নিত্যানন্দ মহিমা রাগ পঠমঞ্জরী
লোচন দাস ঠাকুর
নিতাই মোর জীবনধন নিতাই মোর জাতি ।
নিতাই বিহনে মোর আন নাহি গতি ॥
সংসার-সুখের মুখে তুল্যা দিয়া ছাই ।
নগরে মাগিয়া খাব গাহিয়া নিতাই ॥
যে দেশে নিতাই নাই সে দেশে না যাব ।
নিতাইবিমুখ জনার মুখ না দেখিব ॥
গঙ্গা যার পদজল হর শিরে ধরে ।
হেন নিতাই না ভজিয়া দুঃখ পাই মরে ॥
লোচন বলে মোর নিতাই যেবা নাহি মানে
আনল ভেজাই তার মাঝ মুখখানে ॥
0 comments:
Post a Comment