মন, তুমি বড়ই পামর ।
তােমার ঈশ্বর হরি, তাকে কেন পরিহরি,
কামমার্গে ভজ’ দেবান্তর ॥১ ॥
পরব্রহ্ম এক তত্ত্ব,তাহাতে সঁপিয়া সত্ত্ব,
নিষ্ঠাগুণে করহ আদর ।
আর যত দেবগণ,মিশ্রসত্ত্ব অগণন,
নিজ নিজ কার্যের ঈশ্বর ॥ ২॥
সে-সবে সম্মান করি, ভজ’ একমাত্র হরি,
যিনি সর্ব-ঈশ্বর-ঈশ্বর ।
মায়া যাঁর ছায়াশক্তি, তাঁ’তে ঐকান্তিকী ভক্তি,
সাধি’ কাল কাট’ নিরন্তর ॥ ৩॥
মূলেতে সিঞ্চিলে জল, শাখা-পল্লবের বল,
শিরে বারি নহে কার্যকর।
হরিভক্তি আছে যাঁর,সর্বদেব বন্ধু তাঁর,
ভক্তে সবে করেন আদর ॥৪॥
বিনােদ কহিছে মন, রাধাকৃষ্ণ-শ্রীচরণ,
ভজ ভজ ভজ নিরন্তর ॥ ৫॥
0 comments:
Post a Comment