গৌড় নিত্যানন্দের দয়া
লোচন দাস ঠাকুর
নিতাই-গৌর নাম, আনন্দের ধাম,
যেই জন নাহি লয় ।
তারে যমরাজা, ধরে লয়ে যায়,
নরকে ডুবায় তায় ॥
তুলসীর হার, না পরে যে ছার,
যমালয়ে বাস তাঁর।
তিলক ধারণ, না করে যে জন,
বৃথায় জনম তার ॥
না লয় হরিনাম, বিধি তারে বাম,
পামর পাষণ্ড মতি ।
বৈষ্ণব সেবন, না করে যে জন,
কি হবে তার গতি ॥
গুরুমন্ত্র সার, কর এইবার,
ব্রজেতে হইবে বাস ।
তমোগুণ যাবে, সত্ত্বগুণ পাবে,
হইবে কৃষ্ণের দাস ॥
এ দাস লোচন, বসে অনুক্ষণ,
(নিতাই) গৌরগুণ গাও সুখে ।
এই রসে যার, রতি না হইল,
চুন কালি তার মুখে ॥
0 comments:
Post a Comment