো মামুপৈসি॥ ২৮।
অনুবাদ—এইরূপ করিলে অনন্ত শুভাশুভ ফলরূপ কৰ্ম্মবন্ধন হইতে মুক্ত হইবে ; বিমুক্ত হইয়া কৰ্ম্মসমর্পণরূপ যােগ-দ্বারা যুক্তচিত্ত তুমি আমাকে পাইবে ॥ ২৮ |
সমােহহং সর্বভূতেষু ন মে দেযাহস্তি ন প্রিয়।
যে ভজন্তি তু মাং ভক্ত্যা ময়ি তে তেষু চাপ্যহম্ ॥২৯৷
অনুবাদ—আমি সৰ্ব্বভূতে সমভাবাপন্ন, আমার দ্বেষ বা প্রিয় কেহ নাই, কিন্তু যাহার। আমাকে ভক্তিপূৰ্ব্বক ভজন করেন, তাহারা আমাতে থাকেন, এবং আমিও সেই সকল ব্যক্তিতে থাকি ॥ ২৯ ||
অপি চেৎ সুদুরাচারাে ভজতে মামনন্যভা।
সাধুরেব স মন্তব্যঃ সমথ্যবসিততা হি সঃ ॥ ৩০।
অনুবাদ—যিনি অনন্য ভজনপরায়ণ হইয়া আমাকে ভজনা করেন, তিনি যদি নিরতিশয় দুরাচারবিশিষ্টও হন্ তথাপি তাহাকে সাধু বলিয়াই মানিবে, যেহেতু তিনি মদ্ভক্তিতে সম্যক্ প্রকারে নিশ্চয়বুদ্ধিবিশিষ্ট ॥ ৩০
ক্ষিপ্রং ভবতি ধর্মাত্মা শশ্বচ্ছান্তিং নিগচ্ছতি।
কৌন্তেয় প্রতিজানীহি ন মে ভক্তঃ প্রণতি ॥ ৩১ ॥
অনুবাদ—সেই অনন্যভজনপরায়ণ ব্যক্তি অবিলম্বে ধৰ্ম্মপরায়ণ হইয়া নিত্য শান্তি লাভ করিয়া থাকেন ; হে কৌন্তেয় ! তুমি—(আমার হইয়া) প্রতিজ্ঞা কর যে, আমার ভক্ত কখনও নাশ প্রাপ্ত হন না। ৩১
মাং হি পার্থ ব্যপাশ্ৰিত্য যেইপি সুঃ পাপযােনয়।
স্ক্রিয়াে বৈশ্যাখা শূদ্রান্তেহপি যান্তি পরাং গতিম্ ॥ ৩২ ॥
অনুবাদ—হে পার্থ ! যাহারা অন্ত্যজকুলাদিতেও জন্ম গ্রহণ করিয়াছে, স্ত্রী, বৈশ্য এবং শূদ্রগণ, তাহারাও আমাকে আশ্রয় করিয়া নিশ্চয় পরাগতি লাভ করিয়া থাকে ॥ ৩২
কিং পুনব্রাহ্মণাঃ পুণ্যা ভক্তা রাজর্ষয়স্তথা।
অনিত্যমসুখং নােকমিমং প্রাপ্য ভজস্ব মা৷ ৩৩।
অনুবাদ—সদাচার-সম্পন্ন ব্রাহ্মণগণ এবং ভক্ত রাজর্ষিগণ পরাগতি লাভ করিবে, ইহাতে আর বক্তব্য কি? অতএব তুমি অনিত্য ক্লেশপূর্ণ এই মনুষ্য-লােক লাভ করিয়া আমার ভজনা কর ৩৩
মন্মনা ভব মক্তো মাজী মাং নমস্কুরু।
মামেবৈষসি যুক্ত মাত্মানং মৎপরায়ণঃ ॥ ৩৪
অনুবাদ—তুমি মদগতচিত্ত, মদ্ভক্ত ও মৎপূজাপরায়ণ হও এবং আমাকে নমস্কার কর, এই প্রকারে মৎপরায়ণ হইয়া আমাতে মন নিয়ােগ করিলে আমাকেই পাইবে ৩৪





SHARE

Milan Tomic

Hi. I’m Designer of Blog Magic. I’m CEO/Founder of ThemeXpose. I’m Creative Art Director, Web Designer, UI/UX Designer, Interaction Designer, Industrial Designer, Web Developer, Business Enthusiast, StartUp Enthusiast, Speaker, Writer and Photographer. Inspired to make things looks better.

  • Image
  • Image
  • Image
  • Image
  • Image
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment