পরম করুণ, পঁহু দুইজন

 গৌর-নিত্যানন্দের দয়া

লোচন দাস ঠাকুর

পরম করুণ, পঁহু দুইজন,
নিতাই গৌরচন্দ্র ।
সব অবতার, সার-শিরোমণি,
কেবল আনন্দ-কন্দ ৷৷
ভজ ভজ ভাই, চৈতন্য নিতাই,
সুদৃঢ় বিশ্বাস করি ।
বিষয় ছাড়িয়া, সে রসে মজিয়া,
মুখে বল হরি হরি ৷৷
দেখ ওরে ভাই, ত্রিভুবনে নাই,
এমন দয়াল দাতা ।
পশু-পাখী ঝুরে, পাষাণ বিদরে,
শুনি যাঁর গুণগাথা ॥
সংসারে মজিয়া, রহিলি পড়িয়া,
সে পদে নহিল আশ ।
আপন করম, ভুঞ্জায়ে শমন,
কহয়ে লোচন দাস ৷





SHARE

Milan Tomic

Hi. I’m Designer of Blog Magic. I’m CEO/Founder of ThemeXpose. I’m Creative Art Director, Web Designer, UI/UX Designer, Interaction Designer, Industrial Designer, Web Developer, Business Enthusiast, StartUp Enthusiast, Speaker, Writer and Photographer. Inspired to make things looks better.

  • Image
  • Image
  • Image
  • Image
  • Image
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment