নিতাই গুণমণি আমার, নিতাই গুণমণি

নিত্যানন্দ মহিমা    (শ্রীরাগ) 

লোচন দাস ঠাকুর 

নিতাই গুণমণি আমার, নিতাই গুণমণি ।
আনিয়া প্রেমের বন্যা ভাসাল অবনী !!
প্রেমের বন্যা লইয়া নিতাই আইলা গৌড়দেশে ।
ডুবিল ভকতগণ দীন-হীন ভাসে ৷
দীন-হীন-পতিত-পামর নাহি বাছে ।
ব্রহ্মার দুর্লভ প্রেম সবাকারে যাচে ॥
আবদ্ধ করুণা-সিন্ধু (নিতাই) কাটিয়া মুহান ।
ঘরে ঘরে বুলে প্রেম অমিয়ার বান ॥
লোচন বলে মোর নিতাই যেবা না ভজিল ।
জানিয়া শুনিয়া সেই আত্মঘাতী হৈল ॥

SHARE

Milan Tomic

Hi. I’m Designer of Blog Magic. I’m CEO/Founder of ThemeXpose. I’m Creative Art Director, Web Designer, UI/UX Designer, Interaction Designer, Industrial Designer, Web Developer, Business Enthusiast, StartUp Enthusiast, Speaker, Writer and Photographer. Inspired to make things looks better.

  • Image
  • Image
  • Image
  • Image
  • Image
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment