কি ভাব উঠিল মনে কান্দিয়া আকুল কেনে

( তুড়ি ) 

কি ভাব উঠিল মনে কান্দিয়া আকুল কেনে,
সোনার অঙ্গ ধূলায় লোটায় ।
ক্ষণে ক্ষণে বৃন্দাবন, করে গোরা সোঙরণ,
ললিতা বিশাখা বলি ধায় ৷
রাধা-ভাব অঙ্গীকরি, রাধার বরণ ধরি,
রাধা বিনে আন নাহি ভায় ।
সুরধুনীতীর বন, দেখি মনে বৃন্দাবন,
যমুনাপুলিন বলি ধায়
রাধিকা রাধিকা বলি, ভূমে যায় গড়াগড়ি,
রাধা নাম জপয়ে সদায় ।
প্রেমরসে হইয়া ভোরা, সংকীর্তন মাঝে গোরা,
রাধা নাম জীবেরে বুঝায় ॥
ত্রিভঙ্গ হইয়া গোরা, দু' নয়নে প্রেমধারা,
পীত বসন বংশী চায় ।
প্রেমধন অনুক্ষণ, দান করে জনে জন,
এ লোচন দাস গুণ গায় ৷



SHARE

Milan Tomic

Hi. I’m Designer of Blog Magic. I’m CEO/Founder of ThemeXpose. I’m Creative Art Director, Web Designer, UI/UX Designer, Interaction Designer, Industrial Designer, Web Developer, Business Enthusiast, StartUp Enthusiast, Speaker, Writer and Photographer. Inspired to make things looks better.

  • Image
  • Image
  • Image
  • Image
  • Image
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment