ব্রজেন্দ্রনন্দন, সফল জীবন তার (তথারাগ)
লোচন দাস ঠাকুর
ব্রজেন্দ্রনন্দন, ভজে যেই জন,
সফল জীবন তার।
তাহার উপমা, বেদে নাহি সীমা,
ত্রিভুবনে নাহি আর ॥
এমন মাধব, না ভজে মানব,
কখন মরিয়া যাবে।
সেই সে অধমে, প্রহারিবে যমে,
রৌরবে ক্রিমিতে খাবে ॥
তারপর আর, পাপী নাহি ছার,
সংসার জগত মাঝে।
কোন কালে তার, গতি নাহি আর,
মিছাই ভ্রমিছে কাজে ॥
লোচন দাস, ভকতি আশ,
হরিগুণ কহি লেখি ।
হেন রসসার, মতি নাহি যার,
তার মুখ নাহি দেখি ॥
0 comments:
Post a Comment