মনু সংহিতা ২য় অধ্যায় (১২৪ থেকে শেষ প্রযন্ত)

 

ভােঃশব্দং কীৰ্তয়েদন্তে স্বস্য নামােহভিবাদনে।

নাম্নাং স্বরূপভাবে হি ভােভাব ঋষিভিঃ স্মৃতঃ ১২৪।

আয়ুষ্মান্ ভব সৌম্যেতি বাচ্যো বিহেভিবাদনে।

অকারশাস্য নামােহন্তে বাচ্যঃ পূৰ্বাক্ষরঃ প্লতঃ ১২৫।

যেহেতু ভােঃ শব্দ সম্বােধনজ্ঞাপক হয়, এজন্য অভিবাদনানন্তরঅভিবাদনে অমুক অহমি ভো" এই কথা বলিবে॥১২৪

অভিবাদনানন্তর অভিবাদ্য ব্যক্তি অভিবাদক ব্রাহ্মণাদি বর্ণত্রয়ের মধ্যে ব্রাহ্মণ অভিবাদককে আয়ুষ্মান ভব সৌম্য শত শৰ্ম্মন হে প্রিয়দর্শন শুভকৰ্মা! তুমি দীর্ঘজীবী হও, ইহা বলিবে ক্ষত্রিয় অভিবাদককেআয়ুষ্মান ভৰ সৌম্য বল বৰ্মনএবং বৈশ্য অভিবাদককেআয়ুষ্মান ভব সৌম্য বনুভূতে এই কথা বলিবে। কিন্তু ব্রাহ্মণ অভিবাদকের নামে অন্তে অথবা অন্ত্যবর্ণের পূর্বে যে অকারাদি স্বর, তাহা প্লুতে অর্থাৎ ত্রিমাত্রে উচ্চারিত হইবে; ক্ষত্রিয় বৈশ্যের নামের অন্তস্বরের পূর্ব্বস্বর  বিকল্পে প্লত হইবে; শূদ্র এবং স্ত্রীলােকের নামে প্লুত উচ্চারণ নাই॥১২৫

যাে বেত্যভিবাদস্য বিপ্রঃ প্রত্যভিবাদন।

নাভিবাদ্যঃ বিদুষ। যথা শূদ্ৰস্তথৈব সঃ ১২৬

যে অভিবাদ্য ব্যক্তি অভিবাদনের তুল্য প্রত্যভিবাদন না জানে, তাহাকে অভিবাদনে -শুভ শর্ম্মাহমস্মি ভো, এইরূপে অভিবাদন করিবে না, তাহাকে শূদ্রের ন্যায় বােধ করিয়া আমি অভিবাদন করি এইরূপে পদগ্রহন রহিত অভিবাদন করিবে। ১২৬

ব্রাহ্মণং কুশলং পৃঙ্গেং বন্ধুমনাময়।

বৈশ্যং মেং সমাগম্য শূদ্রমারােগ্যমেব চ। ১২৭।

অবাচ্যো দীক্ষিতে নান্না যবীয়ানপি যাে ভবেৎ।

ভাে ভবৎ পূৰ্বকনেভিযেত ধৰ্ম্মবিৎ ১২৮।

কোন স্থান হইতে সমাগত সমানবয়স্ক অনভিবাদক হইলেও অভিবাদ অবয়বয়স্ক ব্রাহ্মণাদি অভিবাদন করিলে, অভিবাদ্য ব্রাহ্মণ ব্রাহ্মণকে কুশল শব্দ উচ্চারণে, ক্ষত্রিয়কে অনাময় শব্দ উচ্চারণেবৈশ্যকে ক্ষেম শব্দ উচ্চারণে শূদ্রকে আরােগ্য-শব্দ উচ্চারণে মঙ্গল জিজ্ঞাসা করিবে। ১২৭

যে ব্যক্তি দীক্ষণীয় যজ্ঞের সমাপনান্তে অভ্যুত্থান করিয়াছে, তাহাকে দীক্ষিত বলা যায়। দীক্ষিত বয়সে কনিষ্ঠ হইলেও ধৰ্ম্মজ্ঞ ব্যক্তি প্রত্যভিবাদনকালে বা অন্যকালে নাম গ্রহণ করিয়া উহাকে সম্বােধন করিবে না; কিন্তু ভাে ভবৎ শব্দ পূৰ্ব্বক অর্থাৎ মহাশয় আপনি ইত্যাদি শব্দ উচ্চারণ পূর্বক দীক্ষিতাদি শব্দ দ্বারা সমােধন করিবে, যেমন ভাে দীক্ষিত এই কৰ্ম করুন, আপনি যজমান হইয়া এই কর্ম করুন, এইরূপ বলিবে॥১২৮

পরপী তু যা স্ত্রী স্যাসম্বন্ধা যােনিতঃ

তাং ক্ৰয়াবতীত্যেবং সুভগে ভগিনীতি চ। ১২৯।

মাতুলাংশু পিতৃব্যাংশ্চ শ্বশুরাবৃত্বিজো গুন্।

অসাবহমিতি ক্ৰয়াৎ প্রত্যুত্থায় যবীয়সঃ ১৩০

পরস্ত্রী যে নারী পিতৃবংশীয় নহেন, তাহাদিগকে ভবতি বা সুভগে অথবা ভগিনি বলিয়া সম্বোধন কৰিৰে। ভগিনী প্রভৃতিকে পরের অনুঢ়া কন্যাকে আয়ুষ্মতি ইত্যাদি পদে সম্বােধন করিবে। ১২৯

মাতুলপিতৃব্যশশুরপুরােহিত অথবা গুরু ইহারা বয়সে কনিষ্ঠ হইলেতাঁহাদিগের আগমনে গাত্রোত্থান করিয়া আমি অমুক এই কথা বলিবে, কিন্তু পাদগ্ৰহণ পূর্বক অভিবাদন করিবে না। ১৩০॥ 

মাতৃম্বসা মাতুলানী শরথ পিতৃম্বসা।

সংপূজ্যা গুরুপত্নীবৎ সমস্যা গুরুভাৰ্য্যয়া। ১৩১।

ভ্রাতুর্ভাৰ্যোপসংগ্ৰাহা সবর্ণাহহপি।

বিষ্যে ভূপসংগ্রাহা জ্ঞাতিসম্বন্ধিযােষিতঃ ১৩২

পিতুর্ভগিন্যাং মাতুশ্চ জায়াঞ্চ স্বৰ্য্যপি।

মাতৃবদবৃত্তিমাতিষ্ঠেৎ মাতা তাভ্যো গরীয়সী ১৩৩

মাতৃভগিনী, পিতৃভগিনী, মাতুলপত্নী শ্বশ্রু, ইহারা মাতার ন্যায় পূজনীয় হয়েন, যেহেতু ইহার গুরুপত্নীর সমান অর্থাৎ মাতার সমান; অতএব ইহারা আগত হইলে পাদগ্রহণ পূর্বক অভিবাদন করিবে। ১৩১॥

প্রতিদিনই জ্যেষ্ঠা স্বজাতীয়া ভ্রাতৃপত্নীর প্রণতভাবে পাদগ্ৰহণ পূর্বক অভিবাদন করিতে আর প্রবাস হইতে সমাগত হইলে পিতৃব্যপত্নী শ্বশুরপত্নী প্রভৃতির পাদগ্ৰহণ কৰিৰে সৎ নিত্য কৰি নিয়ম নাই। ১৩২॥

দশাব্দাখ্যং পৌরসখ্যং পঞ্চাব্দাখ্যং কলাভৃতাম্।

ব্দপূৰ্ব্বং শ্রোত্রিয়াণাং স্বল্পেনাপি স্বযোনিযু ১৩

পিতা মাতার ভগিনীর প্রতি এবং জ্যেষ্ঠা সহােদরার প্রতি মাতার ন্যায় ব্যবহার করিবে, কিন্তু জননী তাহাদিগের সকলের অপেক্ষা গুরুতর জানিবে, যেহেতু, মাতৃ-আজ্ঞায় মাতৃস্বসৃ-আজ্ঞায় পরস্পর বিরোধ হইলে, মাতৃ-আজ্ঞাই প্রবল হইবে। ১৩৩

একপুরবাসী বা একগ্রামবাসীদিগের মধ্যে কেহ কাহারও দশ বর্ষ পৰ্যন্ত বয়ােধিক হইলে, গীত প্রভৃতি কলাভিজ্ঞ লোকদিগের কেহ কাহারও দশ বর্ষ পৰ্য্যন্ত বয়ষাধিক হইলে, বিদ্বান্ ব্রাহ্মণদিগের মধ্যে কেহ কাহারও তিন বৎসর বয়ােধিক হইলে সপিণ্ডদিগের কেহ কাহারও অল্পকালমাত্র জ্যেষ্ঠ হইয়েই  পরস্পর সখা জানিবে, অর্থাৎ ইহাদের মধ্যে জ্যেষ্ঠত্ব নিবন্ধন মান্যতা নাই, ইহা অপেক্ষা বয়সের অধিক হইলে জ্যেষ্ঠত্ব নিবন্ধন মান্যতা থাকিবে। ১৩৪॥

ব্রাহ্মণং দশবর্ষন্তু শতবর্ষন্তু ভূমিপ।

পিতাপুত্রে বিজানীয়াব্রাহ্মণস্তু তয়ােঃ পিতা ১৩৫।

বিত্তং বন্ধুবয়ঃ কর্ম বিদ্যা ভবতি পঞ্চম।

এতানি মান্যস্থানানি গরীয়ে যদ্যদুত্তরম্ ১৩৬।

যদি ব্রাহ্মণ দশবর্ষ-বয়স্ক হয় এবং ক্ষত্রিয় একশত বর্ষবয়স্ক হয়, তাহা হইলেও ব্রাহ্মণ পিতার ন্যায়অর্থাৎ ব্রাহ্মণই ক্ষত্রিয়ের পিতার ন্যায় মান্য হইবে। ১৩৫

ন্যায়সঞ্চিত ধন, পিতৃব্যাদি সম্বন্ধ, বয়ােধিকতা, শ্রুতি-স্মৃত্যুক্ত কর্ম, বেদার্থতত্বজ্ঞানরূপ বিদ্যা, এই পঞ্চ মাতার কারণ, ইহাদিগের মধ্যে পর পর অধিক মান্যতার কারণ জানিবে, অর্থাৎ ধন হইতে বন্ধুবন্ধু হইতে বয়স, বয়স হইতে কর্ম কৰ্ম্ম হইতে বিদ্যা অধিক মান্যতার কারণ হয়। ১৩৬

পঞ্চানাং ত্ৰিষু বর্ণেষু ভূয়াংসি গুণবন্তি চ।

যত্র সােহ, মানাহঃ শুদ্ৰোহপি দশমীং গতঃ ১৩৭।

ব্রাহ্মণাদি বর্ণত্রয়ের ধনাদি পঞ্চকের মধ্যে যাহাতে যত অধিক গুণ অধিকতর পরিমাণে থাকিবে, সে পর অপেক্ষা অধিক মান্য হইবে; যেমন বিত্ত বন্ধুত্বযুক্ত ব্যক্তি বয়ােধিক হইতে মান্য, বিত্ত, বন্ধুত্ব, বয়ােযুক্ত ব্যক্তি কর্মবিশিষ্ট হইতে মান্য, বিত্ত, বন্ধুত্ব, বয়স কর্মযুক্ত ব্যক্তি বিদ্বান হইতে মান্য হয়েন, এবং উভয় ধনীর মধ্যে ন্যায়ার্জ্জিত অধিক ধনবান ব্যক্তি মান্য, বন্ধুদ্বয়ের মধ্যে অধিক, সম্বন্ধশালী বন্ধু মান্য, অধিকবয়স্কদ্বয়ের মধ্যে অতিশয় বয়ােবৃদ্ধ মান্য, কৰ্মশালি-দ্বয়ের মধ্যে প্রশস্ত কর্মশালী মান্য বিদ্বানের মধ্যে অধিক বিদ্বান মান্য হয়েন। আর শূদ্র নবতি বৎসরের অধিকবয়স্ক হইলে ৰাহ্মণাদিরও মাননীয় হয়। ॥১৩৭

চক্রিণে। দশমীস্থ রােগিণে ভারিণঃ ব্রিয়াঃ।

স্নাতকস্য রাশ্চ পা দেয়াে বরস্য চ। ১৩৮

রথাদি যানারূঢ় নবত্যধিকবয়স্ক, রোগার্ত , ভারবাহক, স্ত্রীজাতি, গুরুগৃহ হইতে প্রত্যাবৃত্ত ব্রহ্মণ, রাজা বিবাহ জন্য প্রতি বর ইহাদিগকে পথ ছাড়িয়া দেওয়া বিধেয়॥১৩৮

তেষান্তু সমবেতানাং মাঝৌ স্নাতকপার্থিবৌ।

রাজস্নাতকয়ােশ্চৈব স্নাতকো নৃপমানভাক্১৩৯

উপনীয় তু যঃ শিষ্যং বেদমধ্যাপয়েদ্বিজঃ।

সকল্পং সরহস্যঞ্চ তমাচাৰ্যং প্রচক্ষতে॥১৪০

যাহার সমাবর্তন সংস্কার অতি সত্বর সম্পাদিত হইয়াছে, তাহাকে স্নাতক কহে। পূর্বোক্ত ব্যক্তি সকল এককালে মিলিত হইলে স্নাতক রাজা ইহারাই সর্বাপেক্ষা মান্য হইবেন, অর্থাৎ ইহাদিগকে অগ্রে পথ ছাড়িয়া দিবে, এবং রাজা স্নাতক উপস্থিত হইলে, স্নাতক রাজার অপেক্ষা সম্মান প্রাপ্ত হইবেন। অন্যের মিলনে পাঠক্রমে মান্যতার ক্রম জানিবে॥১৩১

যে ব্রাহ্মণ শিষ্যের উপনয়ন য়া তাহাকে যজ্ঞ,বিদ্যা ও পবিত্র উপনিষদের সহিত সমগ্ৰ বেদশাস্ত্র অধ্যয়ন করান, তাহাকে আচাৰ্য বলে॥১৪০

একদেশন্তু বেদস্য বেদাঙ্গাপি বা পুনঃ।

যােহধ্যাপয়তি বৃত্ত্যমুপাধ্যায়ঃ উচ্যতে। ১৪১

নিষেকাদীনি কৰ্ম্মাণি যঃ করােতি যথাবিধি।

সম্ভাবয়তি চামেন বিপ্রাে গুরুরুচ্যতে ১৪২

অগ্ন্যাধেয়ং পাকযজ্ঞানগ্নিষ্টোমাদিকান্ মখান্।

যঃ কােতি বৃতে যস্য তস্যৰ্হিগিহােচ্যতে। ১৪৩

যিনি উপজীবিকার জন্য মন্ত্ৰাত্মক মন্ত্রেতর বেদের একদেশ কিম্বা কেবল ব্যাকরণাদি বেদাঙ্গ অধ্যয়ন করান, তাঁহাকে উপাধ্যায় বলা যায়। ১৪১

যিনি বিধানানুসারে গর্ভাধানাদি সংস্কার সকল সম্পাদন করেন, এবং অন্ন দ্বারা প্রতিপালন করেনতিনি পিতা, তাহাকে গুরু বলা যায়। ১৪২

যিনি বৃত হইয়া যাহার আহবনীয়াদি বহ্নিস্থাপন কর্ম, অষ্টকাদি পাকষজ্ঞ অগ্নিষ্টোমাদি যজ্ঞকাৰ্য্য করিয়া থাকেন, তিনি তাহার ঋত্বিক অর্থাৎ পুরােহিত নামে কথিত হয়েন, ব্রহ্মচারি ধর্মের মধ্যে পুরােহিতের লক্ষণকথন অনুপযুক্ত হইলেও আচাৰ্যাদির ন্যায় পুরােহিতের মান্যতা দর্শাইবার জন্য ইহা কখিত হইল ॥১৪৩

আৰুণােত্যবিতথং ব্ৰহ্মণ। শ্রবণাবুতে।

মাতা পিতা জ্ঞেয়স্তম হহৎ কদাচন। ১৪৪।

উপাধ্যায়াম্ দশাচাৰ্য্য আচাৰ্যাণাং শতং পিতা।

সহস্ৰস্তু পিতৃমাতা গৌরবেণাতিরিচ্যতে ১৪৫।

যিনি যথার্থ বেদ শব্দ দ্বারা উভয় কর্ণ পরিপূর্ণ করিয়া দেন, তিনি মহোপকারক বলিয়া মাতা পিতৃপদবাচ্য হয়েন। গৃহীতবেদ হইলেও কেহ তাহার প্রতি কখন অত্যাচার করিবেন না। দশ জন উপাধ্যায় হইতে আচাৰ্য গৌরবযুক্ত হয়েন। উপনয়ন পূর্বক সাবিত্রীমাত্রের উপদেষ্টা এক শত আচাৰ্য্য অপেক্ষা পিতা মাননীয় হয়েন, এবং পিতা অপেক্ষা মাতা সহস্র গুণে মানণীয় হন॥১৪৫

উৎপাদকব্ৰহ্মদাত্রেরীয়ান্ ব্ৰহ্মদঃ পিতা।

ব্ৰহ্মজন্ম হি বিপ্র প্ৰেত্য চেহ শাশ্বতম্ ১৪৬

কামান্মাতা পিতা চৈনং যদুৎপাদয়তো মিথ।

সম্ভুতিং তস্য তাং বিদ্যাদ্যদ্যােনাভিজায়তে ১৪৭

আচাৰ্য্যস্তস্য যাং জাতিং বিধিবদেপারগ।

উৎপাদয়তি সাবিত্রা সা সত্যা সাজরামরা ১৪৮॥  

জন্মদাতা সমগ্র বেদের উপদেষ্টা উভয়ই পিতৃপদবাচ্য হয়েন। এই উভয়ের মধ্যে উপনয়ন পূৰ্ব্বক সমগ্ৰ বেদ-শাখার উপদেশক আচাৰ্য-পিতাই গুরুতর হয়েন, যে হেতু, আচাৰ্য-পিতা হইতে যে জন্ম, উহা ব্ৰহ্মপ্রাপ্তিফল দ্বারা ইহলােকে পরলােকে নিত্য বলিয়া গণনীয় হয়॥১৪৬

পিতা ও মাতা পরস্পর কামপরতন্ত্র হইয়া বালকের যে জন্ম দেনসে জন্মে বালক পস্বাদীর ন্যায় মাতৃকুক্ষিতে অঙ্গ প্রত্যঙ্গ সমুদায় লাভ করে, সেই জন্ম পশু প্রভৃতির সাধারণ, বিশেষ কিছুনাই ১৪৭

সমন্ত বেদশাস্ত্রের পারদর্শী আচাৰ্য্য অভিনব জাত বালকের যথাবিধানানুসারে গায়ত্রী উপদেশ যারা যে যথার্থ জন্ম উৎপাদন করেন, সেই জন্ম ব্ৰহ্মপ্রাপ্তির কারণ বলিয়া অজর অমরূপে গণ্য হইয়া থাকে। ১৪৮

 অল্পং বা বহু বা যস্য স্যোপকরােতি যঃ।

তমপীহ গুরুং বিদ্যাচ্ছ তােপক্রিয়য়া তয়া। ১৪৯

ব্রাহ্মস্য জন্মনঃ কৰ্ত্তা স্বধর্মস্য শাসিতা।

বালােহপি বিপ্রাে বৃদ্ধস্য পিতা ভবতি ধৰ্ম্মতঃ ১৫

অধ্যাপয়ামাস পিতৃন্ শিশুরাঙ্গিরসঃ কবিঃ।

পুলকা ইতি হােবাচ জ্ঞানেন পরিগৃহ তান্ ১৫১

যে উপাধ্যায় শিষ্যকে অল্পই হউক বা অধিকই হউক শাস্ত্র অধ্যয়ন করান, তাঁহার সেই উপকার দ্বারা উপদিষ্ট ব্যক্তি তাহাকেও গুরু বলিয়া জানিবে॥১৪৯

যে ব্রাহ্মণ উপনয়ন দেন, এবং বেদশাস্ত্রের ব্যাখ্যান দ্বারা স্বধৰ্ম্মের প্রচার করেন, তিনি বালক হইলেও ধর্মানুসারে বৃদ্ধেরও পিতা হয়েন, অর্থাৎ তিনি পিতার ন্যায় মান্য হয়েন॥১৫০

পূৰ্ব্বকালে অঙ্গিরার পুত্র বালক অর্থাৎ বয়ঃকনিষ্ঠ হইয়াও জ্ঞানবলে অধিক বয়স্ক পিতৃব্য ও তৎপুত্রদিগকে শিষ্য করিয়া শাস্ত্র অধ্যয়ন করাইয়াছিলেন, জন্য তিনি তাহাদিগকে পুত্রক বলিয়া আহ্বান করিতেন। ১৫১

তে তমর্থমপৃচ্ছন্ত দেবাগতমন্যবঃ।

দেবাশ্চৈতা সমেতত্যাচুনায্যং বঃ শিশুরুক্তবান্ ১৫২।

অজ্ঞাে ভবতি বৈ বালঃ পিতা ভবতি মন্ত্রঃ।

অং হি বালমিত্যাহুঃ পিতেত্যেব তু মন্ত্রম্ ১৫৩।

হায়নৈন পলিতৈন বিভেন বন্ধুভিঃ।

ঋষয়শ্চক্রিরে ধর্মং যােহচানঃ নাে মহান্ ১৫৪

পুত্রক শব্দে আহুত সেই পিতৃব্যাদি ত্রুদ্ধ হইয়া দেবতাদিগের নিকট পুত্ৰক শব্দের অর্থ জিজ্ঞাসা করেন। দেবগণ একত্র হইয়া তাহাদিগকে বলিলেন, শিশু যে তােমাদিগকে পুত্রক বলিয়া আহ্বান করিয়াছেন, তাহা ন্যায্য হইয়াছে১৫২

অল্পবয়স্ক হইলেই যে বালক হয়, এমত নহে। যে ব্যক্তি মূর্খ, সে বয়ােধিক হইলেও তাহাকে বালক বলা যায়। যিনি মন্ত্রের বা বেদশাস্ত্রের অধ্যয়ন করান, তিনিই পিতা হন। পণ্ডিতেরা অজ্ঞ ব্যক্তিকে বালক মন্ত্রদাতাকে পিতা বলিয়া থাকেন। ১৫৩

বয়ােধিক হইলেই, কেশ, শ্মশ্রু প্রভৃতি পক্ক হইলেই, বিপুল ধনশালী হইলেই, পিতৃব্যাদি সম্বন্ধ থাকিলেই যে মহৎ, তাহা নহে। যিনি সাঙ্গোপাঙ্গ বেদের অধ্যাপক হন, তিনিই আমাদিগের মধ্যে মহৎশব্দের প্রতিপাদ্য হন। ১৫৪

বিপ্রাণাং জ্ঞানতত জ্যৈষ্ঠ্যং ক্ষত্রিয়াণান্তু বীৰ্যতঃ

বৈশ্যানাং ধান্যধনতঃ শূদ্রাণামেব জন্মতঃ ১৫৫

তেন বৃদ্ধে ভবতি যেনাস্য পলিতং শিরঃ।

যাে বৈ যুবাপ্যধীয়ানস্তং দেবাঃ স্থবিরং বিদুঃ ১৫৬ |

যথা কাষ্ঠময়াে হস্তী যথা চৰ্ম্মময়ো মৃগঃ

যশ্চ বিহেনধীয়াস্ত্রয়ন্তে নাম বিভ্রতি। ১৫৭।

জ্ঞানের আধিক্য থাকিলেই ব্রাহ্মণদিগের জ্যেষ্ঠ হয়, অধিক বীৰ্য্যশালী হইলেই ক্ষত্রিয়কুলমধ্যে জ্যেষ্ঠ, ধনধান্য প্রভৃতি অধিক সম্পত্তিসম্পন্নই বৈশ্যদিগের জ্যেষ্ঠ, এবং শূদ্রদিগের মধ্যে কেবল বয়ােধিক হইলেই জ্যেষ্ঠ হয়। ১৫৫

মস্তকের কেশ পক্ক হইলেই যে বৃদ্ধ হয়, এমন নহে, কিন্তু যুবা হইয়াও যিনি বিদ্বান্ হনতাঁহাকেই দেবতারা বৃদ্ধ বলেন। ১৫৬

যেমন কাঠ-নির্মিত হস্তী চর্মনির্মিত মৃগ কোন কাৰ্যকারক নহে, তদ্রুপ যে ব্রাহ্মণ বেদাধ্যয়ন না করেন, তিনিও কোন কার্যক্ষম নহেন, কেবল ব্রাহ্মণের নাম মাত্র ধারণ করেন।১৫৭

যথা ষণ্ডাহফলঃ স্ত্রী যথা গৌগবি চাফলা।

যথা চাফেলং দানং তথা বিদ্ৰােহনৃচোহফলঃ ॥১৫৮।

অহিংসয়ৈব ভূতানাং কাৰ্যং শ্রেয়ােহনুশাসনম্।

বাক্ চৈব মধুরা ক্ষা প্রযােজা ধর্মমিচ্ছতা ১৫৯ |

যস্য বাঙ্নসে শুদ্ধে সম্যগ গুপ্তে সৰ্ব্বদা।

বৈ সৰ্বমবাপ্পেতি বেদান্তোপগতং ফলম্ ১৬০

ক্লীব যেমন স্ত্রীতে সন্তানােৎপাদন করিতে অক্ষম, যেমন স্ত্রীগাে গাভীতে নিষ্ফলা হয়, এবং অজ্ঞ ব্যক্তিকে দান যেমন বিফল হয়, তদ্রপ বেদাধ্যয়নহীন ব্রাহ্মণ নিস্ফল অর্থাৎ কোন কাৰ্যকারক হয়েন না। ১৫৮

ধার্মিক অধ্যাপক, যাহাতে শিষ্যদিগের অধিক হিংসা না হয়, দুৰ্বত্ত শিষ্যকে রজ্জু  কিংবা বেণুদল দ্বারা মস্তক ভিন্ন অন্য স্থানে শাসন করিবেন, এবং নিষ্ঠুর বাক্য প্রয়ােগ করিবেন না, যাহাতে শিষ্যের প্রীতি জন্মে, এমন বাক্য প্রয়ােগ করিবেন। ১৫৯

যাহার বাক্য মন পরিশুদ্ধ হইয়াছে অর্থাৎ যাহার মিথ্যাকথা নাই এবং রাগ-দ্বেষাদি মন দুষিত হয় নাই, যাহার মন বাক্য নিষিদ্ধ বিষয় হইতে সর্বদা সুরক্ষিত, সেই ব্যক্তি মােক্ষলাভের হেতু বেদশাস্ত্রপ্রতিপাদ্য সৰ্বত্ব-সৰ্বেশ্বরত্বরূপ সমুদায় ফল প্রাপ্ত হন। ১৬

নারুস্তুঃ স্যাদার্তোহপি পরদ্ৰোহকৰ্মধীঃ।

যয়াহস্যোদ্বিজতে বাচা নালােক্যাং তামুদীরয়েৎ ১৬১

সম্মানাব্রাহ্মণাে নিত্যমুদ্বিজেত বিষাদিব।

অমৃতস্যের চাকাদেবমানস্য সর্বদা ১৬২

কোন ব্যক্তি একান্ত পীড়িত হইলেও কাহারও মর্মপীড়াদায়ক কোন দোষ উল্লেখ করিবে নাযাহাতে পরানিষ্ট হয়, এমন কর্ম বা চিন্তা করিবে না, অথবা যে কথা বলিলে অন্য ব্যক্তি মনে ব্যথা পায়, এমন মর্মপীড়াকর স্বর্গলাভের বিরােধী কোন কথা বলিবে না। ১৬১

ব্রাহ্মণ সন্মানকে বিষের ন্যায় বােধ করিবেন, তাহাতে প্রীতিলাভ করিবেন না এবং সর্বদা অমৃতের ন্যায় বােধ করিয়া অবমাননার আকাঙ্ক্ষা করিবেন, অর্থাৎ কোন ব্যক্তি সম্মান করিলে তাহাতে প্রতি হইবেন না বা অপমান করিলেও তাহাতে খেদ করিবেন না; মানপমান সমান বােধ করিবেন। ১৬২

সুখং হবমতঃ শেতে সুখঞ্চ প্রতিবুধ্যতে।

সুখং চরতি লােকেহস্মিম্নবমন্তা বিনতি। ১৬৩।

অনেন ক্ৰমযােগেন সংস্কৃতাত্মা দ্বিজঃ শনৈঃ।

গুরৌ বসন্ সঞ্চিনুয়াদব্ৰহ্মাধিগমিং তপঃ ১৬৪।

তপোবিশেষৈবিবিধৈ তৈশ্চ বিধিচোদিতৈঃ।

বেদঃ কৃৎস্নোহধিগন্তব্যঃ সরহস্যো দ্বিজন্মনা ১৬৫।

যেহেতু ইহলােকে কোন ব্যক্তি অপমান করিলে যিনি খেদ না করেন, তিনি সুখে নিদ্রা যানসুখে প্রতিবুদ্ধ হন এবং কর্তব্য কর্মে বিচরণ করিয়া বেড়ান; কিন্তু অপমানকর্তা সেই পাপে বিনাশপ্রাপ্ত হয়। ব্রাহ্মণ, ক্ষত্রিয় বৈশ্য যাহাদিগের আত্মা এইরূপ ক্রমানুসারে জাতকাদি উপনয়ন পৰ্য্যন্ত সংস্কার দ্বারা সংস্কৃত হইয়াছে, তাহারা বেদগ্রহণের জন্ত ওফকুল বাস করত ক্রমে ক্রমে ব্ৰহ্মপ্রাপ্তির যােগ্য তপস্যার অনুষ্ঠান করিবেন। ১৬৪

ব্রাহ্মণাদি বর্ণ নিয়মসমূহরূপ তপােবিশেষ দ্বারা এবং বিধিৰােধিত বিবিধ প্রকার ব্রতের দ্বারা উপনিষদ মন্ত্রব্রাহ্মণাত্মক সমুদায় বেদ অধ্যয়ন করিবেন ॥165

বেদমেব সদাভ্যস্যেপস্তন্স্য দ্বিজোত্তমঃ।

বেদাভ্যাসে হি বিপ্রস্য তপঃ পরামহােচ্যতে ১৬৬।

যে সর্বোত্তম ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য তপস্যার আচরণ করিবেন, তিনি সর্বদা সম্যকরূপে জানিবার জন্য বেদের আবৃত্তি করিবেন, যেহেতু, ইহলােকে ব্রাহ্মণাদির বেদ অভ্যাসই পরম তপস্যা বলিয়া মুনিগণ করিয়াছেন। ১66

হৈব নখাগ্রেভ্যঃ পরমং তপ্যতে তপঃ।

যঃ থ্যপি দ্বিজোহধীতে স্বাধ্যায়ং শক্তিতােহষহম্ ১৬৭।

ইহা নিশ্চয় সত্য যে, যে ব্রাহ্মণাদি ব্রহ্মচারীদিগের প্রতি প্রতিষিদ্ধ কুসুমমালা ধারণ করিয়াও আপন শক্ত অনুসারে প্রতিদিন বেদাধ্যয়ন করেন, তাহার চরণের নখাগ্র হইতে সৰ্ব্বদেহব্যাপক উৎকৃষ্টতম পরম তপস্যায় আচরণ করা হয়। ১৬৭

যােহনধাত্য দ্বিজো বেদমন্যত্র কুরুতে শ্রমম্।

জীবমেব শূদ্ৰত্বমাশু গচ্ছতি সান্বয়ঃ। ১৬৮ 

যে ব্রাহ্মণাদি বর্ণত্রয় বেদ অধ্যয়ন না করিয়া অন্যান্য অর্থশাস্ত্রাদিতে অতিশয় যত্ন করেন, তিনি জীবিতাবস্থাতেই সবংশে অতি সত্বর শূদ্রত্ব প্রাপ্ত হন। কিন্তু যদি বেদাধ্যয়ন না করিয়া স্মৃতি ও বেদাঙ্গ অধ্যয়ন করেন, তাহা হইলে আর উক্ত দোষ হয় না। ১৬৮

মাতুরগ্রেধিজননং দ্বিতীয়ং মৌঞ্জিবন্ধনে।

তৃতীয়ং যজ্ঞদীক্ষায়াং ৰিজস্য শ্রুতিচোদনাৎ। ১৬৯।

তত্র যদ্ব্ৰহ্মজন্মাস্য মৌঞ্জীবন্ধনচিহ্নিতম্।

তত্ৰাস্য মাতা সাবিত্রী পিতা হৃাচাৰ্য্য উচ্যতে ১৭০

শ্রুতিতে লিখিত আছে যে, ব্রাহ্মণাদি বর্ণ প্রথমতঃ মাতা হইতে জন্মগ্রহণ করেন, উপনয়ন হইলেই তাহাদিগের দ্বিতীয় জন্ম হয়, জ্যোতিষ্টোমাদি যজ্ঞে দীক্ষিত হইলে তাহাদিগের তৃতীয় জন্ম হয়১৬৯

এই জন্ময়ের মধ্যে মেখলাধারণচিহ্নিত উপনয়ন-সংস্কার দ্বারা যে জন্ম হয়এই জন্মে উপনীত ব্রহ্মচারীর গায়ত্রী মাতা এবং উপনয়নদাতা আচাৰ্যই পিতা হন। ১৭০

বেদপ্রদানাদাচাৰ্যং পিতরং পরিচক্ষতে।

হস্মিন্ যুজ্যতে কৰ্ম্ম কিঞ্চিদামৌঞ্জিবন্ধনাৎ। ১৭১।

নাভিব্যাহারয়েদ ব্ৰহ্ম স্বধানিনয়নাতে।

শূদ্রেণ হি সমস্তাবাবদ্বেদে জায়তে ১৭২।

যহেতু উপনয়নের পূর্বে শ্রৌত স্মার্ত কোন কর্মে অধিকার হয় না, আচাৰ্য্য উপনয়ন দিয়া  বেদ অধ্যয়ন করাইয়া উক্ত কর্মে অধিকার করিয়া দেন, জন্য আচাৰ্য মহােপকারক বলিয়া মন্বাদি ইহাকে পিতা কহিয়াছেন১৭১

উপনয়নের পূর্ব ব্রাহ্মণাদি বৰ্ণত্রয় শ্রদ্ধীয় মন্ত্র ব্যতিরেকে অন্য কোন বেদ পাঠ করিতে পারিবে না, যেহেতু, ইহারা উপনীত হইয়া বেদাধ্যয়ন দ্বারা দ্বিতীয় জন্মধারণ না করিলে শুদ্রের ন্যায় থাকেন। ১৭২

কৃতােপনয়নস্যাস্য ব্ৰতাদেশনমিষ্যতে।

ব্ৰহ্মণণা গ্রহণঞ্চৈব ক্রমেণ বিধিপূৰ্ব্বক ১৭৩।

যদস্য বিহিতং চর্ম যৎ সূত্রং যা মেখলা।

যাে দণ্ডে যচ্চ বসনং তদস্য তেঘপি। ১৭৪

দিবাভাগে শয়ন করিও না, সমিদাহরণ কর ইত্যাদি ব্রতের আদেশ বিধিবােধিত ক্রিয়া পূৰ্ব্বক ক্রমে ক্রমে বেদের অধ্যয়ন উপনীত ব্যক্তির প্রতিই উপদিষ্ট আছে, অতএব উপনয়নের পূৰ্বে বেদের উচ্চারণ করিবে না। ১৭৩

উপনয়নকালে যে ব্রহ্মচারীর প্রতি যে সুত্রযে মেখলাযে দণ্ড ও যে বসন বিহিত হইয়াছেব্রহ্মচারীদিগের গােদানাদি ব্ৰতেও সেই সমুদায় নুতন নুতন করিতে হইবে। ১৭৪

সেবতেমাংস্তু নিয়মা ব্রহ্মচারী গুরৌ বস।

সংনিয়মেন্দ্রিয়গ্রামং তপােবৃদ্ধমাত্মনঃ ১৭৫।

নিত্যং স্নাত্বা শুচিঃ কুৰ্যাদ্দেবষিপিতৃতর্পণ।

দেবতাভ্যৰ্চ্চনঞ্চৈব সমিদাধানমেব চ। ১৭৬।

ব্রহ্মচারী ইন্দ্রিয়সংযমন-পুৰ্ব্বক গুরুকুলে বাস করত আপনার তপস্যাবৃদ্ধি করিবার জন্য এই সকল নিয়মের অনুষ্ঠান করিবেন। ১৭৫

প্রতিদিন স্নান করিয়া শুদ্ধভাবে দেবতা, ঋষি পিতৃদিগের তৰ্পণ করিবে, হরি, হর প্রভৃতি দেবতাদিগের পূজা করিবে এবং সায়ং প্রাতে সমিধ দ্বারা হােম করিবে। ১৭৬

বজ্জয়েম্মধু মাংসঞ্চ গন্ধং মাল্যং রসান স্ক্রিয়ঃ

শুক্তানি (শুক্লানি) যানি সৰ্বাণি প্রাণিনাঞ্চৈব হিংসন। ১৭৭।

ব্রহ্মচারী মধু মাংস ভােজন করিবে না, কপূর-চন্দনাদি গন্ধদ্রব্য ভক্ষণ বা বিলেপন করিবে নামাল্য ধারণ করিবে না, গুড় প্রভৃতি আহার করিবে না, স্ত্রীসংসর্গ করিবে না, যে সকল বস্তু স্বাভাবিক মধুর, কিন্তু কারণবশে অথবা অন্য কোনরূপে অম্ন হয়, তাহাদিগকে শুক্ত বলে, তাহাও খাইবে না এবং প্রাণিহিংসাও করিবে না। ১৭৭

অভ্যঙ্গমঞ্জনাঙ্গোরুপানচ্ছত্রধারণম্।

কামং ক্রোধঞ্চ লােভঞ্চ নৰ্তনং গীতবাদন। ১৭৮।

দূতঞ্চ জনবাদঞ্চ পরিবাদং তথামৃতম্

স্ত্রীণাঞ্চ প্রেক্ষণালম্ভমুপঘাতং পরস্য চ। ১৭৯।

যেরূপে তৈল মস্তকে দিলে সর্বাঙ্গে লাগে, তাদৃশ তৈল ব্যবহারের নাম অভ্যঙ্গ, তাহা করিবে না, নয়নে অঞ্জন প্রদান করিবে না, চর্মপাদুকা ছত্র ব্যবহার করিবে না, বিষয়াভিলাষ, ক্রোধ  লােভ পরিত্যাগ করিবে এবং নৃত্য, গীত বাদ্য পরিত্যাগ করিবে। ১৭৮

অক্ষাদি ক্রীড়া, লােকের সহিত বৃথা কলহ, পরের দোষান্বেষণ, মিথ্যাকথন, কুৎসিতাভাষণ প্রায় স্ত্রীলােকদিগকে অবলােকন বা আলিঙ্গন এবং পরের অনিষ্টাচরণ পরিত্যাগ করিবে। ১৭৯

একঃ শয়ীত সৰ্বত্ৰ রেতঃ কয়েৎ কচিৎ।

কামাদ্ধি স্কন্দয়ন রেতাে হিনস্তি ব্ৰতমাত্মনঃ ১৮০।

স্বপ্নে সিক্ত। ব্রহ্মচারী দ্বিজঃ শুক্রমকামতঃ।

স্নাত্বাৰ্কমচ্চয়িত্ব। ত্রিঃ পুনৰ্মামিতৃচং জপেং। ১৮১।

উদকুম্ভং সুমনসে গােশকৃম্মভিকাকুশান্।

আহরেদবদৰ্থানি ভৈক্ষ্যঞ্চাহরহশ্চরেৎ। ১৮২।

সর্বদা সৰ্ব্বত্র অধঃশয্যায় একাকী শয়ন করিবেন, ইচ্ছাপূর্বক রেতঃপাত করিবেন না, যেহেতুইচ্ছা-পূৰ্ব্বক শুক্রপাত করিলে আপনার ব্রত নষ্ট হইয়া যায়, ব্রতের লােপ হইলে অবকীর্ণি প্রায়শ্চিত্ত করিতে হয়। ১৮০

ব্রাহ্মণ, ক্ষত্রিয় বৈশ্য-ব্রহ্মচারী যদি অনিচ্ছা পূৰ্ব্বক স্বপ্নবস্থায় রেতঃস্থলন করেন, তাহা হইলে তিনি স্নান করিয়া গন্ধপুষ্পদি দ্বারা সূর্যদেবের অর্চনা করিয়াপুনৰ্মাং এতু ইন্দ্রিয়ংঅর্থাৎ আমার বীৰ্য্য আমাকে প্রাপ্ত হউক, এই মন্ত্র বার জপ করিবেন; এই মন্ত্রপাঠ দ্বারাই পাপের প্রায়শ্চিত্ত হয়। ১৮২

জলকলস, পুষ্প, গােময়, মৃত্তিকা কুশ যতগুলি আচার্য্যের প্রয়ােজন, ততগুলি তাহার জন্য আহরণ করিবেন, এতদ্ভিন্ন আরও তাহার প্রয়ােজনমত দ্রব্য সংগ্রহ করিয়া দিবেন এবং প্রতিদিন ভিক্ষায় সংগ্রহ করিবেন। ১৮২

বেদষজ্ঞেরহীনানাং প্রশস্তানাং স্বকৰ্ম্মসু।

ব্ৰহ্মচাৰ্যাহরেক্ষ্যৈং গৃহেভ্যঃ প্রযতােহম্বহম্ ১৮৩।

গুরােঃ কুলে ভিক্ষেত আতিকুলবন্ধু।

এলাভে ত্বগেহানাং পূৰ্ব্বং পূৰ্ব্বং বিবজয়েৎ ১৮৪।

যে সকল গৃহস্থ বৈদিক যাগাদি করিয়া থাকেন সৰ্ব্বদা আপন কৰ্তব্য কর্মের অনুষ্ঠানে রত থাকেন, ব্রহ্মচারী প্রতিদিন পবিত্রভাবে তাহাদিগের গৃহ হইতে সিদ্ধান্ন ভিক্ষা সংগ্রহ করিবেন। ১৮৩

আচার্যের বংশে, সপিণ্ডকুলে এবং মাতুলাদির ভবনে ভিক্ষা করিবেন না যদি ভিক্ষা গ্রহণের যােগ্য অন্য কোন গৃহস্থ তথায় না থাকে, তাহা হইলে পূর্ব পূর্ব পরিত্যাগ করিবেনঅর্থাৎ প্রথমে মাতুলাদির ভবনে, তথায় না পাইলে জ্ঞাতিকুলে, সেখানে না পাইলে গুরুকুলে ভিক্ষা করিবেন। ১৮৪

সৰ্ব্বং বাপি চরে গ্রামং পূর্বোক্তনামসম্ভবে।

নিয়ম্য প্রযতাে বাচমভিশস্তাংস্তু বজ্জয়েৎ। ১৮৫।

দূরাদাহৃত্য সমিধঃ সংনিদধ্যাদ্বিয়সি।

সায়তশ্চ জুহুয়াং তাভিগ্নিমততিঃ ॥১৮৬।

অকৃত্ব। ভৈক্ষ্যচরণমসমিধ্য পাবক।

অনাতুরঃ সপ্তরাত্ৰমবকীর্ণিব্রতং চরেৎ ১৮৭।

যদি গ্রামে পূর্বোক্ত বেদজ্ঞমুক্ত লােক না থাকে, তাহা হইলে ব্রহ্মচারী শুদ্ধভাবে মৌনাবলম্বন পূৰ্ব্বক সমুদায় গ্রামে ভিক্ষা করিবেন, কিন্তু মহাপাতকাদি পাপগ্রস্ত ব্যক্তিকে পরিত্যাগ করিবেন।১৮৫

ব্রহ্মচারী দুরস্থিত বৃক্ষ হইতে সমিৎকাষ্ঠ আনয়ন করিয়া কুটীরের চালে অথবা কোন আবৃত স্থানে স্থাপন করিবেন এবং আলস্যশূন্য হইয়া সায়ং প্রাতে সেই সমিৎকাষ্ঠ দ্বারা অগ্নিতে হােম করিবেন। ১৮৬

যদি ব্রহ্মচারী রোগশূন্য থাকিয়া ক্রমিক সপ্তরাত্রি ভিক্ষা আহার সায়ং প্রাতে সমিৎকাষ্ঠের হােম না করেন, তাহা হইলে তাহার ব্রতের লােপ হয়, তজ্জন্য তাঁহাকে অবকীর্ণি প্রায়শ্চিত্ত করিতে হইবে। ১৮৭ 

ভৈক্ষ্যেণ বৰ্তয়েন্নিত্যং নৈকান্নাদী ভবেব্ৰতী।

ভৈক্ষ্যেণ ব্ৰতিনাে বৃত্তিরুপবাসসম! স্মৃতা ১৮৮।

ব্ৰতবদ্দেবদৈবতত্য পিত্র্যে কৰ্ম্মণ্যথষিবৎ।

কামমভ্যর্থিতােহশ্নীয়াতমস্য লুপ্যতে ১৮৯।

ব্রহ্মচারী এক জনের অন্ন ভােজন করিবেন না, কিন্তু প্রতিদিন বহুলােকের গৃহ হইতে ভিক্ষান্ন সংগ্রহ করিয়া জীবিকা নির্বাহ করিবেন; যেহেতু, ভিক্ষান্ন দ্বারা ব্রহ্মচারীর জীবিকাকে ঋষিগণ উপবাসের সমান বলিয়া নির্দেশ করিয়াছেন  ॥১৮৮॥

ব্রহ্মচারী দেবতা উদ্দেশ্যে অথবা পিত্রাদির উদ্দেশ্যে শ্রাদ্ধে শ্রাদ্ধকর্তা কর্তৃক নিমন্ত্রিত হইয়া মধুমাংসাদি-বর্জিত এক জনের অন্ন যদি ইচ্ছামত গ্রহণ করেন, তাহাতে তাহার ব্রতের হানি হয় না। ১৮৯

ব্রাহ্মণবৈ কৰ্ম্মৈতপদিষ্টং মনীষিভিঃ।

রাজন্যবৈশ্যয়ােত্ত্বেবং নৈতৎ কর্ম বিধীয়তে। ১৯০

ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এই তিন বর্ণের ব্রহ্মচারীদিগের ভিক্ষাচরণ মন্বাদি কর্তৃক বিহিত হইয়াছেতন্মধ্যে ব্রতের ন্যায় একের অন্ন ভােজনের উপদেশ দেওয়ায়, বর্ণত্রয়েরই তাহা সম্ভব হইতে পারে বলিয়া বিশেষ কহিতেছেন যে, ক্ষত্রিয় বৈশ্য ইহাদিগের প্রতি এক জনের অন্নভোজন বিহিত নহে, কেবল ব্রাহ্মণের পক্ষে জানিবে। ১৯০

চোদিতে গুরুণা নিত্যমপ্রচোদিত এব বা।

কুৰ্য্যাদধ্যয়নে যত্নমাচাৰ্য্যস্ত হিতেষু ১৯১।

গুরু অনুমতি করুন বা না করুন, শিষ্য প্রতিদিন বেদাধ্যয়নে গুরু হিতানুষ্ঠানে যত্নবিধান করিনে। ১৯১

শরীরঞ্চৈব বাচঞ্চ বুদ্ধীন্দ্রিয়মমাংসি চ।

নিয়ম্য প্রাঞ্জলিস্তিষ্ঠেঘীক্ষমাণাে গুয়ােমুখম্। ১৯২।

নিত্যযুদ্ধ তপাণিঃ স্যাৎ সাধ্বাচারঃ সুসংযতঃ।

আস্যতামিতি চোক্তঃ সন্নাসীতাভিমুখং গুরােঃ ১৯৩।

শরীর, বাক্য, বুদ্ধীন্দ্রিয় মনঃ সংযমন করিয়া শিষ্য কৃতাঞ্জলিপুটে গুরুর মুখের প্রতি দৃষ্টিপাত করিয়া দণ্ডায়মান থাকিবেন, অনুমতি ব্যতিরেকে উপবেশন করিবেন না। ১৯২

সদাচারসম্পন্ন শিষ্য বস্ত্র দ্বারা শরীর আচ্ছাদন করিয়া উত্তরীয় হইতে দক্ষিণ বাহ বহিস্কৃত করিবেন এবং গুরুউপবেশন করবলিলে তার অভিমুখে বসিবেন। ১৯৩

হীনম্নবস্ত্রবেশঃ স্যাৎ সর্বদা গুরুসন্নিধৌ।

উত্তিষ্ঠেৎ প্রথমঞ্চাত্য চরমঞ্চৈব সম্বিশেৎ। ১৯৪।

প্রতিশ্রবণসন্তাষে শয়ানাে সমাচরেৎ।

নাসীনাে ভুঞ্জানাে তিষ্ঠ পরাঙ্খঃ ১৯৫।

গুরু যেরূপ অন্ন বসন-ভূষণাদি ব্যবহার করেন, শিষ্য তাহার নিকট তাহা অপেক্ষা অপকৃষ্ট ভােজন নিকৃষ্ট বসনভূষণ সৰ্ব্বদা পরিধান করিবেন। গুরু রাত্রিশেষে শয্যা হইতে উখিত হইবার অগ্রে শিষ্য উখিত হইবেন এবং প্রথম রাত্রিতে গুরু শয়ন করিলে শিষ্য পশ্চাৎ শয়ন করিবেন। ১৯৪

শয়ন বা উপবেশন করিয়া বা ভােজন করিতে করিতে কিংবা দণ্ডায়মান হইয়া অথবা পরান্মুখ হইয়াগুরুর আজ্ঞা গ্রহণ বা গুরুকে সম্ভাষণ করিবে না। ১৯৫

আসীন্য স্থিতঃ কুৰ্য্যাদভিগছংস্তু তিষ্ঠতঃ।

প্রত্যুদগম্য ত্বব্ৰজতঃ পশ্চাদ্ধাবংস্তু ধাবতঃ ১৯৬।

পরাঙ্খস্যাভিমুখখা দূরস্থস্ত্যে চান্তিকম্।

প্রণম্য তু শয়ানস্য নিদেশে চৈব তিষ্ঠতঃ ১৯৭।

গুরু আসনে উপবিষ্ট থাকিয়া আজ্ঞা করিলে শিষ্য আসন হইতে উথিত হইয়া, গুরু দণ্ডায়মান হইয়া আজ্ঞা করিলে শিষ্য তাহার অভিমুখে কয়েক পদ গমন করিয়া, গুরু আগমন করিতে করিতে অনুমতি করিলে শিষ্য তাহার অভিমুখে যাইয়া, গুরু বেগে গমন করিতে করিতে অনুমতি করিলে, শিষ্য তাহার পশ্চাৎ পশ্চাৎ ধাবমান হইয়া উহার আজ্ঞা গ্রহণ তাহাকে সম্ভাষণ করিবে। ১৯৬

গুরু পরাজুখ হইয়া আদেশ করিলে শিষ 'সম্মুখীন হইয়া, গুরু দূরস্থ হইয়া অনুমতি করিলে শিষ্য সমীপন্থ হইয়া, গুরু শয়ন করিয়া আদেশ করিলে শিষ্য প্রণতি পুৰ্ব্বক গ্রহণ করিয়া এবং গুরু নিকটে অবস্থান করুত অনুমতি করিলে শিষ্য অবনতভাবে প্রতিশ্রবণ সম্ভাষণ করিবে। ১৯৭

নীচং শয্যাসনঞ্চাস্য সর্বদা গুরুসন্নিধো

গুয়ােপ্ত চক্ষুবিষয়ে যথেষ্টাসনাে ভবেৎ। ১৯৮

নােদাহরেদস্য নাম পরােক্ষমপি কেবলম।

চৈবাস্থানুকুত গতিষিতচেষ্টিতম্ ১৯৯।

গুরাের্যত্র পরীবাদো নিন্দা বাপি প্রবর্ততে।

কণৌ তত্র পিধাতব্যৌ গন্তব্যং বা ততােহন্যতঃ ২০০

পরীবাদাৎ খবরা ভবতি শ্বা বৈ ভবতি নিকঃ।

পরিভােক্তা কৃমির্ভবতি কীটো ভবতি মৎসরী।২০১।

গুরুর নিকট শিষ্যের শয্যা আসন সৰ্ব্বদা নীচ করিতে হইবে। আর গুরুর দৃষ্টিপথের মধ্যে শিষ্য যখন উপবেশন করিবে, তখন সে স্থানে চরণপ্রসারণাদি যথেচ্ছ ব্যবহার করিবে না। ১৯৮

শিষ্য পরােক্ষেও উপাধ্যায় আচাৰ্যাদি উপপদ শূন্য করিয়া গুরুর নাম উচ্চারণ করিবে না এবংউপহাসবুদ্ধিতে গুরুর গমন কথনাদির অনুকরণ করিবে না। ১৯৯

যেখানে গুরুর পরীবাদ অর্থাৎ বিদ্যমান দোষের কথন নিন্দা অর্থাৎ অবিদ্যমান দোষের কথন হয়, শিষ্য সেখানে থাকিলে হস্তাদি দ্বারা আপন কৰ্ণয় আচ্ছাদন করিবে, অথবা তথা হইতে অন্যস্থানে গমন করিবে। ২০০

শিষ্য গুরুর পরীবাদ করিলে মৃত্যুর পর জন্মান্তরে গর্দভযােনি প্রাপ্ত হয়, নিন্দা করিলে মৃত হইয়া কুকুর হয়, পরিভোক্তা অর্থাৎ অযােগ্যরূপে গুরুধন দ্বারা জীবিকা নির্বাহ করিলে পরলােকে কৃমিযােনি হয়, এবং যে গুরুর প্রশংসা সহ্য় করিতে না পারে, সে মৃত হইয়া কীটযোনি প্রাপ্ত হয়। ২০১

দূরন্থে নাচঁয়েদেনং ক্রুদ্ধে। নাস্তিকে স্ক্রিয়াঃ।

যানাসনস্থৈৈবনমবরুহাভিবাদয়েৎ ২০২।

প্রতিবাতেহনুবাতে নাসীত গুরুণা সহ।

অসংশ্রবে চৈব গুয়ােন কিঞ্চিদপি কীৰ্তয়েৎ। ২০৩।

শিষ্য স্বয়ং গমনাদিতে অশক্ত না হইলে মাল্যচন্দনাদি দ্বারা অন্যের হন্তে গুরুর অর্চনা করিবে না। ত্রুদ্ধ হইয়া গুরুর অর্চনা করিবে না, কিংবা স্ত্রীলােকের সমীপে গুরু অবস্থিত থাকিলে তাহার অর্চনা করিবে না, এবং শিষ্য যান অথবা আসনে উপবিষ্ট থাকিলে তাহা হইতে অবতীর্ণ হইয়া গুরুর অভিবাদন করিবে। ২০২

যেরূপে উপবিষ্ট হইলে গুরুর দিক হইতে বায়ু শিষের দিকে যায়, তাহাকে প্রতিবাত ও যেরূপে উপবিষ্ট হইলে শিষ্যের দিক হইতে বায়ু গুরুর দিকে যায়, তাহাকে অনুবাত বলা যায় এইরূপ প্রতিবাতে অথবা অনুবাতে গুরুর সহিত উপবেশন করিবে না। যেখানে বসিয়া থাকিলে গুরু কিছু শুনিতে না পান, তথায় গুরুগত অথবা অন্য কোন কথা বলিবে না। ২২৩

গােহশ্বোযানপ্রাসাদপ্রস্তরেষু কটেযু চ।

আসীত গুরুণ। সার্ধং শিলাফলকনৌধু চ। ২০৪।

গুরােগুরৌ সন্নিহিতে গুরুববৃত্তিমাচরেৎ।

নচানিসৃষ্টো শুরুণ। স্বান্ গুরূনভিবাদয়েৎ ২০৫।

শিষ্য গাে-যানে বা অশ্ব-যানে অথবা উষ্ট্র-যানে প্রাসাদের উপরে বা দীর্ঘ আসনে অথবা তৃণ-নিৰ্ম্মিত শয্যায় এবং শিলাতলে বা কাষ্ঠময় আসনে অথবা নৌকায় গুরুর সহিত উপবেশন করিতে পারে ॥২০৪॥

আচার্যের আচাৰ্য সমাগত হইলে, তাহার প্রতি আচার্যের ন্যায় ব্যবহার করিবে। আর শিষ্য গুরুগৃহে বাস করত গুরু অনুমতি না করিলে মাতা, পিতা, পিতৃব্যাদি গুরুলােকে অভিবাদন করিবে না।২০৫

বিদ্যাগুরুষেতদেব নিত্যা বৃত্তিঃ স্বযােনিযু।

প্রতিষেধৎসু চাধৰ্ম্মাতিঞ্চোপদিশৎস্বপি ২০৬।

শ্রেয়ঃসু গুরুবদবৃতিং নিত্যমেব সমাচরেৎ।

গুরুপুত্ৰেথাৰ্যেষু গুররাশ্চৈব স্ববন্ধুযু। ২০৭।

বালঃ সমানজন্মা বা শিষ্যো বা যজ্ঞকর্মণি।

অধ্যাপয়ন্ গুরুসুতে গুরুবম্মানমর্হতি। ২০৮।

উপাধ্যায়দি বিদ্যাদাতা গুরুকেপিতৃব্যাদিকেঅধর্মানুষ্ঠানের নিষেধকারককে ও ধর্মানুষ্ঠানের উপদেষ্টাকে উক্ত প্রকার গুরুর ন্যায় আচরণ করিবে। ২০৬

বিদ্যা তপস্যাসম্পন্ন ব্যক্তিতে, শিষ্য ভিন্ন অধিকবয়স্ক সমানজাতীয় ব্যক্তিতে গুরুপুত্র এবং গুরুর পিতৃব্যাদি জাতিতে সতত গুরুর ন্যায় আচরণ করিবে। ২০৭

বয়ঃকনিষ্ঠই হউন বা সমানবয়ই হউনঅথবা জ্যেষ্ঠই হউনগুরুপুত্র যদি বেদজ্ঞ হয়েতিনি পৌরােহিত্যকর্মে নিযুক্ত হউন বা হউন, যজ্ঞক্রিয়ায় সমাগত হইলে, গুরুর ন্যায় মাননীয় হইবেন।২০৮

উৎসাদনঞ্চ গাত্ৰাণাং আপনােচ্ছিষ্টভোজনে

কুৰ্য্যাদৃগুরুপুত্রস্ত পাদয়েশ্চাবনেজন। ২০৯।

গুরুবৎ প্রতিপূজ্যাঃ স্যঃ সবর্ণা গুরুযােষিতঃ

অসবর্ণাস্তু সংপূজ্যাঃ প্রত্যুত্থানাভিবাদনৈঃ ॥২১০।

অভ্যঞ্জনং আপনঞ্চ গাত্রোৎসাদনমেব চ।

গুরুপত্না কাৰ্য্যাণি কেশানাঞ্চ প্রসাধনম্ ২১১।

গুরুপুত্রের গাত্রে বিলেপন প্রদান বা তাহাকে আপন অথবা তাহার উচ্ছিষ্ট ভােজন পাদদ্বয়ের প্রক্ষালন করিবে না। ২০৯

গুরুর সবর্ণা স্ত্রীসকল গুরুর ন্যায় পূজনীয় হইবেন, কিন্তু অসবর্ণা স্ত্রীগণ কেবল প্রত্যুত্থান পাদ গ্রহণ অভিবাদন দ্বারা পূজনীয় হইবেন। ২১০

গুরুপত্নীর গাত্রে তৈল মর্দন করিবে না বা তাহাকে স্নান করাইবে না, অথবা গাত্রে সুগন্ধ দ্রব্যাদি প্রদান করিবে না এবং তাহার কেশসংস্কারও করিয়া দিবে না। ২১১

গুরুপত্নী তু যুবতিনাভিবাদ্যেহ পায়াের।

পূর্ণবিংশতিবর্ষেণ গুণদোষৌ বিজান ২১২।

স্বভাব এষ নারীণাং নরামিহ দূষণম্।

অতােহথা প্রমাদ্যন্তি প্রমদাসু বিপশ্চিতঃ ॥২১৩।

অবিদ্বাংসমলং লােকে বিদ্বাংসমপি বা পুনঃ।

প্রমদা হু্যৎপথং নেতুং কামক্রোধবশানুগম্ ২১৪।

যুবা শিষ্য যিনি অভিবাদনের দোষগুণ অবগত থাকেন, তিনি যুবতী গুরুপত্নীর পায় গ্রহণ পূৰ্ব্বক অভিবাদন করিবেন না, তিনি ভূমিতেই অভিবাদন করিবেন, কিন্তু বালক শিষ্য যুবতী গুরু পত্নীর পাদগ্ৰহণ করিতে পারে। ২১২

ইহলােকে মনুষ্যদিগকে দুষিত করাই স্ত্রীদিগের স্বভাবএই জন্য পণ্ডিতে  স্ত্রীলােক সম্বন্ধে কখনই অনবধান হয়েন না। ২১৩ 

না, যেহেতু, বিদ্বানই হউক বা অবিদ্বানই হউক, দেহধর্মবশতঃ কামক্রোধের বশীভূত পুরুষকে কামিনা-গণ অনায়াসে উন্মার্গগামী করিতে সমর্থ হয়। ২১৪

মাত্রা স্বভ্রা দুহিত্ৰা বা বিবিক্তাসনাে ভবেৎ।

বলবানিন্দ্রিয়গ্রামাে বিদ্বাংসমপি কৰ্ষতি। ২১৫।

কামন্ত গুরুপত্নীনাং যুবতীনাং যুবা ভুবি।

বিধিবদ্বন্দনং কুৰ্য্যাদসাবহমিতি ব্রুবন্ ২১৬

বিষ্যে পদগ্রহণমম্বহং চাভিবাদন।

গুরুদারেযু কুব্বীত সতাং ধৰ্ম্মমনুস্মরন্ ২১৭।

যথা খনন্ খনিত্রেণ নরাে বাৰ্যধিগচ্ছতি।

তথা গুরুগতাং বিদ্যাং শুশ্রযুরধিগচ্ছতি ২১৮ |

মাতা, ভগিনী কন্যা প্রভৃতির সহিতও পুরুষ নির্জন গৃহে বাস করিবে না, যেহেতু, ইন্দ্রিয়গণ একান্ত বলবান, ইহারা জ্ঞানবান্ পুরুষকেও আকর্ষণ করে। ২১৫

যুবা শিষ্য যুবতী গুরুপত্নীর পাদগ্ৰহণ না করিয়া ভূমিতে বিধানানুসারে আমি অমুক আপনাকে অভিবাদন করি' এই কথা বলিয়া ইচ্ছামত অভিবাদন করিবে। ২১৬

যুবা শিষ্য বিদেশ হইতে সমাগত হইয়া শিষ্টলােকদিগের আচার-ব্যবহার স্মরণ করিয়া প্রথম দিন পূর্বোক্তবিধানে বয়ােধিক গুরুপত্নীর বামহন্তে বামপদ দক্ষিণহন্তে দক্ষিণপদ গ্রহণ করিবে; কিন্তু তাহার পর প্রতিদিন তাহাকে ভূমিতেই অভিবাদনাদি করিবে। ২১৭

যেমন কোন মনুষ্য খনিত্র দ্বারা খনন করিতে করিতে ক্রমে জল প্রাপ্ত হয়, তদ্রুপ শশ্রুষাপরায়ণ শিয় ক্রমে গুরুগত সমুদয় বিদ্যা অবগত হয়। ২১৮

মুণ্ডে বা জটিলল বা স্যাদথবা স্যাচ্ছিখাজটঃ।

নৈনং গ্রামেইভিনিম্নোচেৎ সূৰ্য্যো নাদিয়াৎ চিৎ।২১৯।

তঞ্চেদভদিয়াৎ সূৰ্যঃ শয়ানং কামচারতঃ।

নিম্নোচেঘাপ্যবিজ্ঞানার্জপন্ন পবসেদ্দিন ২২০।

যিনি মস্তকের সমগ্র কেশ মুণ্ডন করিয়াছেন বা যিনি মন্তকে সমগ্ৰ জটাভার বহন করিতেছেনঅথবা যিনি মন্তকের সমুদয় কেশ মুণ্ডন করিয়া জটিল শিখামাত্র ধারণ করিয়াছেন, এই ত্রিবিধ ব্রহ্মচারীই সূর্যের উদয়সময়ে অথবা অন্তসময়ে গ্রামে নিদ্রিত থাকিবেন না। ১১৯

যদি ব্রহ্মচারী আলস্যপরতন্ত্র হইয়া নিদ্রিত থাকিতে থাকিতে সূৰ্য্য উদিত হয়, তাহা হইলে সমস্ত দিবস গায়ত্রী জপ করত উপবাস করিয়া রাত্রিতে ভােজন করিবেন। আর যদি ব্রহ্মচারী অজ্ঞান বশতঃ নিদ্রিত থাকিতে থাকিতে সূর্য অস্তমিত হন, তাহা হইলে অনশনে গায়ত্রী জপ করত পদিবস উপবাস থাকিয়া রাত্রিতে ভােজন করিবেন গৌতমমতে নিদ্রিতাবস্থায় সুৰ্য্য অন্তমিত হইলে, শুদ্ধ রাত্রিতে উপবাস জপ বিধেয়, পরদিবস নহে, শক্তি অনুসারে বিকল্প জানিবে। ২২০

সূর্যেণ হভিনিম্মুক্তঃ শয়ানােহদিত যঃ।

প্রায়শ্চিত্তমকুৰ্ব্বাণো যুক্তঃ স্যাম্মহতৈসা ২২১।

আচম্য প্রযতাে নিত্যমুভে সন্ধ্যে সমাহিতঃ।

শুচৌ দেশে জপ জপ্যমুপাসীত যথাবিধি ॥২২২।

যদি স্ত্রী যদ্যবরজঃ শ্রেয়ঃ কিঞ্চিৎ সমাচরেৎ।

তৎ সৰ্বমাচরেদযুক্তো যন্ত্র বাস্য রমেন্মনঃ ২২৩।

যিনি শয়ন থাকিতে থাকিতে সূৰ্য্য উদিত বা অস্তমিত হয়, তিনি যদি তাহার প্রায়শ্চিত্ত না করেন, তবে মহাপাপে লিপ্ত হইয়া নরক প্রাপ্ত হয়েন। ২২১

অতএব উভকালীন সন্ধ্যার সময় আচমনাদির পর সংমিত হইয়া বিধানানুসারে পরিকৃত স্থানে অনমনা হইয়া গায়ত্রী জপ করত সন্ধ্যোপাসনা করিবে। ২২২

স্ত্রীলােক বা সূত্র যে কোন মঙ্গলকর্মের অনুষ্ঠান করে, ব্রহ্মচারী উদ্যোগী হইয়া সে সকলও করিবেন, অথবা শাস্ত্রে অনিষিদ্ধ এমন যে কোন বিষয় তাহার মনের প্রতি হয়, তাহাও করিবেন। ২২৩

ধৰ্ম্মাথাবুচ্যতে শ্রেয়ঃ কামাথোঁ ধৰ্ম্ম এব চ।

অর্থ এবেহ বা শ্রেয়স্ত্রিবর্গ ইতি তু স্থিতিঃ ॥২২৪

কেহ ধৰ্ম্ম অর্থ এই উভয়কে কামের হেতু বলিয়া শেয়ঃ নিশ্চয় করিয়াছেন, কেহ অর্থ  কাম এই উভয়কে সুখের হেতু বলিয়া শ্রেয়ঃ বলিয়া থাকেন, কেহ ধর্মকেই অর্থ কামের হেতু বলিয়া শ্রেয়ঃ বলিয়াছেন, কেহ অর্থকেই ধর্ম কামের হেতু বলিয়া শ্রেয়ঃ বরেন, পরক্ত মনু ধর্মঅর্থ, কাম এই তিনকেই পুরুষার্থরূপে শ্রেয় বলেন, বুভুক্ষুর প্রতি এই শ্রেয়াপদার্থের উপদেশকিন্তু মুমুক্ষু মােক্ষই শ্রেয়ঃপদার্থ জানিবে। ২২৪

আচাৰ্যশ্চ পিতা চৈব মাতা ভ্রাতা পূৰ্বজঃ।

নাৰ্ত্তেনাপ্যবমন্তব্যা ব্রাহ্মণেন বিশেষতঃ ২২৫।

আচার্য্যে। ব্ৰহ্মণাে মূর্তিঃ পিতা মূর্তিঃ প্রজাপতেঃ।

মাতা পৃথিব্য। মূর্তিস্তু ভ্রাতা থাে মূৰ্তিরাত্মনঃ। ২২৬।

যং মাতাপিতরো ক্লেশং সহেতে সম্ভবে নৃণা

তস্য নিষ্কৃতিঃ শ্যা কং বর্ষশতৈরপি। ২২৭।

আচাৰ্য, পিতা, মাতা সহােদর জ্যেষ্ঠভ্রাতা প্রভৃতি কর্তৃক পীড়িত হইলেও কোন ব্যক্তি ( বিশেষতঃ ব্রাহ্মণ জাতি) ইহাদিগের অবমাননা করিবেন না। ২২৫

আচাৰ্যই বেদান্ত-প্রতিপাদ্য পরমাত্মার মূর্তি, পিতা হিরণ্যগর্ভ প্রজাপতির মুর্তি, মাতা পৃথিবীর মূৰ্ত্তি এবং ভ্রাতা সাক্ষাৎ আপনার দ্বিতীয় মুর্তি হয়েন, অতএব ইহাদিগের অবমাননা করা উচিত নহে। ২২৬

মাতা বালককে গর্ভে ধারণ, প্রসববেদনাক্লেশ জন্মাবধি রক্ষণ-বর্ধনকষ্ট সহ্য করেন এবং পিতাবাল্যাবধি রক্ষণবৰ্ধনক্লেশ উপনয়নাদি পূৰ্ব্বক বেদাধ্যাপনাদি কষ্ট সহ্য করিয়া থাকেন ; ফলতঃ অপত্যজননে পিতা-মাতা যে ক্লেশ সহ করেন, পুত্র শত শত বৎসরে, শত শত জন্মেও তাহার পরিশােধ করিতে সমর্থ হয় না। ২২৭

তয়ােনিত্যং প্রিয়ং কুৰ্যাদাচাৰ্য্যস্য সৰ্ব্বদা।

তেঘেব ত্ৰিযু তুষ্টেযু তপঃ সর্বং সমাপ্যতে ২২৮।

তেষাং ত্রয়াণাং শুশ্রুষা পরমন্তপ উচ্যতে।

তৈরভ্যননুজ্ঞাতাে ধৰ্ম্মমন্যং সমাচরেৎ। ২২৯।

এব হি ত্রয়াে লোকান্ত এব ত্ৰয় আশ্ৰমাঃ

এব হি ত্রয়ে বেদান্ত এবােক্তায়ােহগ্নয়ঃ ২৩০।

পিতা বৈ গাহঁপত্যোহৰ্মিাতাগ্নিদক্ষিণঃ স্মৃতঃ।

গুরুরাহবনীয়স্তু সাগ্নিত্রেতা গরীয়সী ২৩১।

অতএব প্রতিদিন পিতামাতার আচার্যের হিতসাধন দ্বারা সর্বদা প্রীতি উৎপাদন করিবেযেহেতু, ইহারা তিন জন সন্তুষ্ট থাকিলে সকল তপস্যার ফল পাওয়া যায়। ২২৮

মা, পিতা আচাৰ্য্য এই তিন জনের সেবা-শুশ্রুষাকেই পরম তপস্যা বলা যায়, অর্থাৎ এই তিন জনের সেবা করিলেই সর্বপ্রকার তপস্যার ফল পাওয়া যায়। যদি অন্য কোন কর্মানুষ্ঠান করিবার অভিলাষ হয়, তাহাও ইহাদিগের অনুমতি ব্যতিরেকে করিবে না। ২২৯

যেহেতু, পিতা, মাতা, আচাৰ্য, ইহারা তিন জনই ত্রিলোক প্রাপ্তির হেতু, ইহারাই ব্রহ্মচৰ্যাদি তিন অশ্রলাভের হেতু, ইহারাই ত্রিবেদাধ্যয়নের ফলদাতা, ইহারই দক্ষিণাগ্ন্যাদি তিন অগ্নি দ্বারা উপাদিত যজ্ঞাদি কর্মের ফলদাতা হলেন। ২৩০

পিতাই গার্হপত্য অগ্নি, মাতাই দক্ষিণাগ্নি আচাৰ্যই আহবনীয় অগ্নি; এই তিন অগ্নিই গুরুতর হন ॥২৩১॥

ত্ৰিপ্ৰমাদ্যক্ষেতেষু শ্রী লােকান্ বিজয়েগৃহী।

দীপ্যমানঃ স্ববপুষা দেববদ্দিবি মোদতে ২৩২।

ইমং লােকং মাতৃভক্ত্যা পিতৃভক্ত্যা তু মধ্যম।

গুরুশুশ্ৰষয়া ত্বেবং ব্রহ্মলােকং সমনুতে। ২৩।

সৰ্বে তস্যাদৃতা ধৰ্ম্মা যস্যৈতে ত্ৰয় আদৃতাঃ

অনাদৃতাস্তু যস্যৈতে সৰ্বাস্তস্যাফলাঃ ক্রিয়াঃ ॥২৩৪।

যে ব্রহ্মচারী পিতা, মাতা আচার্যের প্রতি অপ্রমত্ত থাকেন, তিনি গৃহী হইলেও ত্রিলােক পরাজয় করিতে পারেন, অর্থাৎ ত্রিলােকের আধিপত্য প্রাপ্ত হয়েন এবং সশরীরে সূৰ্য্যাদির ন্যায় প্রকাশমান হইয়া  দ্যুলোকে.বিমলানন্দ ভােগ করেন। ২৩২

মনুষ্য মাতৃভক্তি দ্বারা এই ভূলোকে পরম সুখ ভােগ করে, পিতৃভক্তি দ্বারা স্বর্গলােকে গমন করে এবং আচাৰ্যভক্তি দ্বারা ব্ৰহ্মলােক প্রাপ্ত হয়। ২৩৩

যিনি পিতা, মাতা আচার্যের সৎকার করেন, তাহার সকল ধর্মকর্মেরই অনুষ্ঠান করা হয়আর যিনি এই তিনের অনাদর করেন, তাহার শ্রোত, স্মার্ত সকল কর্ম্মই নিষ্ফল হইয়া যায়। তিনি কোন কর্মেরই ফলভােগী হবেন না। ২৩৪

যাবলয়স্তে জীবেয়ুস্তাবন্নান্যং সমাচরেৎ।

তেম্বেব নিত্যং শুশ্রুষাং কুৰ্যাৎ প্রিয়হিতে রতঃ ॥২৩৫

তেষামনুপয়ােধেন পারং যদ্যদাচরেৎ।

তন্নিবেদয়েত্তেভ্যো মনােবচনকৰ্ম্মভিঃ। ২৩৬।

ত্রিম্বেতেষিতি কৃত্যং হি পুরুষ সমাপতে।

এষ ধর্মঃ পরঃ সাক্ষাদুপধৰ্ম্মোহত উচ্যতে ২৩৭।

ইহারা তিন জন যে পর্যন্ত জীবিত থাকিবেন, তাবৎকাল অন্য কোন ধর্মকর্মেরই অনুষ্ঠান করিতে হইবে না, কেবল প্রতিদিন তাহাদিগের প্রিয় হিতানুষ্ঠানে রত থাকিয়া তাঁহাদিগেরই সেবাশুশ্রুষা করিবেন। ২৩৫

তাঁহাদিগের সেবা-শুশ্রষার ব্যাঘাত করিয়া কামনােবাক্যে পরলােকসাধন যাহা কিছু ধৰ্ম্মকর্মের অনুষ্ঠান করিবে, তৎসমুদমইআমি এই করিয়াছিবলিয়া তাঁহাদিগের নিকট নিবেদন করিবে। ২৩৬

যেহেতু, ইহারা তিন জন উত্তমরূপে শুশ্রুষিত হইলে, পুরষের শ্ৰুত স্মার্ত সমুদয় কর্তব্য কস্মই সমাপ্ত হয়, অতএব ইহাকেই পুরুষার্থসাধন বলিয়া উৎকৃষ্ট ধর্ম বলা যায়। তদ্ভিন্ন অগ্নিহােত্রাদিকে উপধর্ম্ম অর্থাৎ নিকৃষ্ট ধর্ম বলা যায়। ২৩৭

শ্ৰদ্ধানঃ ভাং বিদ্যামাদদীতাবরাদপি।

অন্ত্যাদপি পরং ধৰ্মং স্ত্রীরং দুষ্টুলাদপি ২৩৮।

বিষাদপ্যমৃতং গ্রাহং বালাপি সুভাষিতম্।

অমিত্রাদপি সদবৃত্তমমধ্যাদপি কাঞ্চনম্॥ ২৩৯।

মানবগণ শ্ৰদ্ধাযুক্ত হইয়া গারুড়াদি বিদ্যা অর্থাৎ সর্পমন্ত্র প্রভৃতি শূদ্র হইতেও গ্রহণ করিবে। পূৰ্ব্বজন্মে যােগাভ্যাসযুক্ত চণ্ডালাদি নিকৃষ্ট জাতি হইতেও মােক্ষের উপায় আত্মজ্ঞানাদি উৎকৃষ্ট ধর্ম গ্রহণ করিবে। আপনার অপেক্ষা নিকৃষ্ট কুল হইতেও উত্তমা স্ত্রী বিবাহ করিবে। ২৩৮

অমৃত বিষমুক্ত হইলে বিষের অপসারণ করিয়া অমৃত গ্রহণ করিবে, বালকের নিকট হইতেও হিতজনক বচন গ্রহণ করিবে, শত্রু হইতেও সদনুষ্ঠান গ্রহণ করিবে এবং অপবিত্র স্থান হইতেও সুবর্ণাদি বহুমূল্য দ্রব্য গ্রহণ করিবে। ২৩৯

স্ক্রিয় রত্নান্যথাে বিদ্যা ধৰ্ম্মঃ শৌচং সুভাষিত।

বিবিধানি শিল্পানি সমাদেয়ানি সৰ্বতঃ। ২৪০।

অব্রাহ্মণাদধ্যয়নমাপকালে বিধীয়তে।

অনুব্রজ্যা শুশ্রুষা যাবদধ্যয়নং গুরােঃ ২৪১।

স্ত্রী, রত্ন, বিদ্যা, ধর্ম, শৌচ, হিতকথা এবং বিবিধ শিল্পকাৰ্য সকলের নিকট হইতে সকলে গ্রহণ করিতে পারে। ২৪০

ব্রাহ্মণ-ব্রহ্মচারী ব্রাহ্মণ অধ্যাপকের অভাবে অব্রাহ্মণ হইতে অর্থাৎ ব্রাহ্মণ ভিন্ন দ্বিজ হইতে অধ্যয়ন করিতে পারিবেন, আর যে পৰ্যন্ত গুরুর নিকট অধ্যয়ন করিবেন, তাবৎকাল গুরুর পদ প্রক্ষালনাদি ভিন্ন অনুগমন প্রভৃতি শুশ্রূষা করিবেন। পরে কৃতবিদ্য হইলে শিষ্য আবার উহাদিগের গুরু হইবেন। ২৪১॥

নাব্রাহ্মণে গুরৌ শিষ্যো বাসমাত্যন্তিকং বসে।

ব্রাহ্মণে চাননুচানে কাঙক্ষ গতিমত্তমা। ২৪২।

যদি ত্বাত্যন্তিকং বাসং নােচয়েত গুরােঃ কুলে।

যুক্তঃ পরিচরেদেনমশরীরবিমােক্ষণাৎ ২৪৩।

সমাপ্তেঃ শরীরস্য বস্তু শুশ্রুষতে গুরু।

গত্যঞ্জস বিপ্ৰাে ব্ৰহ্মণঃ সদ্ম শাশ্বতম্ ২৪৪।

পূৰ্ব্বং গুরবে কিঞ্চিদুপকুব্বীত ধর্ম বিং।

sংস্তু গুরুণাজ্ঞপ্তঃ শক্ত্যা গুৰ্বর্ধমাহরেৎ ২৪৫।

যিনি ব্রহ্মচর্য অবলম্বন করিয়া মোক্ষলাভ ইচ্ছা করেনতিনি ক্ষত্রিয়াদি গুরু অথবা সাঙ্গবেদশাস্ত্রের অনভিজ্ঞ ব্রাহ্মণ-গুরুর গৃহে যাবজ্জীবন বাস করিবেন না। যেহেতু, তাহাদিগের হইতে মুক্তিলাভের সম্ভাবনা নাই। ২৪২

যদি নৈষ্ঠিক ব্রহ্মচারী হয়েন, অর্থাৎ গুরুগৃহে চিরবাস প্রার্থনা করেন, তবে গুরুকুলে বাস করত একান্ত যত্নসহকারে যাবজ্জীবন গুরুর শুশ্রুষা করিবেন। ২৪৩

যে ব্রাহ্মণ, ক্ষত্রিয় বা বৈশ্য যাবজ্জীবন শুরুর শুশ্রুষা করেন, তিনি অবিনাশী ব্ৰহ্মস্বরূপ প্রাপ্ত হয়েন, অর্থাৎ ব্রহ্মে লীন হয়েন। ২৪৪

ধৰ্ম্মজ্ঞ শিষ্য ব্রতের অবসানে স্বগৃহে প্রত্যাবর্তনের পূর্বে গো-বস্ত্রাদি-দান যারা গুরুর কোন উপকার করিবেন না। যখন গুরুর অনুসারে ব্রতাঙ্গ-স্নান করিবেন, তখন গুরুকে যথাশক্তি দক্ষিণ প্রদান করিবেন।২৪৫

ক্ষেত্ৰং হিরণ্যং গামশ্বং ছত্রোপানহমন্ততঃ।

ধান্যং শাক বাসাংসি গুরবে প্রতিমাহেৎ ২৪৬

আচার্যে তু খলু প্রেতে গুরুপুত্রে গুণান্বিতে।

গুরুদারে সপিণ্ডে বা গুরুববৃতিমাচরেৎ। ২৪৭।

শিষ্য শক্ত্যনুসারে ক্ষেত্র, সুবর্ণাদি, গো, অশ্ব, ছত্র, চর্মপাদুকা, আসন, ধান্য, শাক, বস্ত্র, যাহা কিছু হউক গুরুকে দান করিয়া গুরুর প্রিতি উৎপাদন করিবেন। সমগ্ৰদানে অসমর্থ হইলেও ছত্র পাদুকা অবশ্য দিতে হইবে। ২৪৬

নৈষ্ঠিক ব্রহ্মচারীআচার্য্য মৃত হইলেবিদ্যাদি গুণযুক্ত ও পুত্রকে বা গুরুপত্নীকে অথবা গুরুর সপিগুদিগকে পর্যায়ক্রমে গুর ন্যায় শুশ্রূষা করিবেন। ২৪৭

এতেঘবিদ্যমানে স্থানাসনবিহারবান্।

প্রযুঞ্জানােহমিশুশ্রুষাং সাধয়েদ্দেহমাত্মনঃ ২৪৮।

এবষ্ণরতি যে বিদ্ৰাে ব্ৰহ্মচমবিপ্লতঃ।

গচ্ছত্যুত্তমং স্থানং চেহ জায়তে পুনঃ। ২৪৯।

ইতি মানবে ধর্মশাস্ত্রে ভৃগুপ্ৰাক্তয়াং সংহিতায়াং দ্বিতীয়ােহধ্যায়ঃ ॥২॥

গুরুপুত্র, গুরুপত্নী বা গুরুর সপিণ্ড কেহই বিদ্যমান না থাকিলে, নৈষ্ঠিক ব্রহ্মচারী আচার্যের অগ্নিগৃহে অবস্থান-উপবেশনাদি দ্বারা এবং সায়ং-প্রাতে সমিধ হােম দ্বারা অগ্নির শুশ্রুষা করত আপনার আত্মাকে ব্ৰহ্মপ্রাপ্তির যােগ্য করিবেন। ২৪৮

যে নৈষ্ঠিক ব্রহ্মচারী এইরূপে অবাধে আপন ব্রতের অনুষ্ঠান করেন, তিনি ব্রহ্মে লীন হন এবং প্রাক্তন কর্মবশে ইহলােকে জন্মগ্রহণ করেন না। ২৪৯

ইতি ভৃগুপ্ৰােক্ত মানবীয় ধৰ্ম্মসংহিতায় দ্বিতীয় অধ্যায়ের অনুবাদ সমাপ্ত।








SHARE

Milan Tomic

Hi. I’m Designer of Blog Magic. I’m CEO/Founder of ThemeXpose. I’m Creative Art Director, Web Designer, UI/UX Designer, Interaction Designer, Industrial Designer, Web Developer, Business Enthusiast, StartUp Enthusiast, Speaker, Writer and Photographer. Inspired to make things looks better.

  • Image
  • Image
  • Image
  • Image
  • Image
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment