মন, তব কেন এ সংশয় ?
জড়-প্রতি ঘৃণা করি’, ভজিতে প্রেমের হরি,
স্বরূপ লক্ষিতে কর ভয় ॥ ১ ॥
স্বরূপ করিতে ধ্যান, পাছে জড় পায় স্থান,
এই ভয়ে ভাব’ ব্রহ্মময় ।
নিরাকার নিরঞ্জন, সর্বব্যাপী সনাতন,
অস্বরূপ করিছ নিশ্চয় ॥ ২॥
অভাব-ধর্মের বশে, স্বভাব না চিত্তে পশে,
ভাবের অভাব তাহে হয় ।
ত্যজ এই তক পাশ, পরানন্দ-পরকাশ,
কৃষ্ণচন্দ্রে করহ আশ্রয় ॥ ৩ ॥
সচ্চিৎ-আনন্দময়, কৃষ্ণের স্বরূপ হয়,
সর্বানন্দ মাধুর্য নিলয় ।
সর্বত্র সম্পূর্ণ রূপ, এই এক অপরূপ,
সর্বব্যাপী ব্রহ্মে তাহা নয় ॥ ৪ ॥
অতএব ব্রহ্ম রৈ, অঙ্গকান্তি সুবিস্তার,
বৃহৎ বলিয়া তঁারে কয় ।
ব্রহ্ম পরব্রহ্ম যেই, শ্রীকৃষ্ণস্বরূপ সেই,
বিননাদের যাহাতে প্রণয় ॥ ৫॥
0 comments:
Post a Comment