মনু সংহিতা তৃতীয়ােহধ্যায়

 তৃতীয়ােহধ্যায়

ষট্‌ত্রিংশদাব্দিকং চৰ্যং গুরৌ ত্রৈবেদিকং ব্রতম
তদর্ভিকং পাদিকং বা গ্ৰহণান্তিকমেব বা ॥ ১
ব্রহ্মচারী গুরুকুলে বাস করত ষট্‌ত্রিংশদর্ষ ব্যাপিয়া ঋক্, যজুঃ, সাম এই বেদত্রয় অধ্যয়নরূপ ব্রতাচরণ করিবেন, অর্থাৎ প্রত্যেক বেদশাখা দ্বাদশ বৎসর ব্যাপিয়া অধ্যয়ন করিবেন বা অষ্টাদশ বৎসর ব্যাপিয়া বেদত্রয় অধ্যয়ন করিবেন, অর্থাৎ প্রত্যেক বেদশাখা ছয় ছয় বৎসর অধ্যয়ন করিবেন, কি নয় বৎসর পর্যন্ত বেদত্রয় অভ্যাস করিবেন, অর্থাৎ প্রত্যেক বেশাখা তিন তিন বৎসর ব্যাপিয়া অধ্যয়ন করিনে অথবা যাবৎপরিমিতকালে ঐ যে অধ্যয়ন করিতে পারেন, অকাল এতে অবস্থিতি করিয়া অধ্যয়ন করিবেন।
বেদানধীত্য বেদৌ বা বেদং বাপি যথাক্রম।
অবিপ্লব্রহ্মচর্য্যো গৃহস্থাশ্রমমাবসেৎ ॥ ২॥
স্নাতক ৰহ্মচারী স্বধর্মের ব্যাঘাত না করিয়া, যথাক্রমে বেদাতিরিক্ত বেদশাখাত্রয় বা বেদশাখা দ্বয়॥ অথবা একমাত্র বেদশাখা অধ্যয়ন করিয়া, কৃতদার হইয়া গৃহস্থামে বসতি করিবেন। গতক তিন প্রকার বিদ্যাস্নাতক, ব্ৰতস্নাতক ও বিদ্যাব্রতস্নাতক। যিনি ব্ৰত সমাপন না করিয়া বেদ সমাপন করিয়া সমাবৃত হন, তাহাকে বিদ্যাস্নাতক, যিনি বেদসমাপন না করিয়া ব্ৰতসমাপন করিয়া সমাবৃত হন, তাহাকে ব্রতস্নাতক যিনি বিদ্যা ব্ৰত উভয় সমাপন করিয়া সমাবৃত হন, তাহাকে বিদ্যাব্রতস্নাতক বলা যায়॥২
তং প্রতীতং স্বধৰ্ম্মেণ ব্ৰহ্মদায়হরং পিতুঃ।
শ্রণিং তল্প আসীনময়েৎ প্রথমং গবা। ৩
স্বধৰ্ম্মানুষ্ঠান দ্বারা সুবিখ্যাত, পিতা বা গুরু হইতে গৃহীতবেদ, মাল্য দ্বারা অলংকৃত, উৎকৃষ্ট আসনে সুখােপবিষ্ট সেই ব্রহ্মচারীকে বিবাহের পূর্বে গােসাধন মধুপর্ক আর পিতা বা আচাৰ্য পুজা করিবে ॥৩
গুরুণানুমতঃ স্নাত্ব সমাবৃত্তো যথাবিধি।
উদ্বহেত দ্বিজো ভাৰ্যাং সবর্ণাং লক্ষণান্বিতাম্ ॥ ৪
গুরু অনুমতি করিলে পর, সমাবর্তনানন্তর বিধানানুসারে ব্রতাঙ্গ স্নান সমাপন করিয়া সেই ব্রাহ্মণাদি বর্ণত্রয় সুলক্ষণাক্রান্ত সবর্ণা স্ত্রী বিবাহ করিবেন
অসপি চ যা মাতুরসগােত্রা চ যা পিছু।
সা প্রশস্তা দ্বিজাতীনাং দারকর্মণি মৈথুনে
যে স্ত্রী মাতার সপিণ্ডা না হয়, অর্থাৎ সপ্তপুরুষ পৰ্য্যন্ত মাতামহাদি বংশজাত না হয় ও মাতামহো চতুর্দশ পুরুষ পৰ্য্যন্ত সগােত্রা না হয় এবং পিতার সগােত্রা বা সপিণ্ডা না হয়, এমন এমন স্ত্রীই দ্বিজাতিদিগের বিবাহের যোগ্যা জানিৰে॥৫
মহাস্ত্যপি সমৃদ্ধানি গােহজাবিধনধান্যতঃ।
স্ত্রীসম্বন্ধে দশৈতানি কুলানি পরিবর্ভয়েৎ ॥ ৬
গাে, মেষ, ছাগ ও ধন-ধান্য যারা অতিসমৃদ্ধ মহাবংশ হইলেও বিবাহবিষয়ে এই বক্ষ্যমাণ দশ কুল পরিত্যাগ করিতে হইবে॥৬
হীনক্ৰিয়ং নিষ্পরুষং নিচ্ছলো নােমশার্শসম্
ক্ষয্যাময়াব্যপপ্যারিশিত্ৰিকুষ্ঠিকুলানি চ ॥৭॥
জাতকর্মাদিসংস্কারবিহীন, কেবল কন্যামাত্রের জনক, অর্থাৎ যে কুলে কেবল কন্যামাত্র জন্মিয়া থাকে, বেদাধ্যয়নরহিত, সকলেই বহুলরােমমুক্ত, অর্শ, রাজযক্ষ্মা, মন্দাগ্নি, অপস্মার, শ্বিত্রি, অথবা বিবিধ কুষ্ঠরােগে আক্রান্ত, এই সকল প্রত্যক্ষদোষে দুষিত দশ কুলে বিবাহ করিবে না। ইহাতে বিবাহ করিলে তদুৎপন্ন সন্তান ও তত্ত্বদরােগে আক্রান্ত হয়॥৭
নােহেৎ কপিলাং কন্যাং নাধিকাঙ্গীং ন রােগিণীম্।
নাহলােমিকাং নাতিলােমাং ন বাচাটাং ন পিঙ্গলা। ৮
যে স্ত্রীর মস্তকের কেশ পিঙ্গলবর্ণ, যাহার ছয় অঙ্গুলি প্রভৃতি অধিক অঙ্গ, যে চিররােগিণী, যাহার গাত্রে অল্পমাত্রও লােম নাই, যাহার গাত্রে অতিশয় লোম, যে নিষ্ঠুরভাষিণী ও যাহার পিঙ্গলবর্ণ নয়ন, এরূপ স্ত্রীকে বিবাহ করিবে না॥৮
নক্ষবৃক্ষনদীনাম্নীং নাস্ত্যপর্বতনামিকা।
ন পক্ষহিপ্ৰেষ্যনীং ন চ ভীষণনামিকা। ৯।
অব্যঙ্গাঙ্গীং সৌম্যনাম্নীং হংসবারণগামিনীম্।
তমুলােমকেশদশনাং মৃদ্বঙ্গীমুদ্বহে স্ক্রিয়ম্ ॥ ১০।
নক্ষত্র, বৃক্ষ, নদী, ম্লেচ্ছ, পৰ্বত, পক্ষী, সর্প ও দাস ইহাদিগের নামে যে স্ত্রীর নাম, তাহাকে অথবা যাহার অতি ভয়ানক নাম, তাহাকেও বিবাহ করিবে না॥৯
কিন্তু যে স্ত্রী অঙ্গহীনা নয়, যাহার নাম অতি সুখে উচ্চারণ করা যায়, হংস ও মাতঙ্গের ন্যায় যাহার মনােহর গমন, যাহার লােম ও কেশ মৃদুল এবং দন্ত ক্ষুদ্র, এমন কোমীঙ্গী স্ত্রীকে বিবাহ ॥১০
যস্যাস্তু ন ভবেদভ্রাতা ন বিজ্ঞায়েত বা পিতা।
নােপযচ্ছেত তাং প্রাজ্ঞঃ পুত্রিকাধৰ্ম্মশঙ্কয়া। ১১
যে কন্যার ভ্রাতা নাই, বুদ্ধিমান্ লোক তাহাকে পুত্রিকা অর্থাৎ ঐ কন্যার প্রথম গর্ভজাত পুত্র দ্বারা তাহার পিতার সপিণ্ডনাদি হইবে, এই আশঙ্কা করিয়া বিবাহ করিবে না।আর যাহার পিতা বিশেষরূপে পরিজ্ঞাত নহে, তাহাকে জারজা বােধে অধৰ্ম্মাশঙ্কায় বিবাহ করিবে না। মাতা-মহবংশপরম্পরাজাত সপিণ্ড সপ্ত পুরুষ ও চতুর্দশ পুরুষ পৰ্যন্ত সগােত্রা এবং পিতৃসপিণ্ডা ও পিতৃসগােত্র বিবাহে ভাৰ্য্যাত্ব হইবে না। কিন্তু দৃষ্টদোষ হীনক্রিয়াদি কুলজাত কন্যা বিবাহে ভাৰ্য্যাত্ব হইবে ১১
সবর্ণাগ্রে দ্বিজাতীনাং প্রশস্তা দারকর্মণি।
কামতস্তু প্রবৃত্তানামিমাঃ সুঃ ক্রমশাে বরাঃ ॥ ১২।
ব্রাহ্মণ, ক্ষত্রিয় ও বৈশ্যগের প্রথম বিবাহে সবর্ণা স্ত্রীইপ্রশস্ত, কিন্তু কামবশত বিবাহ করিতে প্রবৃত্ত হইলে পরবচনোক্ত স্ত্রীই প্রশস্ত জানিবে। ১২
শূদ্রৈব ভাৰ্য্যা শূদ্রস্য সা চ স্বা বিশঃ স্মৃতে।
তে চ স্বা চৈব রাজ্ঞঃ স্বঃ তাশ্চ স্ব চাগ্ৰজন্মনঃ ॥ ১৩
শুদ্র কেবল শূদ্ৰাকেই বিবাহ করিবে, বৈশ্য বৈশ্য ও শূদ্রাকে বিবাহ করিতে পারিবে, ক্ষত্রিয় ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্রাকে বিবাহ করিতে পারে এবং ব্রাহ্মণ ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্রা এই চারি জাতি স্ত্রীই বিবাহ করিতে পারেন। ১৩
ন ব্রাহ্মণক্ষত্রিয়যােরাপপি হি তিষ্ঠতাের। ।
কস্মিংশ্চিদপি বৃত্তান্তে শূদ্রা ভাৰ্যোপদিতে। ১৪।
ইতিহাসাদি কোন বৃত্তান্তে গৃহস্থ ব্রাহ্মণ ও ক্ষত্রিয়দিগের বিপৎকালেও শূদ্রা-ভাৰ্য্যা গ্রহণের উপদেশ নাই। ফলতঃ পুর্বোক্তমতে অনুলােমক্রমে ব্রাহ্মণাদি শুদ্রাকে বিবাহ করিতে পারেন, এ বচনদ্বারা প্রতিলোমক্রমে বিবাহ নিষেধ করিতেছেন। ১৪
হীনজাতিস্ক্রিয়ং মােহাদুঘহন্তো দ্বিজাতয়ঃ।
কুলাবে নয়ন্তা সসন্তানানি শূদ্ৰতাম্ ॥ ১৫।
শূদ্ৰাবেদী পতত্যত্রেরুতথ্যতনয়স্য চ।
শৌনক সুতােৎপভ্যা তপত্যতয়া ভৃগেঃ ॥ ১৬।
শূদ্ৰাং শয়নমারােপ্য ব্রাহ্মণে যাত্যধােগতিম্।
জনয়িত্ব। সুতং তস্যাং ব্রাহ্মণ্যাদেব হীয়তে। ১৭।
ব্রাহ্মণ, ক্ষত্রিয় ও বৈশ্য, ইহারা মােহবশতঃ যদি হীনজাতি স্ত্রী বিবাহ করেন, তাহা হইলে তাহাদিগের সেই স্ত্রীতে সমুৎপন্ন পুত্রপৌত্রাদির সহিত আপনাপন বংশ শুদ্রত্ব প্রাপ্ত হয়১৫
অত্রি ও গৌতম মুনির মতে শূদ্রা স্ত্রী বিবাহ করিলেই ব্রাহ্মণাদি পতিত হন। শৌনক বলেন, শূদ্রা বিবাহ করিয়া তাহাতে সন্তানােৎপাদন করিলে পতিত হয়। ভৃগু বলেন, শুদ্রা স্ত্রীর গর্ভজাত সন্তানের সন্তান হইলে পতিত হয়। ১৬
সবর্ণা স্ত্রী বিবাহ না করিয়া শূদ্রাকে প্রথম বিবাহ করিলে, ব্রাহ্মণ নরকপ্রাপ্ত হয়েন। তাহাতে সন্তানােৎপাদন করিলে ব্রাহ্মণ্য হইতে হীন হন। অতএব সবর্ণ বিবাহ না করিয়া দৈবাৎ শূদ্রা বিবাহ করিলে তাহাতে সন্তানােৎপাদন করিবে না ১৭
দৈবপিএ্যাতিথেয়ানি তৎপ্রধাননি যস্য তু
নাশ্নতি পিতৃদেবাস্তং ন চ স্বৰ্গং স গচ্ছতি ॥ ১৮
বৃষ ফেনপীতস্য নিঃশ্বাসােপহতস্য চ।
তস্যাঞ্চৈব প্রসূতস্য নিষ্কৃতিন বিধীয়তে ॥ ১৯
যে ব্রাহ্মণাদির শূদ্রা স্ত্রী কর্তৃক দৈব, পিত্ত ও আতিথ্য কাৰ্য্য বিশেষরূপে সম্পন্ন হয়, তাহার হব্য-কব্য দেবলােক ও পিতৃলােক গ্রহণ করেন না এবং সেই গৃহস্থ তাদৃশ আতিথ্য দ্বারা স্বর্গলাভ করিতেও পারেন না। ১৮
যে ব্রাহ্মণ সেই শূদ্রার অধররস পান, এক শয্যায় শয়ন করিয়া তাহার নিশ্বাস গ্রহণ এবং তাহাতে সন্তানােৎপাদন করে, তাহার প্রায়শ্চিত্ত নাই। ইহার তাৎপৰ্য্য এই যে, ঋতুকালেও শূদ্রাগমন করিবে না। ১৯
চতুর্ণামপি বর্ণানাং প্ৰেত্য চেহ হিতাহিতা।
অষ্টাবিমা সমাসেন স্ত্রীবিবাহামিবোধত। ২০
ব্রাহ্মো দৈবস্তথৈবার্ষঃ প্রাজাপত্যস্তথাসুরঃ।
গান্ধৰ্বে। রাক্ষসশ্চৈব পৈশচিশ্মাষ্টমােহধমঃ । ২১
যে যস্য ধৰ্ম্মো বৰ্ণস্য গুণদোষৌ চ যস্য যৌ।
তদ্বঃ সৰ্ব্বং প্রবক্ষ্যামি প্রসবে চ গুণাগুণ । ২২
ষড়ানুপূৰ্বা বিপ্র ক্ষস্য চতুরােহবরা।
বিট শূদ্রয়ােস্তু নেব বিদ্যাদ্ধৰ্মানরাক্ষসান্ ॥২৩
ইহলােকে বা পরলােকে চাতুব্বর্ণের হিত ও অহিতজনক ভাৰ্যাপ্রাপ্তির কারণ আট প্রকার বিবাহ সংক্ষেপে বলিতেছি, শ্রবণ কর। ২
ব্রাহ্ম, দৈব, আৰ্ষ, প্রাজাপত্য, আসুর, গান্ধর্ব, রাক্ষস ও সর্বাপেক্ষা নিকৃষ্ট পৈশাচ; এই আট একার বিবাহ হয়। ২১
যে বর্ণের যে বিবাহ ধৰ্ম ও যে বিবাহে যে গুণ-দোষ সমুদিত হয় এবং যে বিবাহােৎপন্ন সন্তানে যে যে গুণাগুণ জন্মে, সেই সকল আমি তােমাদিগকে উত্তমরূপে বলিতেছি, শ্রবণ কর। ২২
আনুপূৰ্বক্রমে ব্রাহ্ম, দৈব, আর্য্য, প্রাজাপত্য, আসুর ও গান্ধর্ব এই ছয় প্রকার বিবাহ ব্রাহ্মণের পক্ষে ধৰ্ম্মজনক; ক্ষত্রিয়ের পক্ষে আসুর, গান্ধর্ব, রাক্ষস ও পৈশাচ এই চারি প্রকার বিবাহ ধর্ম্মজনক এবং বৈশ্য ও শুদ্রের পক্ষে অসুর, গান্ধর্ব ও পৈশাচ এই তিন প্রকার বিবাহ ধৰ্ম্মজনক বলিয়া জানিবে। ২৩
চতুরাে ব্রাহ্মণস্যাদ্যা প্রশস্তান্ কবয়াে বিদুঃ ।
রাক্ষসং ক্ষত্রিয়কৈমাসুরং বৈশ্যশূদ্রয়ােঃ। ২৪।
পঞ্চানান্ত ত্ৰয়ো ধৰ্ম্মা দ্বাবধৰ্ম্মো স্মৃবিহ।
পৈশাচশ্চাসুরশ্চৈব ন কর্তব্যৌ কদাচন। ২৫।
জ্ঞানবান্ লােকেরা ব্রাহ্মণের পক্ষে ব্রাহ্ম, দৈব, আর্য্য ও প্রাজাপত্য, এই চারি বিবাহ, ক্ষত্রিয়ের রাক্ষস এবং বৈশ্য ও শূদ্রের আসুর বিবাহ প্রশস্ত বলিয়া নির্দেশ করিয়া থাকেন। ইহার তাৎপৰ্য্য এই যে, প্রশস্ত বিবাহের অসদ্ভাবে পূর্বোক্ত ধৰ্ম বিবাহ হইতে পারিবে। ২৪
এই মানব শাস্ত্রমতে প্রাজাপত্য, অসুর, গান্ধৰ্ব্ব, রাক্ষস ও পৈশাচ এই পাঁচ প্রকার বিবাহের মধ্যে প্রাজাপত্য, গান্ধর্ব ও রাক্ষস এই তিন প্রকার বিবাহ সকল বর্ণের ধৰ্ম, অবশিষ্ট পৈশাচ ও আসুর বিবাহ সকল বর্ণেরই অকৰ্ত্তব্য। এ বিধায় ব্রাহ্মণের আসুর বিবাহ, ক্ষত্রিয়াদি বর্ণত্রয়ের আসুর ও পৈশাচ বিবাহ এবং বৈশ্য ও শূদ্রের রাক্ষস বিবাহ বিহিত ও নিষিদ্ধ হইল। ইহার তাৎপর্য এই যে, যে বর্ণের যে বিবাহ বিহিত ও নিষিদ্ধ, তাহার পক্ষে বিহিতের অসম্ভবে নিষিদ্ধ বিবাহও কর্তব্য হইবে। ২৫
পৃথক পৃথা মিশ্রৌ বা বিবাহে পুৰ্ব্বচোদিতো।
গান্ধৰ্বো রাক্ষসশ্চৈব ধৰ্ম্মেী ক্ষত্রস্য তৌ স্মৃতো। ২৬।
আচ্ছাদ্য চাৰ্চ্চয়িত্ব চ শ্রুতিশীলবতে স্বয়ম্।
আয় দানং কন্যায় ব্রাহ্ম ধর্মঃ প্রকীৰ্ত্তিতঃ ॥ ২৭।
ক্ষত্রিয়ের পক্ষে পৃথক পৃথরূপে গন্ধৰ্ব্ব ও রাক্ষস বিবাহের বিধান করা হইয়াছে। স্ত্রীপুরুষের পরস্পর অনুরাগ সহকারে যুদ্ধাদি দ্বারা কন্যা লাভ করিয়া, ঐ কন্যাকে বিবাহ করার নাম মিশ্রিত গান্ধর্বরাক্ষস বিবাহ। এই বিবাহও ক্ষত্রিয়ের পক্ষে প্রশস্ত জানিবে। ২৬
সবিশেষ বস্ত্রালঙ্কারাদি দ্বারা কন্যাবরের আচ্ছাদন ও পূজনপুরঃসর বিদ্যা-সদাচারসম্পন্ন অপ্রার্থক বরকে যে কন্যাদান, তাদৃশ দান-সম্পাদ্য বিবাহকে ব্রাহ্ম বিবাহ বলা যায়। ২৭
যজ্ঞে তু বিততে সম্যগৃত্বিজে কৰ্ম্ম কুৰ্বতে।
অলঙ্কৃত্য সুতাদানং দৈবং ধম্মং প্রচক্ষতে। ২৮।
একং গােমিথুনং দে বা বরাদাবায় ধৰ্ম্মতঃ।
কন্যাপ্রদানং বিধিবদীর্ষো ধৰ্ম্মঃ স উচ্যতে। ২৯।
অতি বিস্তৃত জ্যোতিষ্ঠোনাদিযজ্ঞারম্ভকালে, সেই যজ্ঞে কর্মকর্তা কর্তৃপুরােহিতকে সালংকৃত কন্যার যে দান, উক্ত দান-সম্পাদ্য বিবাহকে দৈব বিবাহ বলা যায়। ২৮
এক গাভী ও এক বৃষ ইহাকে গােমিথুন বলা যায়। ধৰ্ম্মার্থে (অর্থাৎ যাগাদি সিদ্ধির জন্য,কন্তু বিক্রয়ের মূল্যরূপে নহে) এইরূপ এক বা দুই গােমিথুন বরপক্ষ হইতে লইয়া ঐ বরকে যে কন্যাদান, উক্ত দান-সম্পাদ্য বিবাহকে আর্য বিবাহ বলা যায়। ২৯
সহােভৌ চরতাং ধৰ্ম্মমিতি বাচানুভাষ্য চ।
কন্যাপ্রদানমভ্যৰ্চ্চ প্রাজাপত্যো বিধিঃ স্মৃতঃ। ৩০।
জাতিভ্যো দ্রবিণং দা কন্যায়ৈ চৈব শক্তিতঃ।
কন্যাপ্রদানং স্বাচ্ছন্দ্যাদাররা ধৰ্ম্ম উচ্যতে ॥৩১
“তােমরা উভয়ে গার্হস্থ ধর্মের আচরণ কর,” বর ও কন্যাকে এই কথা বলিয়া অর্চনাপূর্বক ঐ বরকে যে কন্যাদান, উক্ত দান-সম্পাদ্য বিবাহকে প্রাজাপত্য বিবাহ বলা যায়। ৩০
কন্যার পিত্রাদিদিগকে এবং কন্যাকে শক্তি অনুসারে শুল্ক দিয়া বরের স্বেচ্ছানুসারে যে কন্যা-গ্রহণ, তাদৃশ কন্যাগ্রহণসম্পাদ্য বিবাহকে অসুর বিবাহ বলা যায়। ৩১
ইচ্ছয়ান্যোন্যসংযোগঃ কন্যায় বরস্য চ।
গান্ধঃ স তু বিজ্ঞেয়াে মৈথুন্যঃ কামসম্ভব। ৩২।
হত্বা ছিত্ত্বা চ ভিত্ত্বা চ ক্রোশন্তীং রুদতীং গৃহাৎ।
প্রসহ কন্যাহরণং রাক্ষসসা বিধিরুচ্যতে । ৩৩।
সুপ্তাং মাং প্রমত্তাং বা রহাে যত্ৰোপগচ্ছতি।
স পাপিষ্ঠে। বিবাহানাং পৈশাচস্টাষ্টমোহধমঃ ॥ ৩৪
কন্যা এবং বর উভয়ের পরস্পর অনুরাগ সহকারে যে বিবাহ হয়, তাহাকে গান্ধর্ব বিবাহ বলা যায়। এই বিবাহ কামবশতঃ মৈথুনেচ্ছায় ঘটিয়া থাকে। ৩২
বলাৎকারে কন্যা হরণ করিয়া বিবাহ করার নাম রাক্ষস বিবাহ। এ বিবাহে হরণকালে যদি কন্যাপক্ষীয়েরা বিপক্ষ হয়, তবে তাহাদিগকে হত বা আহত বা প্রাচীরাদি ভেদ করত কন্যাহরণ প্রসিদ্ধ অাছে। ইহাতে কন্যা হা তাতঃ! হা ভ্রাত! তােমরা আমায় রক্ষা কর, আমায় গৃহ হইতে হরণ করে এইরূপ চীংকার করিয়া রোদন করিতে থাকে। প্রথম চারি বিবাহে কন্যাদানের আবশ্যকতা আছে, এ চারি বিবাহে তাহা নাই। কেহ বলেন, এরূপ অবস্থার পরও দান পূর্বক বিবাহ সম্পন্ন করিতে হয়। ৩৩
নিদ্রায় অভিভূত বা মদ্যপানে বিহবলা অথবা অনবধানযুক্তা স্ত্রীকে নির্জন প্রদেশে গমন করার নাম পৈশাচ বিবাহ। এই বিবাহ আট প্রকার বিবাহের মধ্যে পাপজনক। ইহা অতি অধম জানিবে। ৩৪
অদ্ভিরেব দ্বিজাগ্ৰাণাং কন্যাদানং বিশিষ্যতে।
ইতরেষপ্ত বর্ণানামিতরেতরকাম্যয়া ॥ ৩৫।
ব্রাহ্মণদিগের জল দ্বারা কন্যাদানই প্রশস্ত। পরন্তু ক্ষত্রিয়াদি বর্ণের পরস্পরের ইচ্ছায় বাগদান যাৱাও কন্যাদান হইতে পারে। জল যার প্রদানের নিয়ম নাই। ৩৫
যে যস্তৈষাং বিবাহানাং মনুন। কীর্তিতে গুণঃ ।
সৰ্ব্বং শৃণুত তং বিপ্রাঃ সম্যক্ (সৰ্বং) কীৰ্ত্তয়তাে মম। ৩৬ |
দশ পূৰ্বান্ পরান বংশ্যানত্মানঞ্চৈকবিংশক ।
ব্রাহ্মীপুত্রঃ সুকৃতকুমােচয়তত্যনসঃ মােচয়েদেনসঃ) পিতৃন্ ॥৩৭৷
এই সকল বিবাহের মধ্যে মনু যে বিবাহের যে দোষ ও যে বিবাহের যে গুণ কীৰ্ত্তন করিয়াছেন, হে মহর্ষিগণ! আমি সেই সকল সম্যক্‌রূপে বলিতেছি, তােমরা শ্রবণ কর। ৩৬
ব্রাহ্ম্য-বিবাহে বিবাহিতা স্ত্রীর গর্ভজাত সন্তান যদি সুকৃতিশালী হয়েন, তাহা হইলে ঐ পুত্র পিত্রাদি দশ পূর্বপুরুষ ও পুত্ৰাদি দশ পরপুরুষ এবং আপনি এই একবিংশতি পুরুষকে পাপ হইতে মুক্ত করেন। অর্থাৎ ব্রহ্মবিবাহে বিবাহিতা স্ত্রীর গর্ভজাত সুকৃতিশালী পুত্র পিত্রাদিকে পাপ ইতে মুক্ত করেন এবং পুত্রাদি নিষ্পাপ হইয়া তাহার কুলে জন্মগ্রহণ করেন। ৩৭
দৈবােঢ়াজঃ সুতশ্চৈব সপ্ত সপ্ত পরাবরা।
আর্ষোঢ়াজঃ সুতন্ত্রীংস্ত্রী ষট, ঘট, কায়ােঢ়জঃ সুতঃ ৩৮
ব্রাহ্মাদিযু বিবাহেষু চতুর্ভে বানুপূৰ্ব্বশঃ।
ব্ৰহ্মবéস্বিনঃ পুত্র জয়ন্তে শিষ্টসম্মতাঃ ৩৯
দৈব-বিবাহে বিবাহিতা স্ত্রীর গর্ভজাত সদনুষ্ঠানশীল সন্তান পিত্রাদি সপ্ত পুর্বপুরুষ ও পুত্রাদি সপ্ত পরপুরুষ এবং আপনি এই পঞ্চদশ পুরুষকে পাপ হইতে মুক্ত করেন। আর্য বিবাহে বিবাহিত স্ত্রীর গর্ভজাত সাধু সন্তান পূর্ব তিন পুরুষ ও পর তিন পুরুষ এবং আপনি এই সপ্ত পুরুষকে পাপ হইতে মুক্ত করেন। প্রাজাপত্য বিবাহে বিবাহিতা স্ত্রীর গর্ভজাত সৎকর্মশালী সন্তান পিত্রাদি ষট, পূর্বপুরুষ ও পুত্রাদি ষট পরপুরুষ এবং আপনি এই ত্রয়ােদশ পুরুষকে পাপ হইতে মুক্ত করেন। ৩৮
ব্রাহ্ম্য, দৈব, আর্য ও প্রাজাপত্য এই আনুপূর্বিক চারি বিবাহে বিবাহিতা স্ত্রীতে বেদাধ্যয়নসম্পন্ন ও সাধুলােকের মাননীয় সন্তান উৎপন্ন হয়। ৩৯
রূপসত্ত্বগুণগপেতা ধনবন্তে। যশস্বিনঃ।
পৰ্য্যাপ্তভােগ ধর্মিষ্ঠা জীবন্তি চ শতং সমাঃ ॥ ৪০
ইতরেষু তু শিষ্টেষু নৃশংসাতবাদিনঃ।
জয়ন্তে দুৰ্বিবাহে ব্ৰহ্মধৰ্ম্মদ্বিষঃ সুতাঃ ৪১
অনিন্দিতৈঃ স্ত্রীবিবাহৈরনিন্দ্যা ভবতি প্রজা।
নিন্দিতৈর্নিন্দিতা নণাং তস্মামিন্দ্যান, বিবর্জয়েৎ ॥ ৪২
তাঁহারা সুরূপ, দয়াদি-গুণমুক্ত, প্রচুর ধনশালী, যশস্বী, ইচ্ছামত বসনভূষণাদি ভােগসম্পন্ন ও ধর্মশীল হয়েন এবং শত বৎসর জীবিত থাকেন। ৪০
তদতিরিক্ত আসুর, গান্ধর্ব, রাক্ষস ও পৈশাচ এই চারি নিকৃষ্ট বিবাহে বিবাহিত স্ত্রীতে কুৱকৰ্মা, মিথ্যাবাদী, বেদ ও যাগাদিৱেষী পুত্র জন্মগ্রহণ করে। ৪১
উৎকৃষ্ট বিবাহে বিবাহিতা স্ত্রীতে উত্তম সন্তান জন্মে ও নিকৃষ্ট বিবাহে বিবাহিতা স্ত্রীতে অধম সন্তান জন্মে। অতএব নিন্দিত বিবাহ করিবে না। ৪২
পাণিগ্রহণসংস্কারঃ সবর্ণাসূপদিশ্যতে।
অসবর্ণাস্বয়ং জ্ঞেয়াে বিধিরুদ্বাহকৰ্ম্মণি। ৪৩ |
শরঃ ক্ষত্রিয় গ্রাহঃ প্রতােদো বৈশ্যকন্যয়া।
বসনস্ত দশ গ্রাহা শূদ্রয়ােৎকৃষ্টবেদনে ॥ ৪৪।
ঋতুকালাভিগামী স্যাৎ স্বারনিরতঃ সদা।
পৰ্ববর্জং ব্ৰজেচ্চৈনাং ততত রতিকাম্যয় ॥৪৫।
সমানজাতীয় স্ত্রী বিবাহ করিতে হইলে, পাণিগ্রহণ-পূৰ্ব্বক বিবাহ-সংস্কার সম্পন্ন করিবে। আর অসবর্ণা স্ত্রী বিবাহবিষয়ে বক্ষ্যমাণ রীতিমত বিধান প্রশস্ত জানিবে। ১৩
ব্রাহ্মণ যখন ক্ষত্রিয়াকে বিবাহ করবেন, তখন ক্ষত্রিয়া ব্রাহ্মণ কর্তৃক ধৃত শর গ্রহণ করিবে। ব্রাহ্মণ ও ক্ষত্রিয় বৈশ্যাকে বিবাহ করিলে বৈশ্যা বর কর্তৃক ধৃত প্রতােদের (গোতাড়ন-যষ্টির) একদেশ গ্রহণ করিবে। ব্রাহ্মণ, ক্ষত্রিয় ও বৈশ্য শূদ্রাকে বিবাহ করিলে শূদ্র। ব্রাহ্মণাদি-প্রবৃত বস্ত্রের দশা গ্রহণ করিবে। ৪৪
পরদার প্রতি অভিলাষ না করিয়া আপন ভাৰ্যার প্রতি সতত অনুরক্ত থাকিবে। অজাত-পুত্র ব্যক্তি ঋতুকালীন অবশ্যই ভাৰ্যাগমন করিবে, না করিলে পাপ জন্মে। পরন্তু ভাৰ্যার প্রীতির জন্য ঋতুকাল ভিন্ন অন্য সময়েও গমন করিতে পারিবে, তাহাতে পাপ জন্মে না; কিন্তু ঋতুকালেই হউক বা অন্য সময়েই হউক, অমাবস্যাদি পর্বে ভাৰ্যাগমন করিবে না। ৪৫
ঋতুঃ স্বাভাবিক স্ত্রীণাং রাত্ৰয়ঃ ষোড়শ স্মৃতাঃ।
চতুর্ভিরিতরৈঃ সার্ফমহােভিঃ সদ্বিগহিতৈঃ ॥ ৪৬।
স্ত্রীলােকের ঋতু ষোড়শ রাত্রি স্বাভাবিক জানিবে।
অভিনিন্দিত হয়। ৪
তন্মধ্যে শােণিতস্রাবমুক্ত চারি রাত্রি
তাসামাদ্যাশ্চতস্ৰস্তু নিন্দিতৈকাদশী চ যা।
ব্রয়ােদশী চ শেষাস্তু প্রশস্তা দশ রাত্ৰয়ঃ । ৪৭
তন্মধ্যে প্রথম চারি রাত্রি ও একাদশ এবং ত্রয়োদশ রাত্রি এই ছয় রাত্রি ঋতুমতী স্ত্রীগমন নিষিদ্ধ, তদ্ব্যতীত অপর দশ রাত্রিতে গমন প্রশস্ত জানিবে। ৪৭
যুগ্মসু পুত্রা জায়ন্তে স্ক্রিয়ােহযুগ্মসু রাত্রি।
তদযুগ্মাস্ত্র পুত্রার্থী সংবিশেদাৰ্তবে স্ক্রিয়ম্। ৪৮
পুমা পুংসােহধিকে শুক্রে স্ত্রী ভবত্যধিকে স্ত্রিয়াঃ।
সমেহপুমা পুংথ্রিয়ৌ বা ক্ষীণেল্পে চ বিপৰ্যয়ঃ ॥ ৪৯
এই পূর্বোক্ত দশ রাত্রির মধ্যে ছয়, আট, দশ প্রভৃতি মুগ্ম দিনে স্ত্রীতে গমন করিলে পুত্র জন্মে, এবং পাঁচ, সাত প্রভৃতি অযুগ্ম দিনে গমন করিলে কন্যা জন্মে। অতএব পুত্র প্রার্থী ব্যক্তি ঋতুকালে মুগ্ম দিনে স্ত্রীগমন করিবে। ৪৮
পুরুষের বীৰ্য্যাধিক্য হইলে অযুগ্ম রাত্রিতেও পুত্র জন্মে, স্ত্রীর বীৰ্য্যাধিক্য হইলে যুগ্ম রাত্রিতেও কন্যা হয়। যদি উভয়ের বীর্যের সাম্য থাকে, তাহা হইলে ক্লীব অথবা যমজ পুত্রকন্যা হয়। যদি উভয়েরই বীৰ্য্য অসার বা অল্প হয়, তাহা হইলে গর্ভ হয় না। ৪
নিন্দ্যাস্বষ্টা চান্যাসু খ্রিয়ো রাত্ৰিযু বজ্জয়ন্।
ব্ৰহ্মচাৰ্য্যেব ভবতি যত্র তত্রাশ্রমে বসন্ ॥ ৫॥
ন কন্যায়াঃ পিতা বিদ্বান্ গৃহীয়াছুল্কমণপি।
গৃহূন্ শুল্কং হি লােভেন স্যামরােহপত্যবিক্রয়ী ॥ ৫১।
যিনি পূর্বোক্ত নিন্দিত ছয় রাত্রি ও অতিরিক্ত অনিন্দিত অষ্ট রাত্রি এই চতুর্দশ রাত্রিতে স্ত্রী-সংসর্গ পরিত্যাগ করিয়া অবশিষ্ট পর্ব-বর্জিত দুই রাত্রিতে স্ত্রীসংসর্গ করেন, তিনি যে কোন আশ্রমবাসী হউন না কেন, তাহার ব্রহ্মচর্যের হানি হয় না। ৫০
শুকরূপ ধন গ্রহণের দোষজ্ঞ কন্যার পিতা অল্পমাত্রও শুল্ক গ্রহণ করিবেন না, যেহেতু, লােভ বশতঃ মূল্য গ্রহণ করিলে তিনি অপত্য-বিক্রয়-জন্য অতিশয় পাপী হয়েন। ৫১
স্ত্রীধনানি তু যে মােহাদুপজীবন্তি বান্ধবাঃ।
নারীযানানি বস্ত্রং বা তে পারা যান্ত্যধােগতিম্ ॥ ৫২।
আর্ষে গােমিথুনং শুল্কং কেচিদাহু যৈব তৎ।
অল্লোহপ্যেবং মহান্ বাপি বিক্রয়স্তাবদেব সঃ ॥ ৫৩।
পতি-পিতৃ প্রভৃতি যে বান্ধবেরা মােহবশতঃ স্ত্রীধন দ্বারা উপজীবিকা করে, স্ত্রীদিগের দাসী, অশ্বদি যান অথবা বস্ত্র ব্যবহার করে, তাহারা পাপকারী হইয়া নরক প্রাপ্ত হয়। ৫২
কোন কোন পণ্ডিতেরা আর্য-বিবাহে দত্ত গােযুগলকে শুল্ক বলেন, মনুর মতে উহা শুল্ক নহে। শুল্ক অল্পই হউক বা অধিকই হউক, তাহা গ্রহণ করিলেই বিক্রয় সিদ্ধ হয়। কিন্তু আর্যবিবাহে গােমিথুনদান গ্রহণ কন্যাবিক্রয় অভিলাষে নহে৫৩
যাসাং নাদতে কং জ্ঞাতয়াে ন স বিক্রয়।
অহণং তৎ কুমারীমানৃশংস্যঞ্চ কেবলম্ ॥ ৫৪ ॥
পিতৃভিভ্রাতৃভিশ্চৈতাঃ পতিভিৰ্দেবরৈস্তথা।
পূজা ভূষয়িতব্যাশ্চ বহুকল্যাণমীভিঃ ॥ ৫৫।
যত্ৰ নাৰ্যস্ত পূজ্যন্তে রমন্তে তত্র দেবতাঃ।
যত্রৈতাস্তু ন পূজ্যন্তে সৰ্বাত্ৰাফলাঃ ক্রিয়াঃ ॥ ৫১ |
শােচন্তি জাময়াে যত্র বিনশ্যন্ত্যাশু তৎকুল।
ন শােচন্তি তু যত্রৈতা বর্ধতে তদ্ধি সৰ্ব্বদা ৫৭।
বরপক্ষীয়গণ কন্যাকে প্রীতিপূৰ্ব্বক যে ধন দান করেন, পিত্রাদি তাহা আপনারা গ্রহণ না করিয়া যদি কন্যাকে দেন, তাহা হইলে তাহাকে বিক্রয় বলা যায় না, যেহেতু, উহা কেবল স্ত্রীদিগের পূজনরূপ প্রতিদান মাত্র। ৫৪
কন্যাকে বরই কেবল বিবাহসময়ে ধন দিবেন, এমত নহে, বিবাহের পরেও কি পিতা, কি ভ্রাতা, কি পতি, কি দেবর, ইহারা সকলেই যদি অতুল কল্যাণরাশির অভিলাষ করেন, তবে কন্যাকে ভােজনাদি দ্বারা পূজা করিবেন ও বস্ত্রালঙ্কারাদি দ্বারা ভূষিত করিবেন। ৫৫
যে কুলে স্ত্রীলােকেরা বস্ত্রালঙ্কারাদি দ্বারা পূজিতা হয়েন, তথায় দেবতারা প্রসন্ন থাকেন। আর যে কুলে স্ত্রীদিগের অনাদর হয়, সে বংশে সকল ক্রিয়া নিষ্ফল হইয়া যায়। ৫৬
যে কুলে ভগিনী ও গৃহস্থের সপিণ্ডস্ত্রী, পত্নী, কন্যা, পুত্রবধু প্রভৃতি স্ত্রীলােকেরা ভূষণাচ্ছাদনা- ভাবে দুঃখিনী হয়, তৎকুল শীঘ্ৰ নিৰ্দ্ধন হইয়া যায় এবং দৈব ও রাজাদি দ্বারা পীড়িত হয়। আর যে কূলে স্ত্রী ভূষণ ভোজনে সুখী থাকেন সে কুল ধনধান্য উত্তরুত্তর বৃদ্ধি হতে থাকে ॥৫৭
জাময়ে। যানি গেহানি শপত্যপ্রতিপূজিতাঃ।
তানি কৃত্যাহতানীব বিনশ্যন্তি সমস্ততঃ ॥ ৫৮।
তস্মাদেতাঃ সদা পূজা ভূষণাচ্ছাদনাশনৈঃ।
ভূতিকামৈন রৈনিত্যং সৎকারেষৎসবেষু চ। ৫৯।
সন্তষ্টে৷ ভাৰ্য্যয়া ভর্তা ভত্ৰ। ভাৰ্যা তথৈব চ।
যস্মিম্নেব কুলে নিত্যং কল্যাণং তত্র বৈ ধ্রুব। ৬০
যদি হি স্ত্রী ন রােচেত পুমাংসং ন প্রমােদয়েৎ।
অপ্রমােদাৎ পুনঃ পুংসঃ প্রজনং ন প্রবর্ততে ॥ ৬১
স্ক্রিয়াস্তু রােমানায়াং সৰ্ব্বং তদ্ৰোচতে কুলম্।
তস্তান্তরােচমানায়াং সর্বমেব ন য়ােচতে ॥ ৬২
ভগিনী, পত্নী, পুত্রবধু প্রভৃতি স্ত্রীলােকেরা অপূজিতা হইয়া যে কুলে শাপ প্রদান করে, সেই কুল ধন-পশ্যাদির সহিত অভিচার-হতের ন্যায় সর্বতােভাবে বিনাশ প্রাপ্ত হয়। ৫৮
অতএব যাহারা সম্পত্তি কামনা করেন, তাঁহারা বিবিধ উৎসবাদি উপলক্ষে স্ত্রীদিগকে সর্বদা অশন-বসন-ভূষণাদি দ্বারা সম্বর্ধনা করিবেন। ৫৯
যে কুলে স্বামীপত্নীতে ও পত্নী-স্বামীতে সন্তুষ্ট থাকেন, সে কুলে নিশ্চয়ই সর্বদা কল্যাণ পরিবৰ্ধিত হইয়া থাকে ১০
বস্ত্রাভরণাদি দ্বারা নারী যদি সুশশাভিতা না হয়, তাহা হইলে স্ত্রী স্বামীর হর্ষোৎপাদন করিতে পারে না। সুতরাং স্ত্রী স্বামীর প্রীতি জন্মাইতে না পারিলে সন্তানােৎপাদন সম্পন্ন হয় না ৬১
ভূষণাদি দ্বারা স্ত্রী সুসজ্জিত হইয়া থাকিলে স্বামীর অভিলাষের পাত্রী হয়, সুতরাং সেই স্ত্রী দ্বারা কুল উজ্জ্বল হয়। যদি স্ত্রীর প্রতি স্বামীর রুচি না থাকে, তাহা হইলে তাহার ব্যভিচাৱাদি দোষ ঘটিয়া কুল কলঙ্কিত হয়। ৬২
কুবিবাহৈঃ ক্ৰিয়ালােপৈর্বে দানধ্যয়নেন চ।
কুলান্যকুলতাঃ যান্তি ব্রাহ্মণাতিক্রমেণ চ ॥ ৬৩
শিল্পেন ব্যবহারেণ শূদ্ৰাপত্যেশ্চ কেবলৈঃ।
গােভিরশ্বৈ যানৈশ্চ কৃষ্যা রাজোপসেবয়া ॥ ৬৪
অজ্যযাজনৈশ্চৈব নাস্তিকেন চ কৰ্ম্মণা।
কুলান্যা বিনশ্যন্তি যানি হীনানি মন্ত্ৰতঃ ॥ ৬৫
মন্ত্ৰতস্তু সমৃদ্ধানি কুলাল্পধনান্যপি।
কুলসঙ্খ্যাঞ্চ গচ্ছত্তি কর্ষন্তি চ মহদ্যশঃ ॥ ৬৬
যে বর্ণের প্রতি যে বিবাহ নিষিদ্ধ, তাদৃশ বিবাহ, জাতকৰ্ম্মাদি ক্ৰিয়ালােপ, বেদশাস্ত্রের অধ্যয়নাভাব এবং ব্রাহ্মণের অনাদর, এই সকল কারণ দ্বারা প্রখ্যাত বংশও হীনতা প্রাপ্ত হয় ৬৩
চিত্ৰকৰ্ম্মাদি শিল্পকাৰ্য দ্বারা, বুদ্ধি-নিমিত্ত ধনপ্রয়ােগ দ্বারা, কেবল শূদ্রার গর্ভজাত সন্তান দ্বারা, গো, অশ্ব, যান প্রভৃতির ক্রয়-বিক্রয় দ্বারা, কৃষিকাৰ্য্য ও রাজসেবা দ্বারা উৎকৃষ্ট কুলও নিকৃষ্ট হইয়া যায়॥৬৪
অযাজ্য ব্রাত্যাদির যাজন, শ্রৌতস্মার্ত-কর্মের প্রতি নাস্তিক্যবুদ্ধি এবং বেদের অনধ্যয়ন, এই সকল কারণ যারা কুল অতি সত্বর নিন্দিত হয়। ইহার তাৎপৰ্য এই যে, অযাজ্যযাজনাদি কৰ্ম্ম করিবে না। ৬৫
অল্প ধনশালীও যে কুল, তাহাতে যদি বেদাধ্যয়ন, বেদার্থজ্ঞান ও বেদবিহিত কর্ম্মের অনুষ্ঠান হয়, তাহা হইলে ঐ কুল উৎকৃষ্ট কুলগণনায় পরিগণিত হয় ও মহাখ্যাতি লাভ করে। ৬৬
বৈবাহিকে হামৗ কুব্বীত গৃহং কৰ্ম্ম যথাবিধি।
পঞ্চযজ্ঞবিধান পংক্তিঞ্চাম্বাহিকীং গৃহী ৬৭
গৃহস্থব্যক্তি, বিবাহ-বিহিত অগ্নিতে বিধানানুসারে গৃহ্যক্ত কর্ম্মকলাপ, পঞ্চ মহাযজ্ঞের অন্তর্গত বৈশ্বদেবাদির অনুষ্ঠান ও প্রতিদিন-সম্পাদ্য পাকক্রিয়া স্বয়ং করিবেন ॥৬৭
পঞ্চ সূনা গৃহস্থ্য চুল্লী পেষণুপস্করঃ।
কনী চোদকুম্ভশ্চ বধ্যতে যাস্তু বাহয়। ৬৮ ॥
তাসাং ক্রমেণ সৰ্বসাং নিত্যর্থং মহর্মিভিঃ।
পঞ্চ ক৯প্ত মহাযজ্ঞা প্রত্যহং গৃহমেধিনাম ৬৯
চুল্লী, পেষণী (শিললােড়া), সমার্জনী, উদুখল, মুষল ও জলকলস এই পাঁচটির নাম সূনা, ইহারা আপন আপন কার্ষে বিনিয়ােজিত হইলে,তদ্বারা যে জীবহিংসা হয়, গৃহস্থ সেই পাপে লিপ্ত হয়। ৬৮
উক্ত চুলী প্রভৃতি দ্বারা পঞ্চ প্রকারে উৎপন্ন পাপের নাশ জন্য গৃহস্থগণ প্রতিদিন যথাক্রমে পঞ্চ মহাযজ্ঞের অনুষ্ঠান দ্বারাউক্ত পাপ নাশ করিবেন ॥৬৯
অধ্যাপনং ব্রহ্মযজ্ঞঃ পিতৃযজ্ঞস্তু তর্পণ
হােমাে দৈব বলির্ভোতে। নৃযজ্ঞােহতিথিপূজন। ৭০
অধ্যয়ন অধ্যাপনের নাম ব্ৰহ্মযজ্ঞ, অন্নাদি দ্বারা পিতৃতর্পণের নাম পিতৃযজ্ঞ, হােমের নাম দেবযজ্ঞ, বলির নাম ভূতযজ্ঞ ও অতিথিসেবাকে নৃযজ্ঞ বলা যায় ॥৭০
পঞ্চতা যে। মহাযজ্ঞা ন হাপয়তি শক্তি।
স গৃহেইপি বসন্নিত্যং সূনাদোযৈন লিপ্যতে ॥৭১।
দেবতাতিথিভৃত্যানাং পিতণামাত্মনশ্চ যঃ !
ন নির্বপতি পঞ্চানামুচ্ছসন্ন স জীবতি ॥ ৭২।
অস্থতঞ্চ হুতঞ্চৈব তথা প্ৰহুতমেব চ।
ব্রাহ্ম্যং হুতং প্রাশিতঞ্চ পঞ্চ যজ্ঞা প্রচক্ষতে। ৭৩
যে গৃহস্থ প্রতিদিন শক্ত্যনুসারে এই পঞ্চ মহাযজ্ঞের ত্যাগ না করেন, সে গৃহে বসতি করিয়াও পঞ্চসুনাবধ-পাপে লিপ্ত হয় না। ৭১
দেবতা, অতিথি, ভৃত্য, পিতৃলােক ও আত্মা, এই পাচকে যে ব্যক্তি অন্ন না দেয়, সে নিশ্বাস প্রশ্বাস-বিশিষ্ট হইলেও জীবিত নহে অর্থাৎ দেবতা-পিত্রাদিকে অবশ্য অন্ন দিতে হইবে। ৭২
কোন কোন মুনি ঐ পঞ্চ মহাযজ্ঞকে অহুত, হুত, প্রহুত, ব্রাহ্ম্যহুত ও প্রাশিত এই পাঁচ নামে নির্দেশ করিয়াছেন। ৭৩
পােহহুতাে হুতাে হােমঃ হুতাে ভৌতিকে। বলিঃ।
ব্রাহ্ম্যং হুতং দ্বিজাাচ্চা প্রাশিতং পিতৃতর্পণম্ ॥ ৭৪
স্বাধ্যায়ে নিত্যযুক্তঃ স্যাদ্দৈবে চৈবেহ কৰ্ম্মণি।
দৈবকৰ্ম্মাণ যুক্তো হি বিভর্তীং চরাচরম। ৭৫।
অগ্নৌ প্ৰাস্তাহুতিঃ সম্যগাদিত্যমুপতিতে ।
আদিত্যাজ্জায়তে বৃষ্টিবৃষ্টেরম্নং ততঃ প্রজাঃ ৭৬ ॥
জপেয় নাম অহুত, হােমের নাম হুত, ভূতদিগের বলির নাম প্রহুত, ব্রাহ্মণগণের পূজার নাম ব্রাহ্ম্যহুত এবং পিতৃতর্পণ নিত্যশ্রাদ্ধের নাম প্রাশিত বলা যায়। ৭৪
গৃহস্থ দারিদ্র্যাদি দোষজন্য যদি অতিথিভোজনাদি না করাইতে পারেন, তাহা হইলে বেদাধ্যয়নে ও হােমকর্মে সতত যত্নবান হইবেন, যেহেতু, দৈব-কর্মে নিযুক্ত ব্যক্তি এই স্থাবরজঙ্গম সমুদয় ধারণ করেন। ৭৫
অগ্নিতে আহুতি প্রদান করিলে সূর্যের উপস্থান হয়, সূৰ্য্য হইতে বৃষ্টি হয়, বৃষ্টি হইলে শস্য জন্মে, এবং সেই শস্য ভােজন করিয়া প্রজা উৎপাদিত হয় ॥৭৬
যথা বায়ুং সমাশ্ৰিত্য বৰ্ত্তন্তে সর্বজন্তবঃ।
তথা গৃহস্থমাশ্ৰিত্য বৰ্ত্তন্তে সৰ্ব্ব আশ্ৰমাঃ ৭৭।
যম্মায়ােহপ্যাশ্রমিণে৷ জ্ঞানেনামেন চাম্বহম।
গৃহস্থৈরেব ধাৰ্য্যন্তে তস্মজ্জ্যেষ্ঠাশ্ৰমম গৃহী। ৭৮।
স সন্ধাৰ্য্যঃ প্রযত্নেন স্বর্গমক্ষয়মিচ্ছতা।
সুখঞ্চেহেচ্ছতাত্যন্তং যোহধাৰ্য্যো দুৰ্বলেন্দ্রিয়ৈঃ ॥ ৭৯।
যেমন প্রাণবায়ুর আশ্রয়ে যাবতীয় জীব জীবিত থাকে, তদ্রুপ গৃহস্থাশ্রম অবলম্বন করিয়া ব্রহ্মচারী প্রভৃতি সকল আশ্রমবাসিগণ জীবিকা নির্বাহ করেন। ৭৭
যেহেতু ব্রহ্মচারী, বানপ্রস্থ ও ভিক্ষুক এই তিন আশ্রমবাসিগণই প্রতিদিন বৈদিকজ্ঞান দ্বারা ও অন্ন দ্বারা গৃহস্থ কর্তৃক উপকৃত হন, অতএব গৃহস্থাশ্রমই সকল আশ্রম হইতে শ্রেষ্ঠ জানিবে। ৭৮
যিনি পরলােকে অক্ষয় স্বর্গ এবং ইহলােকে স্বাদু অন্নাদিভোজনসুখ ইচ্ছা করেন, তিনি প্রযত্ন-সহকারে সতত সেই গৃহস্থাশ্রমের অনুষ্ঠান করিবেন। যাহারা ইন্দ্রিয়গণকে আয়ত্ত করিতে পারেন, তাহারা এ আশ্রমের অনুষ্ঠান করিতে পারিবেন না। ৭৯
ঋষয়ঃ পিতরে দেবা ভূতাতিথয়স্তথা।
আশাসতে কুটুম্বিভ্যস্তেভ্যঃ কাৰ্যং বিজান ॥ ৮০।
স্বাধ্যায়েনায়েতর্ষী হমৈদে বান্ যথাবিধি।
পিত শ্রাদ্ধৈশ্চ ননভূৈতানি বলিকৰ্ম্মণ ॥ ৮১।
কুৰ্য্যাদহরহঃ শ্রাদ্ধমাদ্যেনােদকেন বা ।
পয়গামূলফলৈৰ্বাপি পিতৃভ্যঃ প্ৰীতিমাবহ ॥ ৮২ ।
কি ঋষিগণ, কি পিতৃলােক, কি দেবগণ, কি ভূতাদি, কি অতিথি সকল, ইহারা সকলেই গৃহস্থ হইতে আপন আপন প্রার্থয়িতব্য প্রার্থনা করেন, অতএব শাস্ত্রজ্ঞ গৃহস্থের ইহাদিগের উপকার রিবেন। ৮০
ব্ৰহ্মযজ্ঞ দ্বারা ঋষিদিগকে, হােম দ্বারা দেবতাদিগকে, শ্রাদ্ধ দ্বারা পিতৃলােককে, অন্ন দ্বারা মনুষ্য দিগকে এবং বলিকৰ্ম্ম দ্বারা ভূতদিগকে বিধানানুসারে অর্চনা করিবে। ৮১
পিতৃলােকের প্রীতির জন্য অন্নাদি দ্বারা, জল দ্বারা ও দুগ্ধ ৰা ফলমুল দ্বারা প্রতিদিন যথাসম্ভব আজ করিবে।৮২
একমপ্যাশয়েদ্বিপ্রং পিত্ৰৰ্থে পাঞ্চযজ্ঞিকে।
ন চৈবাত্রাশয়েৎ কঞ্চিদ্বৈশ্বদেবং প্রতিদ্বিজম্ ॥ ৮৩।
বৈশ্বদেবস্য সিদ্ধস্য গৃহহহয়ে বিধিপূৰ্ব্বক।
আভ্যঃ কুৰ্য্যাদ্দেবতাভো ব্রাহ্মণাে হােমমন্বহ। ৮৪।
অগ্নেঃ সোমস্য চৈবাদৌ তয়ােশ্চৈব সমস্তয়ােঃ ।
বিশ্বেভ্যশ্চৈব দেবেভ্যো ধন্বন্তরয় এব চ। ৮৫।
পঞ্চযজ্ঞের অন্তর্গত পিতৃ-প্রয়োজনে, শক্ত হইলে অনেক ব্রাহ্মণ ভোজন করাইতে পারিবে, আর অশক্ত হইলে একটি ব্রাহ্মণও ভােজন করাইবে, কিন্তু বৈশ্বদেব অর্থাৎ হােমাদি কর্মের জন্য ব্রাহ্মণভােজনের আবশ্যকতা নাই। ৮৩
ব্রাহ্মণ, ক্ষত্রিয় ও বৈশ্য, ইহাৱা বক্ষ্যমাণ দেবগণকে সংস্কৃত অগ্নিতে বিধানানুসারে সর্বদেবেদ্দেশ্যে পক্ক অন্ন দ্বারা প্রতিদিন হােম করিবেন। ৮৪
প্রথমে অগ্নিকে (অগ্নয়ে স্বাহা), সােমকে (সােমায় স্বাহা,) পরে অগ্নীষােমাভ্যাং স্বাহা, মন্ত্রে হােম করিয়া তদনন্তর বিশ্বেভ্যো দেবেভ্যঃ স্বাহা বলিয়া বৈশ্বদেব হােম করিবে, এবং ধন্বন্তরিকে ধন্বন্তরয়ে স্বাহা এইরূপে হােম করিবে। ৮৫
কুহৈ চৈবানুমত্যৈ চ প্রজাপতয় এব চ।
সহ দ্যাবাপৃথিব্যোশ্চ তথা স্বিষ্টকৃতেস্ততঃ ॥ ৮৬
এবং সম্যগ ঘবিহু ত্বা সৰ্বদিক্ষু প্রদক্ষিণম্।
ইন্দ্রান্তকাল্পতভ্যঃ সানুগেভ্যো বলিং হরেৎ ॥৮৭।
যাহাতে সমগ্র চন্দ্রকলার ক্ষয় হয়, তাহার নাম কুহু। দুই প্রহর চতুর্দশী থাকিয়া পূর্ণিমা হইলে তাহার নাম অনুমতি। এই কুহু অনুমতিকে, প্রজাপতি ব্রহ্মাকে ও দাবাপৃথিবীকে এবং অগ্নয়ে বিষ্টতে স্বাহা বলিয়া অগ্নিকে সকল দেবতার অন্তে হােম করিবে। ৮৬
অনন্যমনা হইয়া উক্ত প্রকায়ে হবিদ্বারা হােম করিয়া, পূৰ্বাদি দিকক্রমে সকল দিকে সমুচর ইন্দ্রাদি দেবগণের বলি প্রদান করিবে। যথা-পূৰ্বদিকে ইন্দ্রায় নমঃ ইন্দ্রপুরুষেভ্যো নমঃ। দক্ষিণে যমায় নমঃ যমপুরুষেভ্যো নমঃ। পশ্চিমে বরুণায় নমঃ, বরুণপুরুষেভ্যো নমঃ। উত্তরে সােমায় নমঃ সােমপুরুষেভ্যো নমঃ। ৮৭
মরুভ্য ইতি তু ৰারি ক্ষিপেদপ স্বত্ত্য ইত্যপি।
বনস্পতিভ্য ইত্যেং মুষলােলখলে হরেৎ ॥ ৮৮।
উচ্ছীর্ষকে শ্রিয়ৈ কুৰ্য্যাস্তুদ্রকাল্যৈ চ পাতঃ।
ব্ৰহ্মবাস্তোস্পতিভ্যান্তু বাস্তুমধ্যে বলিং হরেৎ ॥ ৮৯।
বিশ্বেভ্যশৈব দেবেভ্যো বলিমাকাশ উৎক্ষিপেং।
দিবাচরেলভ্যা ভূতেভ্যো নক্তঞ্চারিভ্য এব চ। ৯০।
দ্বারদেশে মরুভ্যো নমঃ, জলমধ্যে অভ্যো নমঃ, এবং মুষল বা উলুখলে বনস্পতিভ্যো নমঃ, এই বলিয়া বলি প্রদান করিবে ৮৮
বাস্তূপুরুষের শিরঃপ্রদেশে উত্তরপূর্বদিকে লক্ষ্মীকে শ্রীয়ৈ নমঃ বলিয়া বলি দিবে ও পাদ-দেশে দক্ষিণপশ্চিমদিকে ভদ্রকালীকে ভদ্রকাল্যৈ নমঃ বলিয়া বলি দিবে এবং গৃহমধ্যে ব্রহ্মাকে ব্ৰহ্মণে নমঃ ও বাস্তুদেবতাকে বাস্তোল্পতয়ে নমঃ বলিয়া বলি প্রদান করিবে। ৮৯
গৃহের আকাশমধ্যে সকল দেবগণকে বিশ্বেতভ্যা দেবেভ্যো নমঃ, দিবাচর ভূতসকলকে দিবা চয়েভ্যো ভূতেভ্যো নমঃ এবং রাত্রিচর ভূতসকলকে নক্তনচারীভ্যা ভূতেভ্যো নমঃ বলিয়া ৰলি প্রদান করিবে। ৯০
পৃষ্ঠবাস্তুনি কুৱীত বলিং সৰ্বাত্মভূতয়ে।
পিতৃভভ্যা বলিশেষন্তু সৰ্ব্বং দক্ষিণত হয়েৎ ॥ ৯১।
শুনাঞ্চ পতিতানাঞ্চ শপচাং পাপরাগিণম্।
বায়সানাং কৃমীণাঞ্চ শনকৈর্নিৰ্বপেণ্ডুবি ॥ ৯২।
দ্বিতীয়-তলক গৃহের নাম পৃষ্ঠবাস্তু। তাহাতে কিম্বা বলিদাতার পশ্চাদ্ভূভাগে সকল জীব-গণকে “সৰ্বাত্মভূতয়ে নমঃ” বলিয়া বলি প্রদান করিবে। এই সকল বলি দিয়া অবশিষ্ট সমুদয় অন্ন দক্ষিণদিকে দক্ষিণমুখ ও প্রাচীনাবীতী হইয়া পিতৃদিগকে “স্বধা পিতৃভ্যঃ” এই কথা বলিয়া বলি প্রদান করিবে। ৯১
অপর অন্ন, পাত্রে উদ্ধার করিয়া, ধূলি না লাগে, এমন ভাবে ভূমিতে কুকুর, পতিত, কুকুরোপ-জীবী, পাপরােগী, কাক ও ক্রিমিদিগকে প্রদান করিবে। ৯১
এবং যঃ সৰ্ব্বভূতানি ব্রাহ্মণে। নিত্যমৰ্চতি।
স গচ্ছতি পরং স্থানং তেজোমুর্তি পথজু না। ৯৩।
কৃতৈদ্বলিকর্মৈবমতিথিং পূর্ধমাশয়েৎ।
ভিক্ষাঞ্চ ভিক্ষবে দত্যাদ্বিধিব ব্ৰহ্মচারিণে। ৯৪।
যৎপুণ্যফলমাগােতি গাং দত্ত্বা বিধিবদ্ গুরােঃ।
তৎ পুণ্যফলমাগােতি ভিক্ষাং দত্ত্বা দ্বিজো গৃহী ॥ ৯৫।
যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য প্রতিদিন এইরূপে সকল প্রাণীকে বলি প্রদান করেন, তিনি অতি সরল আলােকময় পথ দ্বারা ব্ৰহ্মধামে গমন করেন অর্থাৎ ব্রহ্মে লীন হয়েন। ৯৩
এই প্রকারে বলিকৰ্ম্ম করিয়া পরিবারবর্গের ভােজনের পূর্বে অতিথিভােজন করাইবেন এবং ভিক্ষুক ও ব্রহ্মচারী প্রভৃতিকে বিধানানুসারে এক গ্রাসের ন্যুন না হয়, এমন ভিক্ষা প্রদান করিবেন। ৯৪
গুরুকে সুবর্ণ-নির্মিত শৃঙ্গযুক্ত গাে দান করিয়া শিষ্য যাদৃশ পুণ্যফল প্রাপ্ত হয়, ব্রাহ্মণ, ক্ষত্রিয় ও বৈশ্য গৃহস্থ, ইহারা ভিক্ষুককে ভিক্ষা দিয়াও সেই পুণ্যফল প্রাপ্ত হইয়া থাকেন। ৯৫
ভিক্ষামপুদপাত্রং বা সৎকৃত্য বিধিপূৰ্ব্বক।
বেদতত্ত্বার্থবিদুষে ব্রাহ্মণায়ােপপাদয়েৎ ॥৯৬।
নশ্যন্তি হব্যকব্যানি নরাণামবিজানতাম্।
ভস্মীভূতেষু বিপ্ৰেযু মােহাদ্দানি দাতৃভিঃ । ৯৭।
বিদ্যাতপঃসমৃদ্ধেযু হুতং বিমুখাগ্নিযু।
নিস্তারয়তি দুর্গাচ্চ মহতশ্চৈব কিন্বিষাৎ। ৯৮।
গৃহস্থ প্রচুর পরিমাণ অন্নের অভাবে গ্রাসপ্রমাণ অন্নব্যঞ্জনাদি, তদভাবে জলপূর্ণ পাত্র ও ফল-পুস্পাদি দ্বারা সজ্জিত করিয়া বেদার্থতত্ত্বজ্ঞ ব্রাহ্মণকে স্বস্তিবাচনাদি-বিধিপূর্বক প্রদান করিবেন। ৯৬
যে গৃহস্থ মােহবশতঃ সৎপাত্র না জানিয়া বেদাৰ্থতত্ত্বানভিজ্ঞ ব্রাহ্মণকে দেব-পিতৃ-উদ্দিষ্ট হব্য-কব্য প্রদান করে, তাহার সেই দান ভস্মে ঘৃতাহতিদান করার ন্যায় নিষ্কল হইয়া যায়। ৯৭
বিদ্যা ও তপস্যা দ্বারা সতত প্রজ্বলিতের ন্যায় ব্রাহ্মণের মুখাগ্নিতে যে গৃহস্থ হব্যকব্যের হােম
করেন, সেই হােম তাঁহাকে দুস্তরব্যাধি-শত্রু-রাজপীড়াদি ভয় ও মহাপাপ হইতে পরিত্রাণ করে। ৯৮
সংপ্রাপ্তায় ত্বতিথয়ে প্রদদ্যাদসিনােদকে।
অঞ্চৈব যথাশক্তি সৎকৃত্য বিধিপূৰ্ব্বক। ৯৯।
শিলানপুঞ্ছততা নিত্যং পঞ্চাগ্নীনপি জুতঃ।
সৰ্ব্বং সুকৃতমদত্তে ব্রাহ্মণােহনর্চিতাে বসন্ ॥ ১০০
স্বয়ং গৃহাগত অতিথিকে বিধানানুসারে সৎকার করিয়া আসন, পদপ্রক্ষালনের জল ও যথাশক্তি অন্নব্যঞ্জন প্রদান করিবে। ১৯
গৃহস্থ যদি উঞ্চবৃত্তি অর্থাৎ ক্ষেত্রে ত্যক্ত পতিত শস্যাদি দ্বারা জীবিকানির্বাহ করেন ও পঞ্চাগ্নিতে হােম করেন, তথাপি গৃহাগত ব্রাহ্মণ অতিথি অর্চিত না হইয়া তাহার গৃহে বাস করিলে, তাঁহার সমুদয় পুণ্য গ্রহণ করেন। ১০০
তৃণানি ভূমিরুদকং বা চতুর্থী চ সূন্যতা।
এতান্যপি সতাং গেহে নােচ্ছিদ্যন্তে কদাচন। ১১।
একরাত্ৰন্তু নিবসতিথিব্রাক্ষণঃ স্মৃতঃ।
অনিত্যং হি স্থিতো যত্তস্মাদতিথিরুচ্যতে ॥ ১০২।
নৈক গ্রামীণমতিথিং বিপ্রং সাঙ্গতিকং তথা।
উপস্থিতং গৃহে বিদ্যাম্ভাৰ্য্যা যত্রাগুয়ােহপি বা ১০৩।
শয়নীয় তৃন, বিশ্রামভূমি, পাদপ্রক্ষালনার্থ জল ও প্রিয় বচন, অতিথিসেবার জন্য এই সকল ভদ্রলােকের গৃহে কখনই অপ্রাপ্ত হইতে পারে না, অর্থাৎ শয্যাদি দান ও প্রিয়বনকথন অবশ্য উচিত।১০১
একরাত্ৰিমাত্র পরগৃহে বাস করেন বলিয়া ব্রাহ্মণকে অতিথি বলা যায়, যেহেতু, পরগৃহে এক তিথি ভিন্ন অপর তিথি অর্থাৎ দ্বিতীয় দিন অবস্থান করেন না, অতএব তাহার নাম অতিখি। ১০২
ভাৰ্য্যা ও অগ্নিযুক্ত গৃহে উপস্থিত, একগ্রামবাসী, চাটুকায় ব্রাহ্মণকে অতিথি বলা যায় না। এ কথার তাৎপর্য এই যে, ভাৰ্য্যা ও অগ্নিহিত প্রবাসী লােক আতিথ্য করিবে না। ১০৩
উপিসতে যে গৃহস্থাঃ পরপাকমবুদ্ধয়ঃ ।
তেন তে প্ৰেত্য পশুতাং জ্যাদিদায়িনা। ১০৪।
অপ্ৰণেদ্যোহতিথিঃ সায়ং সূৰ্য্যোঢ়ে গৃহমেধিনা।
কালে প্রাপ্তকালে বা নাস্যানশ্ন গৃহে বসেৎ । ১০৫।
যে অবিবেকী গৃহস্থ পরান্ন-ভােজনের দোষ না জানিয়া আতিথ্যলােভে গ্রামান্তরে গমন করিয়া পরান্ন ভােজন করে, সে মৃত হইয়া জন্মান্তরে সেই পাপে অন্নদাতার পশু হইয়া জন্ম
গ্রহণ করে। ১০৪
সূৰ্য্য অস্তমিত হইলে গৃহস্থ ব্যক্তি গৃহাগত অতিথিকে প্রত্যাখ্যান করিবেন না। অতিথি দ্বিতীয়
বৈশ্বদেববলির সময়েই আসুন বা ভােজনসমাপন হইলেই আসুন, তিনি কখনই গৃহস্থ-ভবনে অনশনে অবস্থান করিবেন না, অবশ্য তাঁহাকে ভােজন করাইতে হইবে। ১০৫
ন বৈ স্বয়ং তদীয়াদতিথিং যন্ন ভোজয়েৎ।
ধন্যং যশস্যমায়ুষ্যং স্বর্গঞ্চাতিথিপূজনম্ ॥ ১০৬।
আসনাবসথো শ্যামনুব্রজ্যামুপাসনাম।
উত্তমেষ,মং কুৰ্যাদ্ধীনে হীনং সমে সমম্ ॥ ১০৭।
বৈশ্যদেবে তু নিবৃত্তে যদ্যন্যোহতিথিরাব্ৰজেৎ।
তস্যাপ্যং যথাশক্তি প্রদদ্যা বলিং হরেৎ। ১০৮।
ঘৃত, দধি প্রভৃতি উৎকৃষ্ট দ্রব্য অতিথিকে না দিয়া আপনি ভােজন করিবে না। যেহেতু, অতিথি-সেবা দ্বারা বিপুল সম্পত্তি, যশঃ, আয়ু ও স্বর্ণ লাভ হয়। ১০৬
যে স্থলে এককালে বহু অতিথির সমাগম হয়, তথায় উত্তম, মধ্যম ও অধম বিবেচনা করিয়া আসন, বিশ্রামস্থান, পটাদিশয্যাদান ও স্থিতিকালীন পরিচর্যা এবং প্রতিগমনকালীন অনুগমন উত্তম, মধ্যম ও অধমরূপে করিবে। সকলের প্রতি সমান ব্যবহার করিবে না। ১০৭
বৈশ্বদেবকাৰ্য্য সম্পন্ন হইলেও যদি অন্য কোন অতিথি গৃহে আগত হয়, তাহাকেও যথাশক্তি অন্নাদি পাক করিয়া প্রদান করিবে, পূর্বপ্রস্তুত বলি হইতে দিবে না।• ১০৮
ন ভােজনার্থং স্বে বিপ্রঃ কুলগােত্রে নিবেদয়েৎ।
ভােজনার্থং হি তে শংস বান্তাশীত্যুচ্যতে বুধৈঃ ॥ ১০৯।
ন ব্রাহ্মণস্য ত্বতিথিগৃহে রাজন্য উচ্যতে।
বৈশশূদ্রৌ সখা চৈব জ্ঞায়ে। গুরুরেব চ ॥ ১১০
যদি ত্বতিথিধৰ্ম্মেণ ক্ষত্রিয়াে গৃহমাজেৎ।
ভুক্তবৎসু চ বিপ্ৰেযু কামং মপি ভােজয়েৎ। ১১১।
বৈশ্যশূদ্ৰাৰপি প্রাণ্ডে কুটুম্বেতিথিংশ্মিণে।
ভােজয়েৎ সহ ভৃত্যেন্তানৃশংস্যং প্রয়ােজয়ন্ ॥ ১১২।
ইতরানপি সখ্যাদী সংপ্রীত্যা গৃহমাগতা।
প্রকৃত্যাং যথাশক্তি ভােজয়েৎ সহ ভাৰ্য্যয়া ॥ ১১৩।
সুবাসিনীঃ কুমারাংশ্চ রােগিণণা গর্ভিণীঃ স্ক্রিয়াঃ।
অতিথিভভ্যাহগ্র এবৈতা ভােজয়য়বিচারয়। ১১৪
ব্রাহ্মণের গৃহে যদি গ্রামান্তর হইতে বৈশ্য ও শূদ্র অতিথি বলিয়া উপস্থিত হয়, তাহা হইলে তাহাদের প্রতি দয়া প্রকাশ করিয়া ভৃত্যবর্গের ভােজনসময়ে তাহাদিগকেও ভােজন করাইবে। ১১২
যদি ভােজনকালে ক্ষত্রিয়াতিরিক্ত সখা ও সহাধ্যায়ী প্রভৃতি গ্রামান্তর হইতে সখ্যভাবে গৃহে সমাগত হন, তাহা হইলে ভাৰ্য্যার ভোজন সময়ে যথাশক্তি তাহাদিগকে অন্নাদি ভােজন করাইবে।১১৩
নবােঢ়া স্ত্রী, স্নুষা বা দুহিতা, বালিকা, রােগী ও গর্ভবতী ইহাদিগকে কিছু বিচার না করিয়া অতিথিসেবার অর্থেই ভােজন করাইবে। ১১৪
অদত্ত্বা তু য এতেভ্যঃ পূৰ্ব্বং ভুক্তেহবিচক্ষণঃ।
স ভুঞ্জানাে ন জানাতি জৈন্ধিমাত্মনঃ ॥ ১১৫।
ভুক্তবৎস্বথ বিপ্রেধু স্বেষু ভৃত্যে চৈব হি।
ভুঞ্জীয়াতাং ততঃ পশ্চাদবশিষ্টন্তু দম্পতী। ১১৬।
দেবানৃষীষ্মনুষ্যাংশ্চ পিতৃন্ গৃহাশ্চ দেবতাঃ।
পূজয়িত্বা ততঃ পশ্চাদ গৃহস্থঃ শেষভুগভবেৎ ॥ ১১৭।
যে অজ্ঞ ব্যক্তি অতিথি ও ভৃত্য প্রভৃতিকে অন্ন না দিয়া আপনি ভােজন করে, সে জানে না যে, সে মৃত হইলে শকুনি-কুকুরেরা তাহার দেহ ভােজন করিবে। ১১৫
প্রথমে ব্রাহ্মণ-অতিথি ও দাসদাসী ভােজন করিলে, পরিশেষে অবশিষ্ট যাহা কিছু থাকিতে, গৃহস্থ সপত্নীক হইয়া তাহা ভােজন করিবেন।১১৬
গৃহস্থব্যক্তি দেবলােক, ঋষিলােক, পিতৃলােক, মনুষ্য-সকল ও গৃহদেবতা সকলকে অন্নাদি দ্বারা পূজা করিয়া পশ্চাৎ আপনি সস্ত্রীক অবশিষ্টান্ন ভােন করিবেন।১১৭
অঘং স কেবলং ভুঙক্তে যঃ পচত্যাত্মকাণাৎ।
যশিষ্টাশনং হেতৎ সমম্নং বিধীয়তে। ১১৮।
(যদ্যদিষ্টতমং ললাকে যচ্চাস্য দয়িতং গৃহে।
তত্তগুণবতে দেয়ং তদেবাক্ষয়মিচ্ছতা।)
রাজর্বি কতকগুরূ প্রিয়শ্বশুরমাতুলা।
অহ'য়েম্মধুপর্কেণ পরিসংবৎসরাৎ পুনঃ ॥১১৯।
যে ব্যক্তি আপনার জন্য পাক করিয়া ভােজন করে, সে কেবল পাপ ভোজন করে। যেহেতু যজ্ঞের অবশিষ্ট অন্নই সাধুদিগের ভোজনের জন্য বিহিত হইয়াছে, অযজ্ঞীয় অন্নভােজনের বিধান নাই। ১১৮
রাজা, পুরােহিত, স্নাতক, গুরু, জামাতা, শ্বশুর ও মাতুল এই সাত জন সম্বৎসরের পর গৃহে সমাগত হইলে, গৃহী গৃহােক্ত মধুপর্ক দ্বারা ইহাদিগের পূজা করিবেন। ১১৯
রাজা চ শ্রোত্রিয়শ্চৈব যজ্ঞকৰ্ম্মণুপস্থিতো।
মধুপর্কেণ সংপূজ্যৌ ন ত্বযজ্ঞ ইতি স্থিতিঃ ॥ ১২০।
রাজা ও স্নাতক ইহার সম্বৎসরমধ্যে যজ্ঞকর্মে উপস্থিত হইলে, ইহাদিগকে মধুপর্ক দ্বারা পূজা করিবে। কিন্তু যজ্ঞ ভিন্ন অন্য সময়ে উপস্থিত হইলে মধুপর্ক দিতে হইবে না। ইহা নিশ্চয় জানিবে যে, জামাতাদিগকে সংবৎসরের উর্দ্ধে যজ্ঞকর্ম ব্যতিরেকেও পূজা করিবে। ১২০
সায়্যুম্নস্য সিদ্ধস্য প্যমন্ত্রং বলিং হরেৎ।
বৈশ্বদেবং হি নামৈতৎ সায়ং প্রাতৰ্বিধীয়তে। ১২১
পত্নী সায়ংকালে সিদ্ধ অন্ন দ্বারা মন্ত্র ব্যতিরেকেই দেবতােদেশে বলি প্রদান করিবে। যেহেতু, ইহাকেই বৈশ্বদেব বলি বলা যায়। ইহা সায়ংকালে ও প্রাতঃকালে বিহিত। ১২১
পিতৃযজ্ঞন্তু নিৰ্বৰ্ত্ত বিশ্চেন্দুক্ষয়েহগ্নিমান্।
পিণ্ডাম্বাহাৰ্য্যকং শ্রাদ্ধং কুৰ্য্যাম্মাসনুমাসিকম্ ॥ ১২২ ।
পিতৃণাং মাসিক শ্রদ্ধমাহাৰ্যং বিদুবু বাঃ।
তচ্চামিষেণ কর্তব্যং প্রশস্তেন প্রত্নতঃ ॥ ১২৩।
সাগ্নিক ব্রাহ্মণ, ক্ষত্রিয় ও বৈশ্য অমবস্যায় পিতৃযজ্ঞকৰ্ম্ম সমাপন করিয়া প্রতিমাসে পিণ্ডান্বা হাৰ্য্যক নামে শ্রদ্ধ করিবে। ১২২
পিতৃলােকের মাসিক যে শ্রদ্ধ বিহিত আছে, পণ্ডিতেরা তাহাকে অন্বাহাৰ্য শ্রদ্ধ বলেন, এই শ্রাদ্ধ প্রশস্ত আমিষ দ্বারা প্রযত্ন সহকারে সম্পাদন করিতে হয় । ১২৩
তত্র যে ভােজনীয়াঃ সুর্যে চ বর্জ্যা দ্বিজোত্তমাঃ।
যাবশ্চৈব যৈশ্চায়ৈস্তা প্রবক্ষ্যাম্যশেষতঃ ॥ ১২৪।
দ্বো দৈবে পিতৃকাৰ্যে ত্ৰীনেকৈকমুভয়ত্র বা।
ভােজয়েৎ সুসমৃদ্ধোহপি ন প্রসজ্জেত বিস্তরে॥ ১২৫
এই শ্রাদ্ধে যাদৃশ গুণমুক্ত ব্রাহ্মণ ভােজন করাইতে হয়, যাদৃশ ব্রাহ্মণ পরিত্যাগ করিতে হয়, যত সংখ্যক ব্রাহ্মণ ভােজন করাইতে হয় ও তাহাদিগকে যাদৃশ অন্ন ভােজন করাইতে হয়, আমি সেই সমুদায় বিধিমতে তােমাদিগকে বলিতেছি। ১২৪
দৈব শ্রদ্ধে দুই ও পিতৃপিতামহাদির শ্রদ্ধে তিন ব্রাহ্মণ, অথবা দেবপক্ষে এক ও পিত্রাদি পক্ষে এক ব্রাহ্মণ ভােজন করাইতে হয়। ইহা অপেক্ষা অধিক ব্রাহ্মণ ভােজন করাইবার ক্ষমতা থাকিলেও তাতে প্রবৃত্ত হইবে না। ১২৫
সৎক্রিয়াং দেশকালো চ শৌচং ব্রাহ্মণসম্পদ।
পঞ্চৈতা বিস্তারে হস্তি তস্মান্নেহেত বিস্তরম্ ॥ ১২৬।
ব্রাহ্মণের বাহুল্য হইলে তাহাদিগের পূজা হয় না, উপযুক্ত স্থানে উপবেশন করান হয় না, অপরাহুকালের অতিক্রম হয়, দ্রব্য সকল বিশুদ্ধ হয় না, গুণান্বিত ব্রাহ্মণও লাভ হয় না। এই পাঁচ প্রকার ব্যাঘাত হয় বলিয়া ব্রাহ্মণের বাহুল্য করিতে চেষ্টা করিবে না। ১২৬
প্রথিত প্রেকৃত্যৈ পিং নাম বিধুক্ষয়ে।
তস্মিন্ যুক্তস্যৈতি নিত্যং প্রেতকৃত্যৈব লৌকিকী। ১২৭।
শ্রোত্রিয়ায়ৈব দেয়ানি হব্যকব্যানি দাতৃভিঃ।
অৰ্হত্তমায় বিপ্ৰায় তস্মৈ দত্তং মহাফলম্ ॥ ১২৮।
একৈকমপি বিঘাংসং দৈবে পিত্র্যে চ ভােজয়েৎ।
পুষ্কলং ফলমাগ্নেতি নামন্ত্রজ্ঞা বহুনপি ॥ ১২৯।
শ্রাদ্ধ করিলে পিতৃলােক পরিতৃপ্ত হয়েন। এই শ্রাদ্ধ প্রতি অমাবস্যায় করিতে হয়। এই শ্রাদ্ধ করিলে গুণবান্ পুত্রপৌত্রাদি ও বিবিধ ধনসম্পত্তি লাভ হয়, অতএব ইহা অবশ্য কর্তব্য। ১২৭
দাতৃগণ দেবপিতৃ-উদ্দেশ্যে অন্নাদি শ্রোত্রিয় (বেদাধ্যায়ী) ব্রাহ্মণকেই প্রধান করিবেন; কেন না, বেদাধ্যয়ন-শুদ্ধাচরণাদি দ্বারা পূজনীয় ব্রাহ্মণকে উহা দান করিলে মহা ফল জন্মে। ১২৮
কি দৈবকৰ্ম্ম, কি পিতৃকৰ্ম্ম, উভয় কর্মেই এক এক জন বেদতত্ত্বজ্ঞ ব্রাহ্মণকে ভােজন করাইলে যে বিশিষ্ট ফললাভ হয়, বেদানভিজ্ঞ বহু ব্রাহ্মণকে ভােজন করাইলেও তাদৃশ ফললাভ না।১২
দূরাদেব পরীক্ষেত ব্রাহ্মণং বেদপারগ।
তীর্থং তদ্ধব্যকব্যানাং প্রদানে সােহতিথিঃ স্মৃতঃ ॥ ১৩০।
সহস্রং হি সহস্রাণমচাং যত্র ভুঞ্জতে।
একস্তান্ মন্ত্রবি প্রীতঃ সৰ্বানৰ্হতি ধৰ্ম্মতঃ ॥ ১৩১
দৈব ও পৈত্ৰকাৰ্যে অগ্রে ব্রাহ্মণের পূর্বপুরুষদিগের আভিজাত্য নিরূপণ করিবে, যেহেতু, বংশপরম্পরাশুদ্ধ বেদবেত্তা এক জন ব্রাহ্মণও এমনই সৎপাত্র যে, তাহাকেই হব্যকব্য প্রদান করিলে
মহাফল জন্মে। ১৩
যে শ্রাদ্ধে বেদনভিজ্ঞ সহস্র সহস্র অর্থাৎ দশলক্ষ ব্রাহ্মণ ভােজন করেন, সেই শ্রাদ্ধে যদি এক জন বেদবেত্তা ব্রাহ্মণকে পরিতােষ পূর্বক ভােজন করান যায়, তাহা হইলে ধৰ্মোৎপাদনবিষয়ে ঈদৃশ এক জন ব্রাহ্মণ-ভােজনের ফল. তাদৃশ দশ লক্ষ ব্রাহ্মণভোজনের ফলের যোগ্য হয়। ১৩১
জ্ঞানােৎকৃষ্টায় দেয়ানি কব্যানি চ হবীংষি চ।
ন হি হস্তাব দিগ্নৌ রুধিরেণৈব শুধ্যতঃ ॥ ১৩২।
যাবত গ্ৰসতে গ্রাসা হব্যকব্যেমন্ত্রবিৎ।
তাবতাে গ্ৰসতে প্ৰেত্য দীপ্তশূলষ্টয়ােগুড়া। ১৩৩
দেব-পিতৃ-উদ্দেশ্যে হব্যকব্য সকল জ্ঞানসম্পন্ন ব্রাহ্মণকেই দেওয়া উচিত, মূর্খকে দেওয়া বিধেয় নহে। যেহেতু, রক্তাক্ত-হত রক্ত দ্বারা ক্ষালিত হইলে কখন শুদ্ধ হইতে পারে না; কিন্তু নির্মল জল দ্বারা পরিষ্কৃত করিতে হয়, অর্থাৎ মূর্খ-ভােজনে পাপ নষ্ট হয় না, কিন্তু বিদ্বান-ভােজনেই হইয়া থাকে। ১৩২
অজ্ঞ-ব্রাহ্মণ শ্রাদ্ধকৰ্ত্তার প্রদত্ত অন্নের যে কয়েক গ্রাস ভেজন করেন, শ্রাদ্ধকর্তা মৃত হইয়া গুলি শূলষ্টি নামে উত্তপ্ত লৌহপিণ্ড ভােজন করেন। ১৩৩

জ্ঞাননিষ্ঠা দ্বিজাঃ কেচিৎ তপোনিষ্ঠাস্তথাপরে ।
তপস্বাধ্যায়নিষ্ঠাশ্চ কর্মনিষ্ঠাস্তথাপরে ॥ ১৩৪।
জ্ঞাননিষুে ক্যানি প্রতিষ্ঠাপ্যানি যত্নত।
হব্যানি তু যথান্যায়ং সৰ্ব্বেঘেব চতুপি। ১৩৫ ।
অশ্রোত্রিয়ঃ পিতা যস্য পুত্রঃ স্যান্বেদপারগঃ ।
অশ্রোত্রিয়াে বা পুত্রঃ স্যাৎ পিতা স্যান্বেদপারগঃ ॥ ১৩৬।
জ্যায়াংসমনয়াের্বিদ্যা যস্য যাচ্ছোত্রিয়ঃ পিতা।
মন্ত্রসংপূজনার্থন্তু সৎকারমিতরেহইতি । ১৩৭ ।

কতকগুলি ব্রাহ্মণ আত্মজ্ঞাননিষ্ঠ, কতকগুলি প্রাজাপত্যাদি তপঃপরায়ণ, কতকগুলি তপস্যা ও অধ্যয়ন উভয়নিষ্ঠ এবং অন্য কতকগুলি যাগাদিনিষ্ঠ হয়েন। ১৩৪
পিতৃলােকের উদ্দেশ্যে কব্যান্ন আত্মতত্ত্বজ্ঞানী ব্রাহ্মণকে প্রযত্নপূর্বক প্রদান করা উচিত, আর দেবোদ্দেশে হব্যান্ন পূৰ্বোক্ত চারিপ্রকার জ্ঞানী লোককেই ন্যায়ানুসারে দেওয়া যাইতে পারে। :৩৫
যাহার পিতা অশ্ৰোত্ৰিয় অর্থাৎ বেদপারগ না হয়, পুত্র বেদপারগ হয়, অথবা পুত্র বেদপারগ না পিতা বেদপারগ হয়। ১৩৬
ইহার মধ্যে যিনি আপনি বেদানভি, কিন্তু পিতা বেদজ্ঞ, তিনিই শ্রেষ্ঠ হয়েন, কিন্তু যাঁহার পিতা বেদানভিজ্ঞ, স্বয়ং বেদজ্ঞ, শ্রাদ্ধাদিতে তিনিই অধিক পূজনীয় হইবেন। ১৩৭
ন শ্রাদ্ধে ভােজয়েস্মিত্রং ধনৈঃ কাৰ্যোহস্য সংগ্রহঃ।
নারিং ন মিত্রং যং বিদ্যাং শ্রাদ্ধে ভােজয়েজিম্॥১৩৮।
যস্য মিত্ৰপ্ৰধানানি শ্রাহ্মানি চ হবাংষি চ।
তস্য প্ৰেত্য ফলং নাস্তি শ্রাদ্ধেষু চ হবিঃষু চ ১৩৯ ।
শ্রাদ্ধকাৰ্য্যে মিত্র ব্যক্তিকে ভােজন করাইবে না, ধন হারা তাহার সহিত মিত্ৰতা সম্পাদন করিবে। যিনি শত্রুও নহেন, মিত্রও নহেন, এমন ব্রাহ্মণকেই শ্রাদ্ধে ভােজন করাইতে হয়। ১৩৮
যাহার হব্যকব্য মিত্রপ্রধান অর্থাৎ মিত্রভােজন করাইয়া সম্পন্ন হয়, তিনি পরলােকে বিষয়ক কি কব্যবিষয়ক কোন ফল লাভ করিতে পারেন না। ১৩৯ :
যঃ সঙ্গতানি কুরুতে মােহাচ্ছদ্ধে মানবঃ।
স স্বর্গাচ্চবতে লােকাচ্ছামিত্রো দ্বিজাধমঃ ॥ ১৪০।
সম্ভোজনী সাভিহিতা পৈশাচী দক্ষিণা দ্বিজৈঃ।
ইহৈবান্তে তু সা লােকে গৌরন্ধেবৈকবেশ্মনি ॥ ১৪১।
যথেরিণে বীজমুপ্ত। ন বস্তু লভতে ফলম্ ।
তথাচে হবিত্ত্বা ন দাতা লভতে ফল। ১৪২ ।
যে মনুষ্য মােহবশতঃ শ্রাদ্ধকাৰ্য্য দ্বারা মিত্ৰতা করে, সেই শ্রাদ্ধমিত্র ব্যক্তি ব্রাহ্মণের অধম, তিনি স্বর্গলােক হইতে চ্যুত হয়েন এবং কখন স্বর্গগমনের যােগ্য হয়েন না। ১৪০
মিত্ৰতাভাবে যাহাদিগকে ভােজন করান হয়, তাহাতে কেবল পাঁচ জন একত্র বসাইয়া ভােজন করাইবার সমাবেশ ব্যতীত পারলৌকিক কোন ফল হয় না। যেমন কাণা গাভী এক গৃহেই থাকে, গৃহান্তরে যাইতে পারে না, ঐ দানক্রিয়াও সেইরূপ ইহলােকে থাকে, পরলােকে যাইতে পারে। তজ্জন্য মন্বাদি ইহাকে পিশাচধৰ্ম্ম বলিয়া নির্দেশ করিয়াছেন। ১৪১
যেমন কৃষক ব্যক্তি উষরক্ষেত্রে বীজ বপন করিয়া কোন ফল লাভ করিতে পারে না, তদ্রুপ শ্রাদ্ধ দাতা অবিদ্বান ব্রাহ্মণকে হব্যাদি দান করিলে পরলােকে কোন ফল প্রাপ্ত হয় না। ১৪২
দাতুন প্রতিগ্রহীতং শ্চ কুরুতে ফলভাগিন।
বিদ্যুষে দক্ষিণা দত্তা বিধিবৎ প্ৰেত্য চেহ চ ॥১৪৩।
কামং শ্রাদ্ধেহচঁয়েন্মিত্ৰং নাভিরূপমপি ত্বরি।
দ্বিষ হি হবির্ভুক্তং ভবতি প্ৰেত্য নিষ্ফলম্ ॥ ১৪৪।
যত্নেন ভােজয়েচ্ছাদ্ধে বহচং বেদপারগ।
শাখাস্তগমথধ্বযুং ছন্দেগিন্তু সমাপ্তিকম্। ১৪৫ ॥
বিধানানুসারে বিদ্বান্ ব্যক্তিকে দক্ষিণা দান করিলে, ঐ দান ইহলােকে ও পরলােকে দাতা ও প্রতিগ্রহীতাকে উপযুক্ত ফলভাগী করে, অতএব বিদ্বান্ ব্যক্তিকেই দান করা কর্তব্য। ১৪৩
বরং বিদ্বান ব্রাহ্মণ না পাইলে গুণবিশিষ্ট বন্ধুকেও ভােজন করা উচিত, তথাপি বিদ্বান শত্রুকে ভােজন করান বিহিত নহে; যেহেতু, শত্রুলোক শ্রদ্ধীয় দ্রব্য ভােজন করিলে পরলােকে তাহা নিস্ফল হয়। ১৪৪
ঋগ্বেদ, যজুৰ্ব্বেদ এবং সামবেদের মন্ত্ৰব্ৰাহ্মণাত্মক কৃত্য বেদশখ্যাধ্যায়ী বেদবিৎ ব্রাহ্মণকে শ্রদ্ধে প্রযত্নসহকারে ভােজন করাইলে অতিশয় ফল হয়।১৪৫
এষামন্ততমো যস্য ভুঞ্জীত শ্রদ্ধমচ্চিতঃ।
পিতৃণং তস্য তৃপ্তিঃ স্যাচ্ছাশ্বতী সাপ্তপৌরুষী। ১৪৬
এষ বৈ প্রথমঃ কল্পঃ প্রদানে হব্যকব্যয়াের।
অনুকল্পস্বয়ং জ্ঞেয়ঃ সদা সরিনুষ্ঠিতঃ ॥১৪৭।
এই তিন প্রকার ব্রাহ্মণের অন্যতর ব্যক্তি যাহার শ্রাদ্ধে অর্চিত হইয়া ভােজন করেন, তাহার পিত্রাদি সপ্তপুরুষের চিরস্থায়িনী তৃপ্তি হয়। ১৪৬
হব্যকবব্যের প্রদান বিষয়ে সম্বন্ধহীন শ্রোত্রিয়দিগকে ভােজন করানই প্রথম কল্প জানিবে, ইহার অভাবে সৰ্ব্বদা সাধুলােকেরা এই বক্ষ্যমাণ অনুকল্পের অনুষ্ঠান করিয়া থাকেন। ১৪৭
মাতামহং মাতুলঞ্চ স্বীয়ং শ্বশুরং গুরু।
দৌহিত্রং বিটপতিং বন্ধুমৃত্বিগ যাজ্যে চ ভোজয়েৎ ॥ ১৪৮ ॥
ন ব্রাহ্মণং পরীক্ষেত দৈবে কর্মণি ধর্মবিৎ।
পিৰ্যে কৰ্ম্মণি তু প্রাপ্তে পরীক্ষেত প্রত্নতঃ ॥ ১৯।
যে স্তেনপতিতক্লীব যে চ নাস্তিকবৃত্তয়ঃ ।
তা হব্যক ব্যয়ােবি প্রানহান্মনুরব্রবীৎ॥ ১৫০।
মাতামহ, মাতুল, ভাগিনেয়, শ্বশুর, আচার্যাদি বিদ্যাগুরু, দৌহিত্র, জামাতা, বন্ধু ( মাতৃত্বপুত্র ও পিতৃপুত্র), পুরােহিত এবং যজ্ঞকর্তা এই দশ জনকে ভােজন করাইবে। ১৪৮
ধার্মিক ব্যক্তি দৈবকর্মে ভোজনের জন্য যত্নপুৰ্ব্বক ব্রাহ্মণের পরীক্ষা করিবেন না, লােকে যাহাকে ভাল বলে, তাহাকেই ভােজন করাইবেন। কিন্তু পিতৃকাৰ্য্য উপস্থিত হইলে প্ৰযত্ন সহকারে ভােক্তা ব্রাহ্মণের পিতৃপিতামহাদি কুলের পরীক্ষা করিতে হইবে। ১৪৯
যাহারা চৌর্যবৃত্তি করে, যে মহাপাতকী, যে নপুংসক, যাহার পরলােকে বিশ্বাস নাই, এমন সকল ৰাহ্মণ দৈব ও পৈত্ৰকাৰ্যে অগ্রাহ্য়, মনু এই কথা বলিয়াছেন। ১৫০
জটিলঞ্চানধীয়ানং দুৰ্বলং কিতবন্তথা।
যাজয়ন্তি চ যে পূগাংস্তাংশ্চ শ্রাদ্ধে ন ভােজয়েৎ ॥ ১৫১।
চিকিৎসকান্ দেবলকান্ মাংসবিয়িণস্তথা।
বিপণন চ জীবন্তো বজ্জাঃ সুহব্যকব্যয়ােঃ ॥ ১৫২।
জটিল ও মুণ্ডিতমুণ্ড ব্রহ্মচারী, বেদাধ্যয়ন-শূন্য, চর্মরােগগ্রস্ত, দূতক্রীড়াপরায়ণ এবং বহুযাজনশীল, ইহাদিগকে শ্রদ্ধে ভােজন করাইবে না॥ ১৫১।
চিকিৎসক, দেবল, মাংসবিক্রেতা, বাণিজ্যকারী, ইহাদিগকে হব্যকব্যে পরিত্যাগ করিবে। ১৫২
প্রেষ্যো গ্রামস্য রাজ্ঞশ্চ কুনখী শ্যাবদন্তকঃ ।
প্রতিবােদ্ধা গুরােশ্চৈব ত্যাগ্নিৰ্বাৰ্ধ যিস্তথা ॥ ১৫৩।
যক্ষমী চ পশুপাল পরিবো নিরাকৃতিঃ।
ব্ৰহ্মদ্বিট পরিবিত্তিশ্চ গণভ্যন্তর এব চ। ১৫০ ।
গ্রামের বা রাজার বেতনভােগী ভৃত্য, কুৎসিতনখরােগবিশিষ্ট, কৃষ্ণবর্ণদন্ত, কেহ বলেন দন্তদ্বয়ের মধ্যবর্তী কৃষ্ণবর্ণ ক্ষুদ্রদন্তধারী ), গুরুর প্রতিকূলাচরণকারী, যে শ্রৌতস্মার্ত অগ্নি পরিত্যাগ করিয়াছে, যে নৃত্যগীত দ্বারা জীধিকা নির্বাহ করে, যে অর্থ দ্বারা জীবিকা করে, এই সকল প্রকার ব্রাহ্মণকে হব্যকব্যে পরিত্যাগ করিবে। ১৫৩
ক্ষয়রােগবিশিষ্ট, জীবিকার জন্য ছাগ-মেষাদি-প্রতিপালক, পরিবেত্তা ও পরিবিত্তি (অকৃতদার জ্যেষ্ঠ থাকিতে যে কনিষ্ঠ বিবাহ করে, তাহার নাম পরিবেত্তা, এবং জ্যেষ্ঠের নাম পরিবিত্তি হয়) পঞ্চ মহাযজ্ঞের অননুষ্ঠাতা, ব্রাহ্মণের দ্বেষ্টা এবং অনেকের প্রাপ্য বস্তু স্বয়ং গ্রহণকারী, ইহাদিগকে হব্যকব্যে ভোজন করাইবে না। ১৫৪
কুশীলবােহবকাশ িচ বৃষলীপতিমেব চ।
পৌনৰ্ভবশ্চ কাণশ্চ যস্য চোপপতিগৃহে ॥ ১৫৫।
ভূতকধ্যাপকো যশ্চ ভৃতকাধ্যাপিতস্তথা।
শূদ্ৰশিষ্যো গুরুশ্চৈব বাগ দুষ্টঃ কুণ্ডগােলকৌ॥১৫৬।
অকারণপরিত্যক্তা মাত্রাপিত্রোগুয়ােস্তথা।
ব্রান্ধৈর্যেনৈশ্চ সম্বন্ধৈঃ সংযোগং পতিতৈর্গতঃ ॥ ১৫৭।
যাহারা নটবৃত্তি দ্বারা জীবিকা করে, যে ব্রহ্মচারী বা যতি স্ত্রীসম্পর্ক দ্বারা ব্রহ্মচর্য নষ্ট করেন, যিনি সবর্ণা বিবাহ না করিয়া শূদ্রা বিবাহ করেন ও পুনৰ্ভুপুত্র, কাণ ও যাহার জায়ার উপপতি আছে, এ সকলকে হব্যকব্যে নিমন্ত্রণ করিবে না।১৫৫
যিনি শিষ্যের নিকট বেতন লইয়া বেদ অধ্যাপনা করেন, যিনি অধ্যাপককে বেতন দিয়া বেদ অধ্যয়ন করেন, যিনি শূদ্রের নিকট ব্যাকরণাদি অধ্যয়ন করেন, যিনি শূদ্রকে অধ্যয়ন করান, যিনি সর্বদা নিষ্ঠুরবাক্য ব্যবহার করেন, কুণ্ড অর্থাৎ স্বামী বর্তমানে জারজ সন্তান, গােলক অর্থাৎ স্বামীর মরণের পর জারজ সন্তান, ইহাদিগকে হব্যকব্যে নিমন্ত্রণ করিবে না। ১৫৬
যে ব্যক্তি পিতা, মাতা কিম্বা গুরুজনকে অকারণে পরিত্যাগ করিয়াছে, অর্থাৎ যে তাঁহাদিগের শুশ্রূষাদি পরাথমুখ হইয়াছে, যে পতিত লোকের সহিত অধ্যয়ন ও কন্যাদানাদি সম্বন্ধ দ্বারা মিলিত হইয়াছে, তাহাদিগকে হব্যকব্যে.ভােজন করাইবে না।১৫৭
আগারদাহী গরদঃ কুণ্ডাশী সােমবিক্রয়ী।
সমুদ্রযায়ী বন্দী চ তৈলিকঃ কুটকারকঃ ॥১৫৮
যে ব্যক্তি গৃহ দাহ করে, যে প্রাণনাশক বিষাদিদ্রব্য দান করে, যে কুণ্ডগােলকের অন্ন ভােজন করে, যে সােমলতা বিক্রয় করে, যে সমুদ্রযাত্রা করে, যে তৈলের জন্য তিল প্রভৃতি বীজ পেষণ করে, যে শিক্ষা দিয়া মিথ্যা সাক্ষী প্রস্তুত করে, এবং যে তোষামোদ করিয়া জীবিকা করে, তাহাদিগকে হব্যকব্যে নিমন্ত্রণ করিবে না। ১৫৮
পিত্রা বিবদমান কিতবাে মদ্যপস্তথা।
পাপবােগ্যভিশপ্তশ্চ দাম্ভিকো রসবিক্রয়ী। ১৫৯।
ধনুঃশরাণাং কর্তা চ যশ্যাগ্রেদিধিপতিঃ
মিত্র গদ্যুতবৃত্তিশ্চ পুত্ৰাচাৰ্যস্তথৈব চ। ১৬০।
যে শাস্ত্রার্থে বা লৌকিক বিষয়ে পিতার সহিত বিবাদ করে, যে আপনি দূতক্রীড়া জানে না,কিন্তু অর্থ দিয়া পর দ্বারা খেলায়, যে সুরাব্যতিরিক্ত-মদ্য পান করে, যে কুষ্ঠ, যে অভিশাপগ্রস্ত, যে ছল করিয়া ধৰ্মকৰ্ম্ম করে, যে ইক্ষু প্রভৃতির রস বিক্রয় করে, হব্যকব্যে তাহাদিগকে ভােজন করাইবে না। ১৫৯
যে ধনুক ও শর নির্মাণ করে, জ্যেষ্ঠ সহােদরার বিবাহ না হইতেই যে কনিষ্ঠা ভগিনীর বিবাহ হয় তাহার পতি, যে মিত্রের অপকার করে, যে দূত দ্বারা জীবিকা করে (সভিক), যে পুত্রের নিকট বেদশাস্ত্রেশিক্ষিত, তাহাদিগকে হব্যকব্যে নিমন্ত্রণ করিবে না। ১৬০
ভ্রমরী গণ্ডমালী চ শিথাে পিওনস্তথা।
উন্মত্তোইন্ধশ্চ বৰ্জ্জাঃ সুর্বেদনিন্দক এব চ। ১৬১।
হস্তিগােহখোদমকে। নক্ষত্র জীবতি।
পক্ষিণাং পােষকো যশ্চ যুদ্ধাচাৰ্য্যস্তথৈব চ। ১৬২।
স্রোতসাং ভেদকে। যশ্চ তেষাঞ্চাবরণে রতঃ।
গৃহসংবেশকে দূতে বৃক্ষরােপক এব চ। ১৬৩ ৷
যাহা অপস্মার রােগ আছে, যে গণ্ডমালা-রােগযুক্ত, যে শ্বেতকুষ্ঠযুক্ত, যে দুর্জন, উন্মত্ত, অন্ধ ও বেদশাস্ত্রের নিন্দাকারক, তাহাদিগকে হব্যকব্যে নিমন্ত্রণ করিবে না । ১৬১
যে ব্যক্তি হস্তী,গো অশ্ব ও উষ্ট্রের দমনকারী শিক্ষক, যে নক্ষত্রাদি গণনা দ্বারা উপজীবিকা করে, যে ক্রীড়া প্রদর্শন ও মৃগয়ার জন্য শ্যেনাদি পক্ষী পােষণ করে, যে যুদ্ধের জন্য আয়ুধবিদ্যার উপদেশ দেয়, তাহাদিগকে হব্যকব্যে নিমন্ত্রণ করিবে না। ১৬২
যে ব্যক্তি সেতুভঙ্গ দ্বারা প্রবহমান স্রোত দেশান্তরে লইয়া যায়, যিনি তাদৃশ স্রোতের আবরণ করেন, যিনি জীবিকার জন্য বাটী নির্মাণ বিদ্যার উপদেশ করেন, যিনি দৌত্যকর্ম করেন, যিনি বেতনভােগী হইয়া বৃক্ষ রােপণ করেন, তাঁহাদিগকে হব্যকব্যে নিয়ন্ত্ৰণ করিবে না। ১৬৩
শক্রীড়ী শ্যেনজীবী চ কন্যাদূষক এব চ।
হিংস্রো বৃষলবৃতিশ্চ গণনাঞ্চৈব যাজকঃ ॥ ১৬৪ |
আচারহীনঃ ক্লীব নিত্যং যাচনকস্তথা।
কৃষিজীবী শ্লীপদী চ সদ্ভিনিন্দিত এব চ ॥ ১৬৫।
ঔরভ্রিকো মাহিষিকঃ পরপূৰ্বাপতিস্তথা।
প্রেতনিহারকশ্চৈব বর্জনীয়াঃ প্রতুতঃ ॥ :৬৬।
যে ক্রীড়ার জন্য কুকুর পােষণ করে, যে শ্যেনপক্ষী দ্বারা জীবিকা করে, যে কন্যাগমন করে, যে হিংসাবৃত্তি করে, যাহার শূদ্রের দ্বারা জীবিকা হয়, যিনি বিনায়কাদিগণের যাগ করেন, তাহাদিগকে হব্যকাব্যে নিমন্ত্রণ করিবে না। ১৬৪
যিনি গুরু অতিথির প্রতি অভ্যুথানাদি আচারবর্জিত, যিনি ধর্মকর্মে নিরুৎসাহ, যিনি সর্বদা যাঞ্চা বার। পরের উদ্বেজক হয়েন, যিনি স্বয়ং কৃষিকৰ্ম্ম করেন অথবা জীবিকা সত্বে অন্য দ্বারা কৃষিকাৰ্য্য করান, ব্যাধি দ্বারা যাহার চরণ স্থূল (গােদ) হইয়াছে, কোন কারণবশতঃ সাধুগণ যাহার নিন্দা করেন, তাহাদিগকে হব্যকব্যে নিমন্ত্রণ করিবে না। ১৬৫
যিনি মেষ ও মহিষ দ্বারা জীবিকা করেন, যিনি পুনর্ভূর স্বামী, যিনি ধনগ্ৰহণ করিয়া প্রেতদাহাদি কাৰ্য্য করেন, তাঁহাদিগকে হব্যকব্যে যত্ন পূৰ্ব্বক পৰিবৰ্জন করিবে। ১৬৬
এতান্ বিগঠিচারানপাঙক্তেয়া ৰিজামা।
দ্বিজাতিপ্রবররা বিনুভয়ত্ৰ বিবর্জয়েৎ। ৬৭।
ব্রাহ্মণনধীয়ানণাগ্নিরিব শামতি।
তস্মৈ হব্যং ন দাতব্যং ন হি ভস্মনি হয়তে। ১৬৮।
অপাঙক্তদানে যাে দাতুৰ্ভবত্যুৰ্দ্ধং ফলােদয় ।
দৈবে হবিষি পিত্রে বা তং প্রবক্ষ্যামশেষতঃ। ১৬৯।
শাস্ত্রজ্ঞ উৎকৃষ্ট ব্রাহ্মণগণ এই সকল স্তেন প্রভৃতি, জন্মাবধি নিন্দিতাচারী, সাধুলােকের সহিত এক শ্রেণীতে ভােজনের অযােগ্য, অধম ব্রাহ্মণদিগকে দৈব ও পৈত্র কর্মে পরিত্যাগ করিবেন। ১৬৭
বেদাধ্যয়নশূন্য ব্রাহ্মণ তৃণাগ্নির সমান হয়েন, যেমন তৃণাগ্নিতে ঘৃতাদি হােম করিবামাত্র তাহা নিৰ্বাণ হইয়া যায়, তদ্রুপ তৃণাগ্নি-সমান নিকৃষ্ট ব্রাহ্মণকে হব্যকব্য দান করিবে না, যেহেতু, কেহই ভস্মে ঘৃতাহুতি প্রদান করে না। ১৬৮
দাতা অপাঙক্তেয় ব্রাহ্মণকে দৈব বা পৈত্রকর্মে হব্যকব্য দান করিলে, তাহাতে পরলােকে তাহাদিগের যে ফল জন্মে, তাহা আমি আদ্যোপান্ত বলিতেছি, শ্রবণ কর। ১৬৯
অব্ৰতৈর্যদ্দিজৈভুক্তং পরিবেভ্রাদিভিস্তথা।
অপাঙক্তেয়ৈদন্যৈশ্চ তদ্বৈ রক্ষাংসি ভুঞ্জতে ॥ ১৭০ ॥
দারাগ্নিহােত্রসংযােগং কুরুতে যােহগ্রজে স্থিতে।
পরিবেত্তা স বিজ্ঞেয়ঃ পরিবিত্তিস্তু পূৰ্ব্বজঃ ॥ ১৭১।
বেদগ্ৰহণার্থ ব্ৰতরহিত, পরিবেত্তা (জ্যেষ্ঠ বিবাহ না করিলে যে কনিষ্ঠ বিবাহ করে, তাহাকে পরিবেত্তা বলে) ও অন্যান্য অপাঙক্তেয়, ইহার হব্যকব্যে যাহা ভােজন করে, তাহা রাক্ষসে খাইয়া যায়, অর্থাৎ তাহাতে কোন শুভফলই জন্মে না, সে শ্রাদ্ধাদিক্রিয়া নিস্ফল হইয়া যায়। ১৭০
যে কনিষ্ঠ, জ্যেষ্ঠভ্রাতা অবিবাহিত ও অনল্পিক থাকিতে আপনি পত্নী পরিগ্রহ ও অগ্মিগ্রহণ করে, তথায় কনিষ্ঠ ভ্রাতাকে পরিবেত্তা ও জ্যেষ্ঠকে পরিবিত্তি বলা যায়। ১৭১
পরিবিত্তিঃ পরিবেভা যয়া চ পরিবিদ্যতে।
সৰ্বে তে নরকং যান্তি দাতৃযাজকপঞ্চমাঃ ॥১৭২।
ভ্রাতুতস্য ভাৰ্য্যায়াং যােহনুরজ্যেত কামতঃ।
ধৰ্ম্মেণাপি নিযুক্তায়াং স জ্ঞেয়াে দিধিপতিঃ ॥ ১৭৩।
পরদারেষু জায়তে ঘৌ সুতৌ কুণ্ডগােলকে।
পত্যৌ জীবতি কুণ্ডঃ স্যাতে ভর্তরি গােলকঃ ॥ ১৭৪।
উক্ত পরিবিত্তি, পরিবেত্তা, ঐ পরিবেদনীয়া কন্যা, কন্যাদাতা ও ঐ বিবাহে হােমকর্তা, এই পাচ জন নরক প্রাপ্ত হয়। ১৭২
ভ্রাতার মৃত্যু হইলে নিয়ােগধৰ্ম্ম সহকারে অর্থাৎ প্রত্যেক ঋতুতে এক একবার গমন করিব, এই নিয়ম অবলম্বনে ভ্রাতৃ-পত্নীতে উপগত হইয়া যে কামাধীন অনুরক্ত হয় এবং অসৎ গমন করে, তাহাকে দিধিযুপতি বলা যায়। ১৭৩
পয়ন্ত্ৰীতে কুণ্ড ও গােলক নামে দুই সন্তান জন্মে, তন্মধ্যে পতি জীবিত থাকিলে সেই স্ত্রীতে উৎপন্ন জারজ সন্তানকে কুণ্ড ও পতি মৃত হইলে সেই স্ত্রীতে উৎপন্ন জারজ সন্তানকে গােলক বলা যায়। ১৭৪
তো তু জাতে পরক্ষেত্রে প্রাণিনৌ প্ৰেত্য চেহ চ।
দত্তানি হব্যকব্যানি নাশয়েতে প্রদায়িনাম। ১৭৫।
অপাঙক্ত্যো যাবতঃ পাঙক্ত্যা ভুঞ্জানাননুপশ্যতি ।
তাবতাং ন ফলং তত্র দাতা প্রাপগাতি বালিশঃ ॥ ১৭৬।
বীক্ষ্যান্ধো নবতেঃ কাণঃ ষষ্টেঃ শিত্রী শতস্য তু।
পাপরােগী সহস্রস্য দাতুনাশয়তে ফলম্ ॥ ১৭৭।
পরক্ষেত্রে সমুৎপন্ন কুণ্ড ও গােলক এই দুইটি জীববিশেষ, ইহাদিগকে দাতারা যে হব্যকব্য প্রদান করেন, তাহা ইহলােকে ও পরলােকে কোন ফলােপধায়ক হয় না। ১৭৫
সাধু লােকের সহিত এক পঙক্তিতে ভােজনের অযােগ্য স্তেন প্রভৃতি লােকের যত সংখ্যক পঙক্তি ভােজনের ঘােগ্য লােককে দেখে, সেই অজ্ঞ দাতা ততগুলি ভােজনের ফল প্রাপ্ত হয় না। অতএব দাতার কর্তব্য যে, স্তেনাদিরা যাহাতে ভােজন দেখিতে না পায়, এমত করিবেন। ১৭৬
অন্ধ ব্যক্তি পঙক্তিদর্শনযােগ্য স্থানে উপবেশন করিলে কর্মকর্তার নবতি লােকের ভােজন-ফল নষ্ট করে, কানা যষ্টিলােকের ভােজনফল, শিত্র-রােগী শত লােকের ভােজনফল ও পাপ-রোগী সহস্রলােকের ভােজনজন্য ফল নষ্ট করে। ১৭৭
যাবতঃ সংশেদব্রৈাহ্মণ শূদ্রযাজকঃ ।
তাবতাং ন ভবেদ্দাতুঃ ফলং দানস্য পৌক্তিকম্ ॥ ১৭৮ |
বেদবিচ্চাপি বিহেস্য লােভাৎ কৃত্বা প্রতিগ্ৰহম্।
বিনাশং ব্রজতি ক্ষিপ্রমামপাত্রমিসি। ১৭৯ |
সােমবিক্ৰয়িণে বিষ্ঠা ভিষজে পূশােণিত।
নষ্টং দেবলকে দত্তম প্রতিষ্ঠন্তু বার্ধযৌ। ১৮০।
শূদ্রযাজী ব্রাহ্মণ শ্রাদ্ধাদিতে যাবৎসংখ্যক ব্রাহ্মণের পঙক্তিতে উপবেশন করে, দাতা ঐ পঙক্তিতে যত ব্রাহ্মণকে দান করেন, তাহার কোন ফল প্রাপ্ত হয়েন না। ১৭৮
বেদজ্ঞ ব্রাহ্মণও যদি লোভবশতঃ শূদ্রযাজকের প্রতিগ্রহ করেন, তাহা হইলে তিনি শরীবাদির সহিত সত্বর বিনষ্ট হইয়া থাকেন। সুতরাং অবেদবিৎ ব্রাহ্মণ জলে নিক্ষিপ্ত অপক মৃন্ময় শরাবাদির। ন্যায় যে অতি সত্বর বিনাশ প্রাপ্ত হয়, ইহা আর কি বলিব। ১৭৯
দাতা সােমলতা-বিক্রেতাকে যাহা দান করেন, তাহা বিষ্ঠা হয়, অর্থাৎ জন্মান্তরে তিনি বিষ্ঠা-ভােজীর গৃহে জন্মগ্রহণ করেন ; বৈদ্য-ব্যবসায়ীকে যাহা দান করেন, তাহা পুয় ও শোণিত হয়; দেবল ব্রাহ্মণকে যাহা দেন, তাহা নিস্ফল হয়, এবং কুসীদজীবীকে যাহা দেন, তজ্জন্য তাঁহার কোন প্রতিষ্ঠা হয় না। ১৮০
য, বাণিজকে দত্তং নেহ নামূত্র তদ্ভবেৎ।
ভস্মনীব হুতং হব্যং তথা পৌনর্ভবে দ্বিজে। ১৮১।
ইতরে ত্বপাঙক্ত্যে যথােদ্দিষ্টেঘসাধযু।
মেদোহসৃংসমজ্জাস্থি বদন্ত্যং মনীষিণঃ ॥ ১৮২।
অপাঙক্ত্যেপিছত পঙক্তিঃ পব্যতে ঘৈদ্বিজোত্তমৈঃ।
তান্নিবােধত কানে দ্বিজা গ্র্যান্ পঙক্তিপাবনা। ১৮৩।
বণিকবৃত্তিজীবী বা পৌনৰ্ভব দ্বিজকে যে হব্যকব্য দান করা যায়, ইহলােকে বা পরলােকে তাহার কোন ফল হয় না, উহা ভস্মে হম করার ন্যায় নিস্ফল হইয়া যায়। ১৮১
অপাঙক্তেয় ব্রাহ্মণকে যে হব্যকব্য দান করা যায়, পণ্ডিতেরা বলেন যে, তাহা দাতার জন্মন্তরে ভােজনের জন্য মেদ, রক্ত, মাংস, মজ্জা ও অস্থি হয় ; অর্থাৎ দাতা তত্তদভােজীর গৃহে জন্ম গ্রহণ করেন। ১৮২
এক পঙক্তিতে উপবিষ্ট, অপাঙক্তের তস্করাদি দ্বারা দূষিত পঙক্তি, যে ব্রাহ্মণগণ কর্তৃক পবিত্র হয়, সেই সকল পংক্তি-পবিত্রকারক বিজশ্রেষ্ঠ ব্রাহ্মণগণের নাম করিতেছি, শ্রবণ কর। ১৮৩
অগ্ৰাঃ সর্বেষু বেদেষু সর্বপ্রবচনেষু চ ।
শ্রোত্রিয়ায়জাশ্চৈব বিজ্ঞেয়াঃ পঙক্তিপাবনাঃ। ১৮৪।
ব্রিণাচিকেতঃ পঞ্চায়িস্ত্রিসুপর্ণঃ ষড়ঙ্গবিৎ।
ব্ৰহ্মদেয়াত্মসন্তানাে জ্যেষ্ঠসামগ এব চ। ১৮৫।
যাহারা চারি বেদ ও বেদের ছয় অঙ্গে সমধিক ব্যুৎপন্ন এবং দশ পুরুষ পর্যন্ত যাহাদিগের বংশে বেদ অধ্যয়নের বিচ্ছেদ নাই, তাহাদিগকে ব্রাহ্মপঙক্তিপাবন বলিয়া জানিবে। ১৮৪
যজুৰ্ব্বেদের বেদভাগ অধ্যায়ী এবং ঐ বেদোক্তব্রতকারীকে ত্রিনাচিকেত বলা যায়। এইরূপ বহবৃচবেদ-ভাগাধ্যায়ী, এবং তদুতানুষ্ঠায়ীকে ত্রিসুপর্ণ বলে। উক্ত ত্রিনাচিকেত, অগ্নিহােত্রবিশিষ্ট, উক্ত ত্রিসুপর্ণ, শিক্ষাকল্পাদি ষড়ঙ্গ-ব্যাখ্যা, ব্রাহ্ম্যবিবাহে বিবাহিতা স্ত্রীর গর্ভজাত সন্তান ও আরণ্যকথিত জ্যেষ্ঠ সামগায়ক এই ছয় ব্যক্তি পঙক্তিপাবন হয়েন। ১৮৫
বেদার্থবিৎ প্রবক্তা চ ব্রহ্মচারী সহস্রদ।
শতায়ুশ্চৈব বিজ্ঞেয়া ব্রাহ্মণাঃ পঙক্তি পাবনাঃ ॥ ১৮৬।
পূর্বেরপরেদ্যুৰ্ব্বা শ্রাদ্ধকৰ্ম্মন্যুপস্থিতে।
নিমন্ত্রয়েত বরা সম্যখি যথােদিতাম্ ॥ ১৮৭।
নিমন্ত্রিত দ্বিজঃ পিত্রে নিয়তাত্মা ভবেং সদ।।
ন চ চ্ছন্দাংশ্যধীয়ীত যস্য শ্রাদ্ধঞ্চ তদ্ভবেৎ। ১৮৮।
বেদার্থের বেত্তা, বেদার্থের বক্তা, প্রথমাশ্রমী অর্থাৎ ব্রহ্মচারী, গােসহস্ৰদাতা, শতবৎসরবয়স্ক, এই পাঁচ ব্রাহ্মণ শ্রদ্ধে পঙক্তিপাবন হয়েন। ১৮৬
শ্রাদ্ধ-কৰ্ম্ম উপস্থিত হইলে তাহার পূর্বদিনে বা শ্রাদ্ধদিনে ব্রাহ্মণগণের যথােচিত সৎকার করিয়া অন্যুন তিনটি অথবা দুইটি ব্রাহ্মণ নিমন্ত্রণ করিবে। ১৮৭
ব্রাহ্মণ-শ্রাদ্ধকাৰ্য্যে নিমন্ত্রণের দিনাবধি শ্রাদ্ধের দিবারাত্রি পর্যন্ত সংযত থাকিবেন, অবশ্য কৰ্তব্য জপাদি ভিন্ন বেদ অধ্যয়ন করিবেন না। যিনি শ্রাদ্ধকৰ্ত্তা, তিনিও এই প্রকার নিয়মাবলী হইবেন। ১৮৮
নিমন্ত্রিতা হি পিতর উপতিষ্ঠন্তি তা ভিজা।
বায়ুবঙ্গানুগন্তি তথাসীনানুপসিতে। ১৮৯।
কেতিতস্তু যথাস্যায়ং হব্যকব্যে বিজোত্তমঃ ।
কথঞ্চিদপ্যতিক্রমি পাপঃ শূকরতাং ব্রজেৎ ॥ ১৯০।
তাহার কারণ, পিতৃলােকেরা অদৃশ্যরূপে নিমন্ত্রিত ব্রাহ্মণের উপাসনা করেন, তাহারা গমন করিলে পিতৃলােক প্রাণবায়ুর ন্যায় অনুগমন করেন এবং উপবিষ্ট থাকিলে সমীপে উপবেশন করেন। ১৮৯
ব্রাহ্মণ যথাবিধানে হব্যকব্যে নিমন্ত্রিত হইয়া কোনক্রমে যদি নিমন্ত্রণ রক্ষা না করেন, কিম্বা ব্রহ্মচৰ্য্য রক্ষা না করেন, তবে তিনি মৃত হইয়া সেই পাপে জন্মান্তরে শূকরযােনি প্রাপ্ত হয়েন। ১৯০
আমন্ত্রিতন্তু যঃ শ্রাদ্ধে বৃষল্যা সহ মােদতে।
দাতুর্য দুষ্কৃতং কিঞ্চিৎ সৰ্ব্বং প্রতিপদ্যতে ॥ ১৯১ ॥
অক্রোধনাঃ শৌচপরাঃ সততং ব্রহ্মচারিণঃ ।
ন্যস্তশস্ত্র মহাভাগাঃ পিতরঃ পূৰ্বদেবতাঃ ॥ ১৯২।
যদুৎপত্তিবেতেষাং সৰ্ব্বেষীমপ্যশেষতঃ।
যে চ যৈরুপচৰ্যাঃ নিয়মৈস্তান্নিবােধত। ১৯৩।
যে ব্রাহ্মণ শ্রাদ্ধের অঙ্গীকৃত নিমন্ত্রণ রক্ষা না করিয়া শূদ্রার সহিত বিলাসাদি করেন, , তিনি শ্রাদ্ধকর্তার যাহা কিছু দুস্কৃত থাকে, সেই সমুদয় প্রাপ্ত হয়েন। ১৯১
ক্রোধশূন্য, মৃত্তিকা ও জল দ্বারা বহিঃশুচি এবং রাগ-দ্বেষাদিত্যাগ দ্বারা অন্তঃশুচি, সতত স্ত্রীসংযোগদিরহিত, যুদ্ধাদিত্যাগী, দয়াদি অষ্টগুণযুক্ত এবং অনাদি দেবতা, পিতৃলােকেরা এইরূপ গুণযুক্ত হয়েন, অতএব শ্রাদ্ধকর্তা ও শ্রাদ্ধভােক্তা উভয়কেই তাদৃশ হইতে হইবে। ১৯২
যাহা হইতে এই সকল পিতৃলােকের উৎপত্তি, তাহাদিগকে ব্রাহ্মণাদি যে শাস্ত্রোক্ত কৰ্ম্ম দ্বারা উপচৰ্য্যা করিবেন, সেই সমুদয় বলিতেছি, শ্রবণ কর। ১৯৩
মনােৰ্হৈরণ্যগর্ভস্য যে মরীচ্যাদয়ঃ সুতাঃ।
তেষামৃষীণাং সৰ্বেষাং পুলঃ পিতৃগণঃ স্মৃতাঃ ॥ ১৯৪।
হিরণ্যগর্ভের সন্তান মনু,তাহার মরীচি, অত্রি, অঙ্গিরা প্রভৃতি যে সকল পুত্ৰ পূৰ্বে কথিত হইয়াছে, সেই সকল ঋষিদিগের সােমপা প্রভৃতি সন্তানেরাই পিতৃগণ নামে মন্বাদি কর্তৃক নির্দিষ্ট হইয়াছে। ১৯৪
বিরাটসুতাঃ সােমসদঃ সাধ্যানাং পিতরঃ মৃতঃ।
অগ্নিদাত্তাশ্চ দেবানাং মারীচা লােকবিতাঃ ॥ ১৯৫।
দৈত্যদানবাক্ষাণাং গন্ধৰ্বোরগরক্ষা।
সুপর্ণকিন্নরাণাঞ্চ স্মৃতা বহিষদেহত্ৰিজাঃ ॥ ১৯৬।
সােমপা নাম বিপ্রাণাং ক্ষত্রিয়াণাং হবির্ভুজঃ।
বৈশ্যানামাজ্যপা নাম শূদ্রাণান্তু সুকালিনঃ ॥ ১৯৭।
বিরাটের পুত্রের নাম সােমসদ, তিনিই সাধ্যদিগের পিতৃলােক হয়েন, অগ্নিদাতা প্রভৃতি ত্রিলােকবিখ্যাত মরীচিসন্তানেরাই দেবতাদিগের পিতৃগণ হয়েন।১৯৫
অত্রির সন্তান বহির্ষদ, দৈত্য, দানব, যক্ষ, গন্ধর্ব, সর্প, রাক্ষস ও কিন্নর ইহাদিগের পিতৃলােক হলেন। ১৯৬
ৰাহ্মণদিগের সােপা নামে পিতৃলােক, ক্ষত্রিয়দিগের হবিভুজ নামে পিতৃলােক, বৈশ্যদিগের আজ্যপা নামে পিতৃলােক ও শুদ্রদিগের সুকালিন নামে পিতৃলােক হয়েন। ১৯৭
সােমপাস্তু কবেঃ পুত্রা হবিষ্মন্তোহঙ্গিসুতাঃ।
পুলস্ত্যস্যাজ্যপাঃ পুত্রা বাস্য সুকালিনঃ ॥ ১৯৮।
অগ্নিদগ্ধানগ্নিদগ্ধান্ কাব্যান্ বহিষদস্তথা।
অগ্নিদাংশ্চ সৌম্যাংস্ট বিপ্রাণামেব নির্দিশেৎ। ১৯৯।
য এতে তু গণ। মুখ্যাঃ পিতং পরিকীর্তিতা।
তেষামপীহ বিজ্ঞেয়ং পুত্রপৌত্রমনন্তকম্। ২০০ |
ভৃগুর সন্তানগণ সােপা নামে, অঙ্গিরার সন্তানগণ হবিষ্মন্ত নামে, পুলস্ত্যের সন্তানগণ আজ্যপা নামে এবং বসিষ্ঠের সন্তানগণ সুকালিন নামে অভিহিত হয়েন। ১৯৮
অগ্নিদগ্ধ, অনগ্নিদগ্ধ কাব্য, বহির্ষদ, অগ্নিস্বত্ত ও সৌম্য, ইহারাও বিপ্রদিগের পিতৃলােক হলেন। ১৯৯
এই যে সকল প্রধান প্রধান পিতৃগণ বলা হইল, এই জগতে তাহাদিগের পুত্রপৌত্রাদিরূপে অনন্ত পিতৃলােক বলিয়া জানিবে। ২০০
ঋষিভ্যঃ পিতরাে জাতাঃ পিতৃভ্যো দেবদানবাঃ।
দেবেভ্যস্ত জগৎ সৰ্ব্বং চরং স্থাণনুপূৰ্ব্বশঃ ॥২০১।
রাজতৈর্জাজনৈরেষামথবা রজতান্বিতৈঃ।
বাৰ্য্যপি শ্ৰদ্ধয়া দত্তমক্ষয়ায়ােপকল্পতে ॥ ২০২।
মরীচ্যাদি ঋষিসকল হইতে পিতৃলোক জন্মিয়াছেন, পিতৃলোক হইতে দেবদানব সকল জন্মিয়াছেন, দেবতা হইতে এই চরাচর সমুদয় জগৎ ক্রমে ক্রমে উৎপন্ন হইয়াছে। ২০১
পিতৃদিগকে রৌপ্যময় পাত্রে বা রৌপ্যমুক্ত তাম্রময় ভাজনে শ্রদ্ধাপূর্ব্বক জল দান করিলে তাহা পিতৃলোকের অক্ষয় সুখের কারণ হয়। প্রশস্ত পায়সাদি দানের যে কত ফল, তাহা আর কি বলিব। ২০২
দেবকাৰ্য্যাদ্বিজাতীনাং পিতৃকাৰ্য্যং বিশিষ্যতে ।
দৈবং হি পিতৃকাৰ্য্যস্য পূৰ্ব্বমাপ্যায়নং স্মৃতম্ ৷৷ ২০৩ ৷৷
ভেষামারক্ষভূতন্তু পূর্ব্বং দৈবং নিযোজয়েত্ ।
রক্ষাংসি হি বিলুম্পত্তি শ্রাদ্ধমারক্ষবভ্নিতম্ ॥ ২০৪ ॥
দৈবাদ্যন্তং তদীহেত পিত্রা্যন্তং ন তদ্ভবেৎ।
পিত্রা্যন্তং ত্বীহমানঃ ক্ষিপ্ৰং নশ্যতি সাম্বয়ঃ ॥ ২০৫ ৷৷
দেবোদ্দেশ্য কৰ্ম্ম অপেক্ষা দ্বিজাতিদিগের পিতৃকাৰ্য্য বিশেষরূপে কৰ্ত্তব্য হয়, যেহেতু, পিতৃশ্রাদ্ধাদি প্রধান কৰ্ম্ম, দৈবকৰ্ম্ম তাহার অঙ্গ, অতএব দৈবকার্য্য পিতৃকৃত্যের পরিপুরণ করে। ২০৩
দৈবকাৰ্য্যই পিতৃকৃত্যের রক্ষক, এই জন্য পিতৃকৃত্যে প্রথমতঃ বিশ্বদেব ব্রাহ্মণ নিমন্ত্রণ করিতে হয়। যেহেতু, শ্রাদ্ধাদি যদি রক্ষাহীন হয়, তাহা হইলে উহ। রাক্ষসেরা বিনষ্ট করে। ২০৪
এই জন্যই শ্রাদ্ধকার্য্যের আদিতে ও অবসানে দৈবকর্ম্মের বিধান আছে, অর্থাৎ নিমন্ত্রণের সময় দৈবাদিক্রমে ব্রাহ্মণ নিমন্ত্রণ ও শেষে দেবব্রাহ্মণের বিসর্জ্জন করিতে হয়, কিন্তু অগ্রে পিতৃশ্রাব্দের ব্রাহ্মণ নিমন্ত্রণ ও শেষে পিতৃশ্রাদ্ধের ব্রাহ্মণ বিসর্জ্জন কর্তব্য নহে। যদি কেহ এইরূপ করে, তাহা হইলে সে অতি সত্বর সবংশে বিনাশ প্রাপ্ত হয়। ২০৫
শুচিং দেশং বিবিক্তঞ্চ গোময়েনোপলেপয়েৎ।
দক্ষিণাপ্রবণঞ্চৈব প্রযত্নেনোপপাদয়েৎ ॥ ২০৬ ॥
অবকাশেষু চোক্ষেষু নদীতীরেষু চৈব হি।
বিবিক্তেষু চ তুষ্যন্তি দত্তেন পিতরঃ সদা ॥ ২০৭ ॥
আসনেষ পক্‌৯প্তেষু বর্হিষ্মত্স্থ পৃথক্ পৃথক্‌ ।
উপস্পৃষ্টোদকান্ সম্যগ্বিপ্রাঽস্তানুপবেশয়েৎ ॥ ২০৮ ॥
যে স্থান দক্ষিণদিকে ক্রমাবনত অথচ নির্জন এবং অস্থি-অঙ্গারাদিশুন্য ও পবিত্র, এমন স্থান গোময় দ্বারা বিলেপন করিবে। ২০৬
স্বভাবশুদ্ধ অরণ্যাদি প্রদেশে, নদ্যাদির তীরে ও নির্জ্জন প্রদেশে শ্রাদ্ধাদি করিলে সর্ব্বদা পিতৃলোক পরিতুষ্ট থাকেন। ২০৭
সেই স্থানে কুশযুক্ত আসন সকল পৃথক পৃথকৃরূপে বিন্যস্ত হইলে, প্রথমাদিক্রমে নিমন্ত্রিত ব্রাহ্মণেরা উত্তমরূপে স্নান আচমন সমাপন করিলে, তাঁহাদিগকে তাহাতে উপবেশন করাইতে হয়। তন্মধ্যে দেব-ব্রাহ্মণের আসনে দুই কুশ, পিতৃব্রাহ্মণের আসনে দক্ষিণাগ্র এক কুশ প্রদান করিতে হয়। ২০৮
উপবেশ্য তু তা বিপ্রানাসনেম্বজুগুষ্পিতা।
গন্ধমাল্যৈঃ সুরভিভির*য়েদ্দেৰপূৰ্ব্বক ॥ ২০৯।
তেষামুদকমানীয় সপবিত্ৰাংস্তিলানপি।
অগ্নৌ কুৰ্যাদনুজ্ঞাতে। ব্রাহ্মণে ব্রাহ্মণৈঃ সহ ॥২১০।
সেই সকল পবিত্র ব্রাহ্মণগুলিকে আসনে উপবেশন করাইয়া কুম্কুমাদি বিলেপন ও গন্ধমাল্য দ্বারা দেবাদিক্রমে অর্চনা করিবে। ২০৯
সেই ব্রাহ্মণ সকলকে ক্রমে অর্ঘ্যজল ও পবিত্র তিলাদি দান করিয়া, ব্রাহ্মণগণ কর্তৃক অনুজ্ঞত হইয়া অগ্নিতে বক্ষ্যমাণ রীতিক্রমে হােম করিবে। ২১০
অগ্নেঃ সােম্যমাভ্যাঞ্চ কৃপ্যায়নমাদিতঃ।
হবিৰ্দানেন বিধিবৎ পশ্চাৎ সন্তর্পয়েৎ পিতৃন। 2১১ |
অগ্ন্যভাবে তু বিস্য পাণাবোেপপাদয়েৎ।
যে হগ্নিঃ স দ্বিজো বিৰ্ম্মৈন্ত্রদর্শিভিরুচ্যতে ॥ ২১২।
প্রথমতঃ, অগ্নি, সোম, যম ইঁহাদিগকে বিধানানুসারে হবিদান দ্বারা প্রীত করিয়া পশ্চাৎ বিধিমত অন্নাদি দ্বারা পিতৃলোকের তৃপ্তি সম্পাদন করিবে। ২১১
মৃতপত্নীক বা অনুপনীত অবস্থায় অগ্নির অভাব থাকিলে, ব্রাহ্মণের হস্তেতেই এই আহুতিত্রয় প্রদান করিবে, যেহেতু, বেদবেত্তা ব্রাহ্মণেরা বলেন, যিনি অগ্নি, তিনিই ব্রাহ্মণ, কিছু বিশেষ নাই। ২১২
অক্রোধনাৰ সুপ্ৰসাদা বদন্ত্যেতা পুরাতনা।
লােকাপ্যায়নে যুক্তান্ শ্রাদ্ধদেবান, দ্বিজোত্তমনি, ॥২১৩
অপসব্যমমৌ কৃত্বা সৰ্বমাবৃত্য বিক্রম।
অপসব্যেন হস্তেন নিৰ্বপেদুদকং ভুবি ॥২১৪।
ক্রোধশূন্য, প্রসন্নমুখ,সৃষ্টিপ্রবাহের অনাদিত্ব প্রযুক্ত পুরাতন লোকবৃদ্ধির জন্য উদ্যোগী, শ্রাদ্ধের পাত্ৰভূত বলিয়া মন্বাদি ব্রাহ্মণশ্রেষ্ঠদিগকে নির্দেশ করিয়াছেন। ২১৩
অগ্নিপর্যুক্ষণাদি করিয়া দক্ষিণভাগে অগ্নৌকরণ হোমের অনুষ্ঠান করিবে, পরে দক্ষিণ হস্তে পিণ্ডের আধারভূত ভূমিভাগে জল দান করিবে। ২১৪
ত্ৰীস্ত তন্মাদ্ধবিঃশেষাৎ পিণ্ডান্ কৃত্বা সমাহিতঃ ।
ঔদকেনৈব বিধিন৷ নিৰ্ব্বপেদ্দক্ষিণামুখঃ ৷৷ ২১৫ ৷৷
ন্যুপ্য পিণ্ডাংস্ততস্তাংস্তু প্রযতো বিধিপূৰ্ব্বকম্।
তেষু দৰ্ভেষু তং হস্তং নিম্নজ্যাল্লেপভাগিনাম্ ॥ ২১৬ ৷৷
সেই অগ্ন্যাদি হোমের অবশিষ্ট হবিঃশেষ দ্বারা তিনটি পিণ্ড প্রস্তুত করিয়া দক্ষিণাভিমুখে অনন্য-মনে দক্ষিণ হস্ত দ্বারা সেই ক্রুশের উপর উহা প্রদান করিবে। ২১৫
স্বগৃহ্যক্ত বিধানে প্রযত্বপূর্ব্বক দর্ভের উপর পিণ্ডদান করিয়া প্রপিতামহ, পিতামহ, পিতা ইহাদিগের তৃপ্তির জন্য সেই দর্ভের মূলদেশে হস্ত নির্লেপ করিবে। ২১৬
আচম্যোদক্ পরাবৃত্য ত্রিরায়ম্য শনৈরসূন, ।
ষড় ঋতূংশ্চ নমস্কৰ্য্যাৎ পিতৃ নেব চ মঞ্জুবিৎ ॥ ২১৭ ॥
উদকং নিনয়েচ্ছেষং শনৈঃ পিণ্ডান্তিকে পুনঃ।
অবজিস্রেচ্চ তান্, পিঙান, যথা ন্যুপ্তান, সমাহিতঃ ৷৷ ২১৮
পিণ্ডেভ্যত্ত্বল্পিকাং মাত্রাং সমাদায়ানুপূৰ্ব্বশঃ ।
তেনৈব বিপ্রানাসীনান, বিধিবৎ পূৰ্ব্বমাশয়েৎ ॥ ২১৯ ॥
অনন্তর আচমন করিয়া উত্তরমুখ হইয়া শক্তিমত প্রাণায়ামত্রয় করিয়া “বসস্তার নমস্তভ্যং” ইত্যাদি মন্ত্র দ্বারা ছয় ঋতুকে নমস্কার করিবে এবং “নমে। বঃ পিতরঃ” ইত্যাদি মন্ত্র দ্বারা দক্ষিণমুখে পিত্রাদিকেও নমস্কার করিবে। ২১৭
পিণ্ডদানের পূর্ব্বে পিন্ডেরর আধারদেশে সংস্থাপিত উদকপাত্রস্থ শেষ জল প্রত্যেক পিণ্ডের সমীপ-দেশে ক্রমে ক্রমে উৎসর্গ করিবে, এবং যে ক্রমে পিন্ড প্রদত্ত হইয়াছে, অনন্যমনে সেই ক্রমেই প্রত্যেক পিণ্ডের আঘ্রাণ লইবে। ২১৮
পরে আনুপূর্ব্বীক্রমে প্রত্যেক পিন্ড হইতে অল্প অল্প অংশ গ্রহণ করিয়া ভোজনের পূর্ব্বে অর্থাৎ অন্নদানের পূর্ব্বে সমাসীন সেই সকল ব্রাহ্মণকে ক্রমে ক্রমে অগ্রে ভোজন করাইবে। ২১৯
খ্রিয়মাণে তু পিতরি পূৰ্ব্বেষামেৰ নিৰ্ব্বপেৎ।
বিপ্ৰবদ্বাপি তং শ্রাদ্ধে স্বকং পিতরমাশয়েৎ ॥ ২২০ ॥
পিত৷ যস্য নিবৃত্তঃ স্য|জ্জীবেদ্বাপি পিতামহঃ।
পিতুঃ স নাম সংকীৰ্ত্ত কীৰ্ত্তয়েত্ প্রপিতামহম্ ॥ ২২১ ॥
পিতা জীবিত থাকিলে পিতামহাদি তিন পুরুষের শ্রাদ্ধ করিবে অথবা পিতৃব্রাহ্মণস্থানে স্বীয় পিতাকেই ভোজন করাইবে এবং পিতামহ-প্রপিতামহের ব্রাহ্মণদ্বয়কে মাত্র ভোজন করাইতে হইবে। ২২০
কিন্তু যাহার পিতা মরিয়াছেন ও পিতামহ জীবিত আছেন, তিনি পিতা ও প্রপিতামহের শ্রাদ্ধ করিবেন। ২২১
পিতামহে৷ বা তচ্ছদ্ধিং ভুঞ্জীতেত্যব্ৰধীষ্মনুঃ ।
কামং বা সমনুজ্ঞাতঃ স্বয়মেব সমাচরেৎ ॥ ২২২ ৷
তেষাং দত্ত্বা তু হস্তেষু সপৰিত্ৰং তিলোদকম্।
তৎপিণ্ডাগ্রং প্রযচ্ছেত স্বধৈষামস্ত্বিতি ব্রুবন্ ॥ ২২৩ ৷৷
পাণিভ্যাং তূপসংগৃহ্য স্বয়মন্নস্য বৰ্দ্ধিতম্ ।
বিভ্রান্তিকে পিতৃন্ ধ্যায়ন শনকৈরুপনিক্ষিপেৎ ॥ ২২৪ ॥
যেমন পিতা জীবিত থাকিলে তাঁহাকে ভোজন করাইতে হয়, তদ্রূপ পিতামহ জীবিত থাকিলে তাঁহাকে ভোজন করাইবে, এবং পিতৃ-প্রপিতামহের শ্রাদ্ধ করিবে, অথবা জীবিত পিতামহের অনুমতিতে তাঁহাকে ভোজন করাইবে, পিতৃপ্রপিতামহের শ্রাদ্ধ করিবে, কিম্বা পিতামহকে ভোজন না করাইয়া পিতৃপ্রপিতামহবৃদ্ধ প্রপিতামহের শ্রাদ্ধ করিবে, মনু ইহা বলিয়াছেন। ২২২
সেই পিত্রাদি ব্রাহ্মণের হস্তে দর্ভ ও তিলযুক্ত জল দিয়া পূৰ্ব্ববচনোক্ত পিণ্ডাংশগুলি ‘পিত্রে স্বধান্ত' বলিয়া পিত্রাদি ব্রাহ্মণের হস্তে সমর্পণ করিবে। ২২৩
পিতৃলোকের ধ্যান করিতে করিতে পাকস্থান হইতে সুগন্ধ· অন্ন-পূর্ণপাত্র সকল হস্তদ্বয়ে ধারণ করিয়া ক্রমে ক্রমে ব্রাহ্মণগণের সমীপে সজ্জিত করিবে। ২২৪
উভয়োর্হস্তয়োমু ক্তং যদন্নমুপনীয়তে ।
তদ্বিপ্রলুম্পন্ত্যস্থরাঃ সহসা দুষ্টচেতসঃ ৷৷ ২২৫ ৷৷
গুণাংশ্চ সূপশাকাদ্যান্ পয়ো দধি ঘৃতং মধু ৷
বিন্যসেৎ প্রযতঃ পূর্ববং ভূমাবেব সমাহিতঃ ৷৷ ২২৬ ৷৷
ভক্ষ্যং ভোজ্যঞ্চ বিবিধং মূলানি চ ফলানি চ
হৃদ্যানি চৈব মাংসানি পানানি সুরভীণি চ ॥ ২২৭ ॥
উপনীয় তু তৎ সৰ্বৰং শনকৈঃ সুসমাহিতঃ ।
পরিবেষয়েত প্রযতে। গুণান্ সৰ্ব্বান্ প্রচোদয়ন্ ॥ ২২৮ ॥
অন্নপূর্ণ .পাত্রাদি উভয় হস্ত দ্বারা ব্রাহ্মণসমীপে আনয়ন করিবে, উভয় হস্ত দ্বারা পাত্র ছাড়িবে না, তাহা ছাড়িলে দুষ্টচিত্ত অসুরেরা হঠাৎ সেই সমুদয় লইয়া যায়, সেই জন্য এক হস্তে আনয়ন করিয়া পরিবেষণ করিবে না। ২২৫
বহুবিধ ব্যঞ্জন, শাক, সুপাদি-ঘৃত, দুগ্ধ, দধি প্রভৃতি উপকরণ-পূর্ণপাত্র অনন্যমনে সাবধানে ( যাহাতে নষ্ট না হয় ) শুদ্ধভাবে আনয়ন করিয়া ব্রাহ্মণসমীপে ভূমিতেই স্থাপন করিবে। ২২৬
বিবিধ প্রকার ভক্ষ্য-ভোজ্য সামগ্রী, নানাবিধ ফলমূল, মনোমত মাংস, সুবাসিত জল ব্রাহ্মণ- সমীপে ভূমিতেই স্থাপন করিবে। ২২৭
সেই সমুদয় অন্নব্যঞ্জনাদি ক্রমে ক্রমে সাবধানে আহরণ করিয়া শুদ্ধভাবে পবিত্রবেশে, তৎসমুদায়ের প্রশংসা করিতে করিতে পরিবেষণ করিবে। ২২৮
নাসমাপতিয়েজ্জাতু ন কুপ্যেন্নানৃতং বদেৎ।
ন পাদেন স্পৃশেদন্নং ন চৈতদবধূনয়েৎ ॥ ২২৯ ৷
অস্ৰগ্নয়তি প্রেতান্ কোপোহরীননৃতং শুনঃ।
পাদস্পর্শস্ত রক্ষা’সি দুষ্কৃতীনবধূননম্ ॥ ২৩০ ॥
যদযদ্রোচেত বিপ্ৰেভ্যস্ততদ্দ্যাদমৎসরঃ।
ব্রহ্মোদ্যাশ্চ কথাঃ কুৰ্য্যাৎ পিত ণামেতদীপ্সিতম্ ॥ ২৩১
অন্নাদি পরিবেষণকালে রোদন করিবে না, অন্ন হস্তে ক্রোধ করিবে না,অন্ন হস্তে মিথ্যা কথা বলিবে না, পাদ দ্বারা অন্ন স্পর্শ করিবে না বা পরিবেষণ-পাত্র হইতে উৎক্ষিপ্ত করিয়া ভোজনপাত্রে দিবে না। ২২৯
অশ্রুপাত দ্বারা অন্নসকল প্রেতদিগের, ক্রোধ দ্বারা শত্রুদিগের, মিথ্যাকথা দ্বারা কুক্কুর-দিগের, পাদস্পর্শ দ্বারা রাক্ষসদিগের ও অন্ন উৎক্ষিপ্ত হইলে পাপীদিগের ভোগ্য হয়, পিত্রাদির তৃপ্তি হয় না। ২৩০
ব্রাহ্মণদিগের যে সকল অন্নব্যঞ্জনাদিতে অভিরুচি হয়, মাৎসর্য্য পরিত্যাগ করিয়া সেই সমুদয় তাঁহাদিগকে প্রদান করিবে, এবং পরমাত্মতত্ত্ববিষয়ক কথা সকলও বলিবে। ইহাই পিতৃলোকের বাঞ্ছিত জানিবে ৷৷ ২৩১
স্বাধ্যায়ং শ্রাবয়েৎ পিত্র্যে ধৰ্ম্মশাস্ত্রাণি চৈব হি
আখ্যানানীতিহাদাংশ্চ পুরাণানি খিলানি চ ৷৷ ২৩২ ॥
হর্ষয়েব্রাহ্মণাংস্তুষ্টে৷ ভোজয়েচ্চ শনৈঃ শনৈঃ ৷
অন্ন!দ্যেনাসক্বচ্চৈতান্ গুণৈশ্চ পরিচোদয়েৎ ॥ ২৩৩ ৷৷
ব্রতস্থমপি দৌহিত্ৰং শ্রাদ্ধে যত্নেন ভোজয়েৎ।
কুতপঞ্চাসনে দঘাৎ তিলৈশ্ট বিকিরেম্মহীম্‌ ॥ ২৩৪ ॥
,শ্রাদ্ধকর্মে বেদশাস্ত্র, মানবাদি ধর্মশাস্ত্র, গরুড়াদি পুরাণ, মহাভারতাদি ইতিহাস, ব্ৰহ্মপুরাণাদি ও শিবসঙ্কাদি ব্ৰাহ্মনদিগকে শ্রবণ করাইবে।২৩২
আপনি আহলাদিত হইয়া প্রিয়বচনাদি দ্বারা ব্রাহ্মণদিগকে পরিতুষ্ট করিবে, ক্রমে ক্রমে অন্নাদি ভোজন করাইবে, এবং মিষ্টান্ন ও পয়সাদির উত্তমতা বর্ণন করত গ্রহণ করুন’ বলিয়া বারংবার ব্রাহ্মণদিগকে অনুরােধ করিবে। ২৩৩
দৌহিত্র ব্রহ্মচারী হউক আর অব্ৰহ্মচারীই হউক, তাহাকে অন্য ব্রহ্মচারী অপেক্ষা শ্রাদ্ধে যত্নপূৰ্ব্বক
ভোজন করাইবে, শ্রাদ্ধে নেপালদেশীয় কম্বল অসনজ প্রদান করিবে, এবং তিল দ্বারা শ্রাদ্ধভূমি আকীর্ণ করিবে। ২৩৪
ত্রীণি শ্রাদ্ধে পবিত্রাণি দৌহিত্রঃ কুতপন্তিঃ।
ত্রণি চাত্ৰ প্ৰশংসন্তি শৌচমক্রোধমত্বরা। ২৩৫।
অত্যুষ্ণং সৰ্বমং স্যান্ডুঞ্জীলংস্তে চ বাগ যতাঃ।
নচ দ্বিজাতয়াে য়ুদাত্ৰা পৃষ্টা হবিগুণ। ২৩৬।
যাবদুষ্ণং ভবত্যং যাবদন্তি বাগযতাঃ।
পিতরস্তাবদশ্নন্তি যাবনােক্তা হবিগুণাঃ ॥২৩৭।
দৌহিত্র, নেপালীয় কম্বল ও তিল এই তিনটি শ্রাদ্ধকৰ্ম্মে প্রশস্ত জানিবে এবং শুদ্ধভাব, শাস্তভাব ও ধৈর্য্য এই তিনটি শ্রাদ্ধে প্রশস্ত হয়। ২৩৫
বাক্যসংযমন পূর্ব্বক ভোজনযোগ্য উষ্ণ অন্ন সমুদয় ব্রাহ্মণেরা ভোজন করিবেন। এমন কি, দাতা ভোজ্যদ্রব্যের গুণ জিজ্ঞাসা করিলে, তাঁহারা মুখভঙ্গী দ্বারাও তাহা ব্যক্ত করিবেন না। ২৩৬
যে পর্যন্ত অন্ন উষ্ণ থাকে, যে পর্য্যন্ত ব্রাহ্মণেরা মৌনভাবে ভোজন করেন ও যে পর্য্যন্ত হবনীয় দ্রব্যের গুণ না বলা হয়, পিতৃলোক তাবৎকাল ভোজন করেন। ২৩৭
যদ্বেষ্টিতশির| ভুঙক্তে যদ্ভুঙক্তে দক্ষিণামুখঃ।
সোপানৎকশ্চ যদ্ভুঙক্তে তদ্বৈ রক্ষাংসি ভুঞ্জতে ॥ ২৩৮ ৷
চাণ্ডালশ্চ বরাহশ্চ কুক্কুটঃ শ্ব| তথৈব চ ।
রজস্বলা চ ষণ্টশ্চ নেক্ষেরম্নশ্বতে৷ দ্বিজান্ ॥ ২৩৯ ৷৷
হোমে প্রদানে ভোজ্যে চ যদেভিরভিবীক্ষ্যতে।
দৈবে কৰ্ম্মণি পিত্র্য্যে বা তদ্ গচ্ছত্যযথাতথম্ ॥ ৪০ ॥
ঘ্রাণেন শূকরে৷ হন্তি পক্ষবাতেন কুক্কুটঃ ।
শ্ব৷ তু দৃষ্টিনিপাতেন স্পর্শেনাবরবর্ণঞ্জঃ ৷৷ ২৪১ ৷৷
ব্রাহ্মণেরা মস্তকে বস্ত্রাদি বেষ্টন করিয়া দক্ষিণমুখ হইয়া এবং চর্ম্মপাদুকা পরিধান করিয়া যাহা কিছু ভোজন করেন, তাহা রাক্ষসেরা আহার করে, অর্থাৎ পিতৃলোক তাহা গ্রহণ করেন না। ২৩৮
ব্রাহ্মণভোজনসময়ে চণ্ডাল; গ্রাম্যশূকর, কুক্কুট, কুক্কুর, ঋতুমতী স্ত্রী ও ক্লীব, ইহারা যাহাতে তাঁহাদিগকে না দেখিতে পায়, এমন উপায় করিবে। ২৩৯
যেহেতু অগ্নিহোত্রাদিতে, গো-হিরণ্যাদি-দানে, স্বস্ত্যয়নার্থ ব্রাহ্মণভোজনে, দর্শপৌর্ণমাসাদি দৈবকৰ্ম্মে ও শ্রাদ্ধাদি পিতৃকর্ম্মে, ইহারা যাহা দেখে, যে উদ্দেশ্যে সেই কর্ম্ম করা হয়, তাহা সফল হয় না। ২৪০.
শূকর আঘ্রাণ দ্বারা, কুক্কুট পক্ষবায়ু দ্বারা, কুক্কুর দৃষ্টি দ্বারা এবং শুদ্র স্পর্শ দ্বারা অন্ন অপবিত্র করে ; ঘ্রাণযোগ্য দেশ হইতে শুকরকে, পক্ষপবনযোগ্য দেশ হইতে কুক্কুটকে, দৃষ্টিযোগ্য দেশ হইতে কুকুরকে ও স্পর্শযোগ্য দেশ হইতে শূদ্রকে সরাইয়া দিবে। ২৪১
খঞ্জো বা যদি বা কাণাে দাতুঃ প্ৰেয্যোহপি বা ভবেৎ
হীনাতিরিক্তগাত্রো বা তমপ্যপনয়েওতঃ ॥২৪২।
ব্রাহ্মণং ভিক্ষুকং বাপি ভােজনার্থমুপস্থিত।
ব্রাহ্মণৈরভ্যনুজ্ঞাতঃ শক্তিতঃ প্রতিপূজয়েৎ ॥ ২৪৩।
সাৰ্ববর্ণিকমন্নাদ্যং সমীয়াপ্লাব্য বারিণ।।
সমুৎস্জেদ্ভুক্তবতাম গ্ৰতত বিকিরন, ভুবি। ২৪৪।
খঞ্জ, কাণ৷, হীনাঙ্গ অথবা অধিকাঙ্গ ব্যক্তি শ্রাদ্ধকর্ত্তার দাস হইলেও তাহাকে ও অন্য শূদ্রকে এবং যে কোন বর্ণের কাণা ও খঞ্জাদিকে শ্রাদ্ধের স্থান হইতে অপসারণ করিবে। ২৪২
অতিথিরূপে কোন ব্রাহ্মণ অথবা কোন ভোজনার্থী ভিক্ষুক ভবনে সমাগত হইলে শ্রাদ্ধকৰ্ত্তা তত্ৰত্য ব্রাহ্মণগণ কর্তৃক অনুজ্ঞাত হইয়া যথাশক্তি তাঁহাদিগেরও পূজা করিবেন। ২৪৩
ভুক্ত ব্রাহ্মণগণের সম্মুখে সকল প্রকার অন্নব্যঞ্জনাদি একত্র করিয়া জল দ্বারা প্লাবিত করিয়া দর্ভের উপর প্রদান করিবে। ২৪৪
অসংস্কৃতপ্রমীতানাং ত্যাগিং কুলঘােষিতাম্।
উচ্ছিষ্টং ভাগধেরং স্যাদ্দর্ভেযু বিকির যঃ। ২৪৫।
উচ্ছেষণং ভূমিগতমজিহ্মস্যাশঠস্য চ।
দাসর্গ তৎ পিত্রে ভাগধেয়ং প্রচক্ষতে ॥২৪৬ ॥
আসপিণ্ডক্রিয়াকর্ম দ্বিজাতেঃ সংস্থিতস্য তু।
অদৈবং ভোজয়েচ্ছদ্ধিং পিণ্ডমেকন্তু নিৰ্বপেৎ ॥ ২৪৭।
অগ্নিসংস্কারের অযোগ্য মৃত দুই বৎসরের বালক ও যাহারা নিরপরাধা কুলকামিনীকে পরিত্যাগ করিয়া মৃত হইয়াছে, দর্ভের উপর যে পাত্রোচ্ছিষ্ট অন্ন ও অগ্নিদগ্ধা-পিণ্ড দেওয়া যায়, উহাই তাহা-দিগের প্রাপ্য ভাগ জানিবে। ২৪৫
ভোজন করিতে করিতে যে অন্নাদি ভূমিতে পড়িয়া যায়, উহা সরলস্বভাব আল্যশূন্য অকুটিল- হৃদয় দাসসমূহের প্রাপ্য ভাগ বলিয়া মন্বাদি নির্দ্দেশ করিয়াছেন। ২৪৬
·সপিণ্ডীকরণের পূর্ব্ব আচ্ছাদি দ্বিতীয় ষান্মাসিক দ্বাদশমাসিক শ্রাদ্ধে দৈবপক্ষ নাই, এক ব্রাহ্মণ, এক পিণ্ড , এক পৰিত্ৰ হয়, আবাহন নাই, অগ্নৌকরণ হোম নাই, অপসব্য অর্থাৎ পিতৃতীর্থে পিণ্ড দান বিহিত আছে। ২৪৭
সহপিণ্ডক্রিয়ায়ান্তু কৃতায়াম ধৰ্ম্মতঃ।
অনয়ৈবাবৃত কাৰ্যং পিণ্ডনিৰ্বপণং সুতৈঃ ॥ ২৪৮।
মৃতব্যক্তির ধর্মানুসারে সপিণ্ডীকরণ সমাপন হইলে পর পুত্রেরা মৃতাহাদি সকল তিথিতে উহার উক্তপার্ব্বনের রীতিমেনেই পিন্ড দান করিবে।২৪৮
শ্রাদ্ধং ভুক্ত। য উচ্ছিষ্টং বৃষলায় প্রচ্ছতি।
স মুড়ো নরকং যাতি কালসূত্রমবাশিরাঃ॥ ২৪৯।
শ্রাদ্ধভুগ বৃষলীতল্পং তদহর্ষোধিগচ্ছতি।
তস্যাঃ পুরীষে তন্মসং পিতরস্তস্য শেরতে ॥ ২৫৩।
যে ব্যক্তি শ্রাদ্ধে ভােজন করিয়া পত্রাবশিষ্ট উচ্ছিষ্ট অন্ন শূদ্রকে দেয়, সেই মূর্খ মৃত হইয়া কালসূত্র নামে নরকে অধোমুখে নিপতিত হয়। ২৪৯
শ্রাদ্ধে ভােজন করিয়া সেই দিবারাত্রিতে যে ব্যক্তি স্ত্রীসম্ভোগ করে, তাহার পিতৃলােকের সেই স্ত্রীর বিষ্ঠাতে সেই মাস শয়ন করিয়া থাকেন। ২৫০
পৃষ্টা স্বদিতমিতত্যবং তৃপ্তানাচাময়েততঃ।
আচান্তাংশ্চানুজানীয়াদভি ভাে রম্যতামিতি । ২৫১।
স্বধাত্ত্বিত্যেব তং ক্ৰয়ুব্রাহ্মণাস্তদনন্তর।
স্বকারঃ পরা হাশীঃ সর্বেষু পিতৃকৰ্ম্মসু। ২৫২।
ব্রাহ্মণেরা পরিতৃপ্ত হইয়াছেন জানিয়া তাহাদিগকে স্বদিত (তৃপ্তিবােধক) এই কথা জিজ্ঞাসা করিয়া আচমন করাইবে। তাঁহারা আচমন করিলে তাহাদিগকে ভাে অভিরম্যতাং “বিশ্রাম করুন’ বলিয়া বিশ্রাম করিতে বলিবে। ২৫১
শ্রাদ্ধকর্তা কর্তৃক অনুজ্ঞাত হইয়া ব্রাহ্মণেরা তঁাহাকে (স্বধাস্তু) স্বধা হউক, এই কথা বলিবেন, যেহেতু, শ্রাদ্ধ কর্ত্তা সমুদয় কর্ম্ম পিতৃ সুখের উদ্দ্যেশে করেন। ১৫২
তততা ভুক্তবতাং তেষামন্নশেষং নিবেদয়েৎ। ।
যথা ক্ৰয়ুস্তথা কুৰ্য্যাদনুজ্ঞাতস্ততে দ্বিজৈঃ ॥ ২৫৩।
স্বধা শব্দের উচ্চারণের পর পরিতৃপ্ত ব্রাহ্মণগণকে ‘অবশিষ্ট যে অন্ন আছে, তাহা কাহাকে দিব’ এই কথা নিবেদন করিবে, তাহাতে তাহারা ঐ অন্ন যাহাকে দিতে বলিবেন, শ্রাদ্ধকর্তা তাহাকেই দিবেন।২৫৩
পিত্রে স্বদিতমিত্যেব বাচ্যং গােষ্ঠে তু সুশ্রুত।
সম্পন্নমিত্যভ্যুদয়ে দৈবে রুচিতমিত্যপি। ২৫৪।
অপরাস্তথা দৰ্ভা বাস্তুসম্পাদনং তিলাঃ।
সৃষ্টি ষ্টিদ্বিজাশ্চাাঃ শ্রাদ্ধকৰ্ম্ম সম্পদঃ ॥২৫৫।
পিতা-মাতার একোৰ্দিষ্ট শ্রাদ্ধে ব্রাহ্মণগণকে তৃপ্তি জিজ্ঞাসা করিতে “স্বদিত” এই কথা বলিবে, গােষ্ঠীশ্রাদ্ধে “সুশ্রুত” এই কথা বলিবে, বৃদ্ধিশ্রাদ্ধে সম্পন্ন” এই কথা বলিতে হয়, দেবদেশে শ্রাদ্ধে “রুচিত” এই কথা বক্তব্য। ২৫৪
অপরাহ্নদি কাল, কুশাদি দর্ভ, উত্তমরূপে মার্জিত গৃহাদি প্রদেশ, তিল, অকাতরে অন্নাদি দান ও পংক্তিপাবন ব্রাহ্মণ, ইহাদিগকে শ্রাদ্ধের প্রকৃষ্ট অঙ্গ বলিয়া জানিবে। ২৫৫
দর্ভাঃ পবিত্ৰং পূর্বাহ্লাে হবিষ্যাণি চ সৰ্ব্বশঃ।
পবিত্রং যচ্চ পূর্বোক্তং বিজ্ঞেয়া হব্যসম্পদঃ ॥ ২৫৬।
মুন্যস্নানি পয়ঃ সােমে মাংস. যচ্চানুপস্কৃত।
অক্ষারলবণঞ্চৈব প্রকৃত্যা হবিরুচ্যতে । ২৫৭।
বিস্জ্য ব্রাহ্মণাংস্তাংস্তু নিয়তে বাগ যতঃ শুচিঃ।
দক্ষিণাং দিশমাকান্ যাচেতেমা বরা পিত। ২৫৮।
কুশ, মন্ত্র, পূৰ্ব্বাহ্ণকাল, বক্ষ্যমাণ উত্কৃষ্ট হবিষ্যান্নাদি, পূৰ্ব্বোক্ত সুসংস্কৃত গৃহাদি, এ সমুদয়ই দেবকার্য্যের সম্পত্তি, অর্থাৎ দৈবকৰ্ম্মে এই সমুদয় প্রশস্ত। ২৫৬
বানপ্রস্থের খাদ্য নীবারাদি, দুগ্ধ, সোমলতারস, সুস্বাদু সদ্যোমাংস, সৈন্ধবাদি অকৃত্রিম লবণ, এই সমুদয়কে মম্বাদি স্বাভাবিক হবিষ্যান্ন বলিয়া নির্দ্দেশ করিয়াছেন। ২৫৭
নিমন্ত্রিত ব্রাহ্মণগণকে বিদায় দিয়া অন্যমনে মৌনাবলম্বনে পবিত্রভাবে দক্ষিণদিক্ অবলোকন করিতে করিতে পিতৃলোকের নিকট বক্ষ্যমাণ বর ( আশীর্ব্বাদ ) সমৃদয় প্রার্থনা করিবে। ২৫৮
দাতারো নোহভিবর্দ্ধন্তাং বেদাঃ সন্ততিরেব চ।
শ্রদ্ধা চ নো. মা ব্যগমদ্বহু দেয়ঞ্চ নোঽত্ত্বিতি ॥ ২৫৯ ৷৷
এবং নির্বপণং কৃত্ব৷ পিণ্ডাংস্তাংস্তদনন্তরম্।
গাং বিপ্ৰমজমগ্নিং বা প্রাশয়েদপ্স বা ক্ষিপেৎ ॥ ২৬০ ॥
পিগুনির্বপণং কেঁচিৎ পুরস্তাদেব কুব্বতে।
বয়োভিঃ খাদয়ন্ত্যন্যে প্রক্ষিপন্ত্যনলেহপ্ বা ॥ ২৬১ ৷
পতিব্রতা ধৰ্ম্মপত্নী পিতৃপূজনতৎপরা ।
মধ্যমন্ত্র ততঃ পিণ্ডমদ্যাৎ সম্যক্ সুতাৰ্থিনী ৷৷ ২৬২

আমাদিগের বংশে দাতৃশক্তিসম্পন্ন পুরুষ সকল পরিবদ্ধিত হউক, অধ্যয়ন অধ্যাপন দ্বারা বেদশাস্ত্রের সমধিক আলোচনা হউক, পুত্রপৌত্রাদি সন্ততি সকল পরিবৰ্দ্ধিত হউক, বেদার্থের প্রতি অশ্রদ্ধা যেন আমার কুলে কাহারও কথন না হয় এবং দান করিবার জন্য ধনাদি যথেষ্ট সম্পত্তি হয়। ২৫৯
এইরূপে পিণ্ডদান করিয়। উক্ত মনোমত বর-প্রার্থনার পর সেই পিওগুলি গরুকে, ব্রাহ্মণকে বা ছাগলকে ভোজন করাইবে কিম্বা অগ্নিতে অথবা জলে নিক্ষেপ করিবে। ২৬০
কোন কোন আচার্য্য অগ্রে ব্রাহ্মণভোজন করাইয়া পরে পিণ্ডদান করিয়া থাকেন। কেহ উৎসৃষ্ট পিণ্ডগুলি পক্ষীকে খাওয়াইয়া দেন, কেহ কেহ অগ্নিতে নিক্ষেপ করেন, কেহ বা জলে ফেলিয়া দেন। ২৬১

কায়মনোবাক্যে পতিসেবাপরায়ণা প্রথম বিবাহে বিবাহিতা সবর্ণা পত্নী যদি পতির পিতৃদিগের প্রতি ভক্তিমতী হয়েন, যদি একান্ত সৎপুত্র প্রার্থনা করেন, তবে তিনি মধ্যম পিও অর্থাৎ পতির পিতামহের উচ্ছিষ্ট পিও ভোজন করিবেন। ২৬২
আয়ুষ্মন্তং সুতং সূতে যশোমেধাসমন্বিতম্ ।
ধনবন্তং প্রজাবন্তং সাত্ত্বিকং ধাৰ্ম্মিকং তথ| ॥ ২৬৩ ৷
প্রক্ষাল্য হস্তাবাচম্য জ্ঞাতিপ্রায় প্রকল্পয়েৎ ।
জ্ঞাতিভ্যঃ সৎকৃতং দত্ত্বা বান্ধবানপি ভোজয়েৎ ॥ ২৬৪ ॥
উচ্ছেষণন্ত তত্তিষ্ঠেদ্ যাবদ্বিপ্ৰ৷ বিসজ্জিতাঃ ।
ততো গৃহবলিং কুৰ্য্যাদিতি ধৰ্ম্মে৷ ব্যবস্থিতঃ ॥ ২৬৫ ॥
সেই পিণ্ড ভোজন করিলে এক দীর্ঘায়ু:, যশস্বী, সুবুদ্ধি, ধনবান্, সন্ততিযুক্ত, সত্ত্বগুণান্বিত ও ধাৰ্ম্মিক পুত্র জন্মে। ২৬৩
তদনত্তর হস্তদ্বয় প্রক্ষালন ও আচমন পূর্ব্বক বিধিমতে পরম সমাদরে জ্ঞাতিদিগকে ভোজন করাইবে। তাহাদিগকে সমাদরে অন্নাদি দিয়া মাতৃপক্ষীয় বান্ধবদিগকে ভোজন করাইবে। ২৬৪
যে পৰ্য্যন্ত ব্রাহ্মণগণ তথা হইতে অবসৃত না হয়েন, তাবৎকাল উচ্ছিষ্ট পাত্র রাখিতে হইবে, ব্রাহ্মণেরা গমন করিলে উচ্ছিষ্ট মার্জনা করিবে, শ্রাদ্ধকৰ্ম্ম সম্পন্ন হইলে বৈশ্বদেববলি, হোম, নিত্য- শ্রাদ্ধ ও অতিথিভোজনাদি করাইবে, ইহাই বিহিত ধৰ্ম্ম জানিবে । ২৬৫
হবির্যচ্চিররাত্রায় যচ্চানন্ত্যায় কল্পতে।
পিতৃভ্যো বিধিবদ্দত্তং তং প্রবক্ষ্যামশেষতঃ। ২৬৬।
তিলৈব্রীহিযবৈৰ্মাষৈরদ্ভিমূলফলেন বা।
দত্তেন মাসং তৃপ্যন্তি বিধিবং পিতরো নৃণম্ ॥ ২৬৭।
দ্বৌ মাসৌ মৎস্যমাংসেন ত্ৰীষ্মাসা হারিণেন তু।
ঔরদ্রেণাথ চতুরঃ শাকুনেনাথ পঞ্চ বৈ৷ ২৬৮।
যথাসাংস্থাগমাংসেন পাতেন চ সপ্ত বৈ।
অষ্টাবেণস্য মাংসেন রৌরবেণ নবৈব তু॥২৭৯।
পিতৃলোকদিগকে যে বিধানানুসারে অন্নাদি প্রদান করিলে চিরকালের জন্য তৃপ্তি হয়, তাহা আমি আর্থোপাত্ত বলিতেছি, শ্রবণ কর। ২৬৬
তিল, ধান্য, যব, কৃষ্ণমাষকলাই, জল, মূল ও ফল ইহার যে কোন বস্তু বিধানানুসারে শ্রদ্ধাপূর্ব্বক প্রদত্ত হইলে পিতৃলোক এক মাস পরিতৃপ্ত থাকেন। ২৬৭
পিতৃলোকেরা পাঠীন (বোয়াল) ও রোহিত প্রভৃতি মৎস্যের দ্বারা দুই মাস তৃপ্ত থাকেন, হরিণমাংস দ্বারা তিন মাস, মেষমাংস দ্বারা চারি মাস এবং ভক্ষ্য-পক্ষিমাংস দ্বারা পাঁচ মাস পরিতৃপ্ত থাকেন। ২৬৮
ছাগমাংস দ্বারা ছয় মাস, চিত্রিত মৃগমাংস দ্বারা সাত মাস, এসমৃগমাংস দ্বারা আট মাস এবং রুরু-মৃগমাংস দ্বারা নয় মাস পরিতৃপ্ত থাকেন। ২৬৯
দশমাসাংস্তু তৃপ্যন্তি বরাহমহিষামিষে।
শশকূৰ্ম্মােমাংসেন মাসানেকাদশৈব তু৷ ২৭০।
সংবৎসরস্তু গব্যেন পয়সা পায়সেন চ।
বাণসস্য মাংসেন তৃপ্তিদ্বাদশবার্ষিকী ॥২৭১।
কালশাকং মহাশঙ্কাঃ খড়গলোহামিষং মধু।
অনন্ত্যায়ৈব ক্যন্তে মুন্নানি চ সৰ্ব্বশঃ ॥ ২৭২।
আরণ্যশুকর ও মহিষমাংস দ্বারা পিতৃলোকেরা দশ মাস তৃপ্ত থাকেন, শাঁজারু ও কুৰ্ম্মমাংস দ্বারা একাদশ মাস তৃপ্ত থাকেন। ২৭০
গব্য-দুগ্ধ ও গব্যদুগ্ধপক অম্ল দ্বারা পিতৃলোক সংবৎসরকাল তৃপ্তি ভোগ করেন, বার্ত্রীণসের মাংসে দ্বাদশবৎসর তৃপ্ত থাকেন ( যে বৃদ্ধ শুক্ল ছাগলের জলপানকালে দুই কর্ণ ও জিহ্বা এই তিনটি জলস্পর্শ করে, তাহাকে বাস্ত্ৰীণস বলা যায় )। ২৭১
কালশাক নামে শাক, মহাশঙ্ক নামে মৎস্য, গণ্ডার ও রক্তবর্ণ ছাগলের মাংস, মধু, এবং নীবারাদি ধান্য, এই সমুদয় বস্তু দ্বারা পিতৃলোকের অনন্তকালের জন্য তৃপ্তিলাভ হয়। ২৭২
যৎকিঞ্চিধুনা মিশ্রং প্রদদ্যাক্ত ত্রয়োদশী।
তদপ্যক্ষয়মেব স্যাদ্বা চ মঘা চ। ২৭৩।
অপি নঃ স কুলে জায়াদ যাে নাে দাক্রয়ােদশী।
পায়সং মধুসর্পির্ভাং প্রাছায়ে কুঞ্জরস্য চ। ২৭৪।
য যদ্দতি বিধিবৎ সম্যক্ শাসমন্বিতঃ।
তৎ পিতণাং ভবতি পরানন্তমক্ষয়ম্ ॥ ২৭৫।
বর্ষাকালে মনক্ষত্রে এয়ােদশীযােগ হইলে, তদ্দিনে মধু মিশ্রিত করিয়া পিতৃলােককে যাহা কিছু দেওয়া যায়, তারাও তাঁহাদিগের অক্ষয় তৃপ্তি লাভ হয়। ২৭৩
পিতৃলােকেরা এই প্রার্থনা করেন যে, এমন কোন ব্যক্তি আমাদিগের বংশে জন্মগ্রহণ করুন, যিনি ভাদ্রমাসের মধ্যক্ত কৃষ্ণা ত্রয়ােদশীতে অথবা হন্তীর পূর্বদিগবস্থিত ছায়াতে ঘৃতযুক্ত পায়েস রা আমাদিগকে পরিতৃপ্ত করিবেন। ২৭৪
কোন ব্যক্তি যদি একান্ত শ্ৰদ্ধাযুক্ত হইয়া যে কোন অন্নাদি পিতৃলােককে বিধানানুসারে প্রদান করেন, তাহাদিগের পক্ষে উহা পরকালে অক্ষয় তৃপ্তির কুন বদিত হয় ২৭৫
কৃষ্ণপক্ষে দশম্যাদৌ বৰ্জ্জয়িত্ব| চতুৰ্দ্দশীম্।
শ্রাদ্ধে প্রশস্তাস্তিথয়ে৷ যথৈতা ন তথেতরাঃ ॥ ২৭৬ ৷৷
যুক্ষু কুবন্ দিনক্ষে যু সৰ্ব্বান্ কামান্ সমশ্রুতে ।
অযুক্ষু তু পিতৃন্ সৰ্ব্বান্ প্রজাং প্রাপ্নোতি পুষ্কলাম্ ৷৷ ২৭৭ ৷৷
যথা চৈবাপরঃ পক্ষঃ পূৰ্ব্বপক্ষাদ্বিশিষ্যতে ।
তথা শ্রাদ্ধস্য পূর্বাহ্লাদপরাহ্লো বিশিষ্যতে ॥ ২৭৮ ॥
কৃষ্ণপক্ষের দশমী প্রভৃতি চতুৰ্দ্দশী ভিন্ন অমাবস্যা পর্যন্ত যে পাঁচ তিথি, তাহা শ্রাদ্ধকাৰ্য্যে যেমন প্রশস্ত, প্রতিপদাদি নয় তিথি তাদৃশ নহে। ২৭৬
দ্বিতীয়া, চতুর্থী প্রভৃতি যুগ্মতিথিতে ও ভরণী, রোহিণী প্রভৃতি যুগ্ম নক্ষত্রে শ্রাদ্ধ করিলে অভিলষিত সমুদয় বিষয় লাভ করে, প্রতিপৎ, তৃতীয়াদি অযুগ্ম তিথিতে ও অশ্বিনী, কৃত্তিকা প্রভৃতি অযুগ্ম নক্ষত্রে পিতৃলোকের শ্রাদ্ধ করিলে ধনবিদ্যাদিসম্পন্ন পুত্রাদি সন্তুতি লাভ করে। ২৭৭
যেমন শুক্লপক্ষ হইতে কৃষ্ণপক্ষ শ্রাদ্ধসম্বন্ধে বিপুলফলদাতা হয়, সেইরূপ পূর্ব্বাহ্ণ হইতে অপরাহ্ণ শ্রাদ্ধকাৰ্য্যে বিশেষ ফলোপধায়ক হয়। ২৭৮
প্রাচীনাবীজিনা সম্যগপসব্যমণি।
পিত্রমানিধনাং কাৰ্যং বিধিবদ্দর্ভপাণিনা ॥ ২৭৯।
রাত্রে শ্রাদ্ধং ন কুব্বীত রাক্ষসী কীৰ্তিতা হি সা।
সন্ধ্যয়ােরুভয়ােশ্চৈব সূৰ্য্যে চৈবাচিরােদিতে। ২৮০।
অনেন বিধিনা শ্রাদ্ধং ত্রিরত্যেহ নিৰ্বপেৎ।
হেমন্তগ্ৰীষ্মবর্ষাস্থ পাঞ্চযজ্ঞিকমন্বহম্ ॥ ২৮১।
শ্রাদ্ধসমাপন পর্য্যন্ত দক্ষিণস্কন্ধস্থিতযজ্ঞসূত্রধারণ ও আলস্যশূন্য হইয়া কুশহন্তে বিধানানুসারে পিতৃতীর্থ দ্বারা সমুদয় পিতৃকার্য্য সমাধান করিবে। ২৭৯
রাত্রিকালে শ্রাদ্ধ করিবে না, রাত্রিতে শ্রাদ্ধ করিলে শ্রাদ্ধের ফল হয় না বলিয়া রাত্রিকে মন্বাদি রাক্ষসী নামে নির্দ্দেশ করিয়াছেন; ঐরূপ উভয় সন্ধ্যাকেও রাক্ষসী বেলা বলেন। এই প্রকার ত্রিমুহূৰ্ত্ত পৰ্য্যন্ত প্রাতঃকালও পর্যুদন্ত কাল জানিবে । ২৮০
যদি মাসে মাসে পূৰ্ব্ববিহিত শ্রাদ্ধ করিতে না পারে, তবে এই বিধানমতে বৎসরমধ্যে হেমন্ত, গ্রীষ্ম ও বর্ষাকালে তিনবার শ্রাদ্ধ করিবে, কিন্তু পঞ্চযজ্ঞান্তৰ্গত শ্রাদ্ধকাৰ্য প্রতিদিন করিবে। ২৮১
ন পৈতৃযজ্ঞিয়ে৷ হোমে৷ লৌকিকেহগ্নৌ বিধীয়তে।
ন দৰ্শেন বিনা শ্ৰাদ্ধমাহিতামেদ্বি জন্মনঃ ॥ ২৮২ ॥
যদেব তর্পয়ত্ত্যদ্ভিঃ পিতৃন্ স্ন|ত্ব৷ দ্বিজোত্তমঃ ।
তেনৈব কৃৎস্নমাপ্নোতি পিতৃযজ্ঞক্রিয়াফলম্ ৷৷ ২৮৩ ৷৷
বসূন্ বদন্তি বৈ পিতৃন্ রুদ্রাংশ্চৈব পিতামহান।
প্রপিতামহাংস্তথাদিত্যান্ শ্রুতিরেষা সনাতনী ৷৷ ২৮৪ ৷৷
শ্রৌতস্মার্ত্ত ব্যতিরিক্ত অগ্নিতে পিতৃযজ্ঞবিহিত হোম করিবে না। সাগ্নিক ব্রাহ্মণাদি অমাবস্যা-ব্যতিরিক্ত তিথিতে শ্রাদ্ধ করিবে না, কিন্তু মৃতাহশ্রাদ্ধ কৃষ্ণপক্ষে ও মৃততিথিতে করিতে পারিবে। ২৮২
নিত্যশ্রাদ্ধকরণে অশক্ত ব্রাহ্মণাদি স্নান করিয়া জল দ্বারা পিতৃলোকের যে তর্পণ করে, তদ্বারাই পিতৃলোকের নিত্য শ্রাদ্ধের সমুদয় ফল প্রাপ্ত হয়। ২৮৩
পিতৃলোককে বসুগণ, পিতামহলোকদিগকে একাদশ রুদ্র ও প্রপিতামহ লোকদিগকে দ্বাদশ আদিত্য বলা যায়, ইহা নিত্য শ্রুতি। এ কথার তাৎপর্য্য এই যে, ধ্যানের সময় পিতৃদিগকে এই রূপে পিতৃদিগকে এই রূপে ভাবনা করিতে হয় । ২৮৪
বিঘসাশী ভবেন্নিত্যং নিত্যং বাহমৃতভোজনঃ
বিঘসো ভুক্তশেষস্তু যজ্ঞশেষং তথামৃতম্ ॥ ২৮৪
সর্বদা বিঘস বা অমৃত ভােজন করিবে। ব্রাহ্মণগণের ভােজনবিশিষ্ট অন্নাদিকে বিঘস বলা যায় ও যজ্ঞের অবশিষ্ট পুরােডাশাদিকে অমৃত বলা যায়। ২৮৫
এতৰােহভিহিতং সৰ্ব্বং বিধানং পাঞ্চযজ্ঞিকম।
দ্বিজাতিমুখ্যবৃত্তীনাং বিধানং শ্ৰয়তামিতি । ২৮৬।
এই আমি তােমাদিগকে পঞ্চযজ্ঞের সমুদয় বিধান আদ্যন্ত বলিলাম, এক্ষণে ব্রাহ্মণগণের শিলেঞ্ছিাদি জীবিকোপায়বিধান কহিতেছি, শ্রবণ কর। ২৮৬



ইতি মানবে ধর্মশাস্ত্রে ভৃগুপ্ৰাক্তয়াং সংহিতায়াং তৃতীয়ােহধ্যায়ঃ । ৩।
ইতি ভৃগু প্রণীত মানব-ধৰ্ম্মসংহিতায় তৃতীয় অধ্যায়ের অনুবাদ সমাপ্ত।







SHARE

Milan Tomic

Hi. I’m Designer of Blog Magic. I’m CEO/Founder of ThemeXpose. I’m Creative Art Director, Web Designer, UI/UX Designer, Interaction Designer, Industrial Designer, Web Developer, Business Enthusiast, StartUp Enthusiast, Speaker, Writer and Photographer. Inspired to make things looks better.

  • Image
  • Image
  • Image
  • Image
  • Image
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment